Hidden Stories (বাংলা)
সর্বশেষ

তামিলনাড়ুর ভোটারতালিকা থেকে বাদ ৭০ লক্ষাধিক নাম! শনিবার নজর বাংলার তালিকার দিকে

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৩ ফেব্রুয়ারি ২০২৬
তামিলনাড়ুর ভোটারতালিকা থেকে বাদ ৭০ লক্ষাধিক নাম! শনিবার নজর বাংলার তালিকার দিকে

চেন্নাই: বিধানসভা নির্বাচনের দামামা বাজার আগেই তামিলনাড়ুর ভোটারতালিকায় বড়সড় কাটছাঁট। সোমবার চেন্নাইয়ে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক অর্চনা পট্টনায়ক ২০২৬ সালের চূড়ান্ত ভোটারতালিকা প্রকাশ করেন। বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর প্রক্রিয়ার শেষে দেখা গিয়েছে, আগের তালিকার তুলনায় ৭৪ লক্ষেরও বেশি নাম বাদ পড়েছে।


মুখ্য নির্বাচনী আধিকারিকের দেওয়া তথ্য অনুযায়ী, বর্তমানে তামিলনাড়ুর মোট ভোটারের সংখ্যা দাঁড়িয়েছে ৫ কোটি ৬০ লক্ষ। লিঙ্গভিত্তিক পরিসংখ্যান হল - পুরুষ ভোটার: ২ কোটি ৭০ লক্ষ এবং মহিলা ভোটার: ২ কোটি ৮০ লক্ষ ও তৃতীয় লিঙ্গ: ৭,৬১৭ জন।

নির্বাচন দফতর জানিয়েছে, ২০২৫ সালের ২৭ অক্টোবর পর্যন্ত তালিকায় নাম ছিল ৬ কোটি ৪০ লক্ষ মানুষের। সংশোধন প্রক্রিয়ার পর গত ১৯ ডিসেম্বর যে খসড়া তালিকা প্রকাশিত হয়, সেখানে সংখ্যাটি কমে দাঁড়ায় ৫ কোটি ৪০ লক্ষে। এরপর দাবি ও আপত্তি জানানোর পর্বে ২৭ লক্ষ ৫৩ হাজার নতুন নাম অন্তর্ভুক্ত করা হয় এবং ৪ লক্ষ ২৩ হাজার অযোগ্য নাম বাদ দেওয়া হয়।


প্রকাশিত চূড়ান্ত তালিকায় কয়েকটি গুরুত্বপূর্ণ জেলার ভোটার সংখ্যা হল - তিরুভাল্লুর: ৩১ লক্ষ ৫৭ হাজার ৪১৩ জন, কোয়েম্বাটুর: ২৬ লক্ষ ৯০ হাজার জন, চেঙ্গলপট্টু: ২২ লক্ষ ৬০ হাজার ৩৬ জন, রামনাথপুরম: ১১ লক্ষ ২৩ হাজার ২৯ জন।


তামিলনাড়ুর চূড়ান্ত ভোটারতালিকা প্রকাশের পর এখন সকলের নজর পশ্চিমবঙ্গের দিকে। আগামী শনিবার, ২৮ ফেব্রুয়ারি বাংলার এসআইআর-এর চূড়ান্ত তালিকা প্রকাশিত হওয়ার কথা। উল্লেখ্য, এ রাজ্যে ভোটারতালিকা সংশোধন নিয়ে সুপ্রিম কোর্টে মামলা চললেও শীর্ষ আদালতের নির্দেশেই এই তালিকা প্রকাশিত হচ্ছে। আদালতের স্পষ্ট বার্তা, তালিকায় কোনও সমস্যা থাকলে পরে কমিশন অতিরিক্ত তালিকা প্রকাশ করতে পারবে।

বিষয় : SIR Election tamilnadu chennai

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

শনিবার, ১৩ জুন ২০২৬


তামিলনাড়ুর ভোটারতালিকা থেকে বাদ ৭০ লক্ষাধিক নাম! শনিবার নজর বাংলার তালিকার দিকে

প্রকাশের তারিখ : ২৩ ফেব্রুয়ারি ২০২৬

featured Image
চেন্নাই: বিধানসভা নির্বাচনের দামামা বাজার আগেই তামিলনাড়ুর ভোটারতালিকায় বড়সড় কাটছাঁট। সোমবার চেন্নাইয়ে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক অর্চনা পট্টনায়ক ২০২৬ সালের চূড়ান্ত ভোটারতালিকা প্রকাশ করেন। বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর প্রক্রিয়ার শেষে দেখা গিয়েছে, আগের তালিকার তুলনায় ৭৪ লক্ষেরও বেশি নাম বাদ পড়েছে।মুখ্য নির্বাচনী আধিকারিকের দেওয়া তথ্য অনুযায়ী, বর্তমানে তামিলনাড়ুর মোট ভোটারের সংখ্যা দাঁড়িয়েছে ৫ কোটি ৬০ লক্ষ। লিঙ্গভিত্তিক পরিসংখ্যান হল - পুরুষ ভোটার: ২ কোটি ৭০ লক্ষ এবং মহিলা ভোটার: ২ কোটি ৮০ লক্ষ ও তৃতীয় লিঙ্গ: ৭,৬১৭ জন।নির্বাচন দফতর জানিয়েছে, ২০২৫ সালের ২৭ অক্টোবর পর্যন্ত তালিকায় নাম ছিল ৬ কোটি ৪০ লক্ষ মানুষের। সংশোধন প্রক্রিয়ার পর গত ১৯ ডিসেম্বর যে খসড়া তালিকা প্রকাশিত হয়, সেখানে সংখ্যাটি কমে দাঁড়ায় ৫ কোটি ৪০ লক্ষে। এরপর দাবি ও আপত্তি জানানোর পর্বে ২৭ লক্ষ ৫৩ হাজার নতুন নাম অন্তর্ভুক্ত করা হয় এবং ৪ লক্ষ ২৩ হাজার অযোগ্য নাম বাদ দেওয়া হয়।প্রকাশিত চূড়ান্ত তালিকায় কয়েকটি গুরুত্বপূর্ণ জেলার ভোটার সংখ্যা হল - তিরুভাল্লুর: ৩১ লক্ষ ৫৭ হাজার ৪১৩ জন, কোয়েম্বাটুর: ২৬ লক্ষ ৯০ হাজার জন, চেঙ্গলপট্টু: ২২ লক্ষ ৬০ হাজার ৩৬ জন, রামনাথপুরম: ১১ লক্ষ ২৩ হাজার ২৯ জন।তামিলনাড়ুর চূড়ান্ত ভোটারতালিকা প্রকাশের পর এখন সকলের নজর পশ্চিমবঙ্গের দিকে। আগামী শনিবার, ২৮ ফেব্রুয়ারি বাংলার এসআইআর-এর চূড়ান্ত তালিকা প্রকাশিত হওয়ার কথা। উল্লেখ্য, এ রাজ্যে ভোটারতালিকা সংশোধন নিয়ে সুপ্রিম কোর্টে মামলা চললেও শীর্ষ আদালতের নির্দেশেই এই তালিকা প্রকাশিত হচ্ছে। আদালতের স্পষ্ট বার্তা, তালিকায় কোনও সমস্যা থাকলে পরে কমিশন অতিরিক্ত তালিকা প্রকাশ করতে পারবে।

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার