Hidden Stories (বাংলা)
সর্বশেষ

শরীরে ক্যালশিয়ামের ঘাটতি? বয়স্কদের জন্য বানিয়ে ফেলুন ভিন্ন স্বাদের পুষ্টিকর রেসিপি

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৩ ফেব্রুয়ারি ২০২৬
শরীরে ক্যালশিয়ামের ঘাটতি? বয়স্কদের জন্য বানিয়ে ফেলুন ভিন্ন স্বাদের পুষ্টিকর রেসিপি

বয়স বাড়ার সঙ্গে সঙ্গে শরীরে নানা সমস্যা দেখা দেয়। অনেক সময় খাবারের প্রতি আগ্রহও কমে যায়। বিশেষ করে বয়স্ক মহিলাদের ক্ষেত্রে হরমোনের পরিবর্তনের কারণে ক্যালশিয়ামসহ বিভিন্ন ভিটামিন ও খনিজের ঘাটতি দেখা দিতে পারে। তাই এই সময়ে নিয়মিত পুষ্টিকর খাবার খাওয়া খুবই জরুরি। তবে একই ধরনের খাবার খেতে খেতে অরুচি চলে এলে স্বাদে একটু পরিবর্তন আনা দরকার। 


বাড়ির বয়স্ক সদস্যদের জন্য সহজে হজম হয় এবং পুষ্টিগুণে ভরপুর এমন কিছু খাবার তৈরি করা যেতে পারে।

সকালের জলখাবারে সাধারণ রুটি বা কর্নফ্লেক্সের বদলে এই স্যান্ডউইচ বানানো যায়।


জেনে নিন কীভাবে বানাবেন এই হেলথি রেসিপি :

মাল্টিগ্রেন পাউরুটি ৪টি

কুচনো পালং শাক ১ কাপ

সেদ্ধ মিষ্টি ভুট্টা আধ কাপ

অলিভ অয়েল বা মাখন ১ চামচ

লো-ফ্যাট চিজ় সামান্য

নুন ও গোলমরিচ


রইল প্রণালি:

প্যানে অল্প তেল বা মাখন গরম করে পালং শাক ও ভুট্টা নুন-গোলমরিচ দিয়ে হালকা ভেজে নিন। তারপর পাউরুটির মাঝে এই মিশ্রণ ও চিজ় দিয়ে টোস্ট করে পরিবেশন করুন। সঙ্গে ফলের স্যালাড দিলে আরও পুষ্টিকর হবে।

২. রাগির সবজি প্যানকেক 

রাগিতে প্রচুর ক্যালশিয়াম, আয়রন ও ফাইবার থাকে, যা বয়স্কদের জন্য খুব উপকারী।

বানাতে যা লাগবে:

রাগি আটা আধ কাপ

কুচনো সবজি (গাজর, বিন, ক্যাপসিকাম, পেঁয়াজ, টম্যাটো) আধ কাপ

নুন, গোলমরিচ

সামান্য মাখন


প্রণালি:

সব উপকরণ মিশিয়ে অল্প জল দিয়ে ঘন ব্যাটার বানান। প্যানে সামান্য মাখন দিয়ে ছোট ছোট প্যানকেকের মতো ভেজে নিন। টক দইয়ের সঙ্গে পরিবেশন করলে স্বাদ বাড়বে।


৩. মিষ্টি কুমড়ো ও বাদামের স্যালাড

এই স্যালাড হালকা, পুষ্টিকর এবং হজমে সাহায্য করে।

উপকরণ: 

মিষ্টি কুমড়ো ছোট কিউব করে কাটা

ভাজা চিনাবাদাম ও আখরোট

শসা ও টম্যাটো কুচি

ধনেপাতা

সৈন্ধব নুন ও গোলমরিচ


প্রণালি:

কুমড়ো হালকা ভাপিয়ে নিয়ে সব উপকরণ মিশিয়ে পরিবেশন করুন।

বয়স্কদের ক্ষেত্রে খাবার শুধু পেট ভরানোর জন্য নয়, শরীরের শক্তি ও রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্যও জরুরি। তাই স্বাদে পরিবর্তন এনে পুষ্টিকর খাবার দিলে অরুচি কমে এবং খাওয়ার আগ্রহও বাড়ে।

বিষয় : nutrition calcium old people diet heathyhabit green salad recipe

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

রোববার, ১৪ জুন ২০২৬


শরীরে ক্যালশিয়ামের ঘাটতি? বয়স্কদের জন্য বানিয়ে ফেলুন ভিন্ন স্বাদের পুষ্টিকর রেসিপি

প্রকাশের তারিখ : ২৩ ফেব্রুয়ারি ২০২৬

featured Image
বয়স বাড়ার সঙ্গে সঙ্গে শরীরে নানা সমস্যা দেখা দেয়। অনেক সময় খাবারের প্রতি আগ্রহও কমে যায়। বিশেষ করে বয়স্ক মহিলাদের ক্ষেত্রে হরমোনের পরিবর্তনের কারণে ক্যালশিয়ামসহ বিভিন্ন ভিটামিন ও খনিজের ঘাটতি দেখা দিতে পারে। তাই এই সময়ে নিয়মিত পুষ্টিকর খাবার খাওয়া খুবই জরুরি। তবে একই ধরনের খাবার খেতে খেতে অরুচি চলে এলে স্বাদে একটু পরিবর্তন আনা দরকার। বাড়ির বয়স্ক সদস্যদের জন্য সহজে হজম হয় এবং পুষ্টিগুণে ভরপুর এমন কিছু খাবার তৈরি করা যেতে পারে।সকালের জলখাবারে সাধারণ রুটি বা কর্নফ্লেক্সের বদলে এই স্যান্ডউইচ বানানো যায়।জেনে নিন কীভাবে বানাবেন এই হেলথি রেসিপি :মাল্টিগ্রেন পাউরুটি ৪টিকুচনো পালং শাক ১ কাপসেদ্ধ মিষ্টি ভুট্টা আধ কাপঅলিভ অয়েল বা মাখন ১ চামচলো-ফ্যাট চিজ় সামান্যনুন ও গোলমরিচরইল প্রণালি:প্যানে অল্প তেল বা মাখন গরম করে পালং শাক ও ভুট্টা নুন-গোলমরিচ দিয়ে হালকা ভেজে নিন। তারপর পাউরুটির মাঝে এই মিশ্রণ ও চিজ় দিয়ে টোস্ট করে পরিবেশন করুন। সঙ্গে ফলের স্যালাড দিলে আরও পুষ্টিকর হবে।২. রাগির সবজি প্যানকেক রাগিতে প্রচুর ক্যালশিয়াম, আয়রন ও ফাইবার থাকে, যা বয়স্কদের জন্য খুব উপকারী।বানাতে যা লাগবে:রাগি আটা আধ কাপকুচনো সবজি (গাজর, বিন, ক্যাপসিকাম, পেঁয়াজ, টম্যাটো) আধ কাপনুন, গোলমরিচসামান্য মাখনপ্রণালি:সব উপকরণ মিশিয়ে অল্প জল দিয়ে ঘন ব্যাটার বানান। প্যানে সামান্য মাখন দিয়ে ছোট ছোট প্যানকেকের মতো ভেজে নিন। টক দইয়ের সঙ্গে পরিবেশন করলে স্বাদ বাড়বে।৩. মিষ্টি কুমড়ো ও বাদামের স্যালাডএই স্যালাড হালকা, পুষ্টিকর এবং হজমে সাহায্য করে।উপকরণ: মিষ্টি কুমড়ো ছোট কিউব করে কাটাভাজা চিনাবাদাম ও আখরোটশসা ও টম্যাটো কুচিধনেপাতাসৈন্ধব নুন ও গোলমরিচপ্রণালি:কুমড়ো হালকা ভাপিয়ে নিয়ে সব উপকরণ মিশিয়ে পরিবেশন করুন।বয়স্কদের ক্ষেত্রে খাবার শুধু পেট ভরানোর জন্য নয়, শরীরের শক্তি ও রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্যও জরুরি। তাই স্বাদে পরিবর্তন এনে পুষ্টিকর খাবার দিলে অরুচি কমে এবং খাওয়ার আগ্রহও বাড়ে।

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার