Hidden Stories (বাংলা)
সর্বশেষ

৫০ লক্ষ নথি যাচাই বাকি! SIR শেষ করতে পড়শি রাজ্যের বিচারক নিয়োগের নির্দেশ সুপ্রিম কোর্টের

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৪ ফেব্রুয়ারি ২০২৬
৫০ লক্ষ নথি যাচাই বাকি! SIR শেষ করতে পড়শি রাজ্যের বিচারক নিয়োগের নির্দেশ সুপ্রিম কোর্টের

নয়াদিল্লি: পশ্চিমবঙ্গের ‘স্পেশাল ইনটেনসিভ রিভিশন’ (SIR) প্রক্রিয়ায় বিপুল সংখ্যক নথির তথ্যগত অসঙ্গতি মেটাতে এবার নজিরবিহীন পদক্ষেপ করল সুপ্রিম কোর্ট। মঙ্গলবার শীর্ষ আদালত নির্দেশ দিয়েছে, ঝাড়খণ্ড ও ওডিশার মতো প্রতিবেশী রাজ্যগুলি থেকে বিচারক এনে এই কাজ সম্পন্ন করতে হবে। রাজ্য সরকারের পক্ষ থেকে ভাষা নিয়ে আপত্তি তোলা হলেও, দ্রুত কাজ শেষ করার লক্ষ্যে সেই যুক্তি খারিজ করে দিয়েছেন প্রধান বিচারপতি সূর্য কান্ত।


এদিন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি সুজয় পালের দেওয়া স্ট্যাটাস রিপোর্টের ভিত্তিতেই এই নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট। রিপোর্টে জানানো হয়, প্রায় ৮০ লক্ষ লজিক্যাল ডিসক্রিপেন্সি এবং আনম্যাপড-এর তালিকা রয়েছে। এখনও প্রায় ৫০ লক্ষ নথি যাচাইয়ের কাজ বাকি। এবং বর্তমানে ২৫০ জন জুডিশিয়াল অফিসার এই কাজে নিযুক্ত। একজন অফিসার দৈনিক ২৫০টি নথি দেখলেও সব শেষ করতে অন্তত ৮০ দিন সময় লাগবে!


এই পরিস্থিতি পর্যালোচনা করে প্রধান বিচারপতি সূর্য কান্ত জানান, এই বিশাল কর্মযজ্ঞ সামলাতে ডিস্ট্রিক্ট জজ এবং অতিরিক্ত জেলা বিচারক পদমর্যাদার অফিসারদের পাশাপাশি ৩ বছর বা তার বেশি অভিজ্ঞতাসম্পন্ন সিভিল জজদেরও (সিনিয়র ও জুনিয়র ডিভিশন) এই কাজে অন্তর্ভুক্ত করা যাবে।


একইসঙ্গে, কাজের গতি বাড়াতে ওডিশা এবং ঝাড়খণ্ড হাইকোর্টের প্রধান বিচারপতিদের বিশেষ অনুরোধ জানিয়েছে শীর্ষ আদালত। কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি কোনও আবেদন জানালে তা যেন ‘জরুরি ভিত্তিতে এবং সহানুভূতির সঙ্গে’ বিবেচনা করা হয়, সেই পরামর্শও দেওয়া হয়েছে।

শুনানি চলাকালীন রাজ্যের আইনজীবী প্রশ্ন তোলেন, অন্য রাজ্য থেকে বিচারক এলে তাঁরা বাংলার নথি বা ভাষা বুঝতে পারবেন কিনা! জবাবে প্রধান বিচারপতি সূর্য কান্ত মনে করিয়ে দেন, এক সময় ওডিশা ও ঝাড়খণ্ড একই প্রশাসনিক কাঠামোর অংশ ছিল। ফলে সেখানকার বিচারকদের স্থানীয় উপভাষা বা ভাষার ধরন নিয়ে প্রাথমিক ধারণা রয়েছে। আদালতের স্পষ্ট বার্তা, “এই অবস্থায় আমাদের কিছু করার নেই। কাজ শেষ করতেই হবে।”


নজিরবিহীন এই নির্দেশের ফলে ভিনরাজ্যের বিচারকদের নজরদারিতে বাংলার এই গুরুত্বপূর্ণ প্রশাসনিক ও বিচার বিভাগীয় কাজ কতটা দ্রুত সম্পন্ন হয়, এখন সেটাই দেখার।

বিষয় : Supreme Court of India SIR West Bengal NEW DELHI kolkata highcourt sujay paul distict magistrate

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

রোববার, ১৪ জুন ২০২৬


৫০ লক্ষ নথি যাচাই বাকি! SIR শেষ করতে পড়শি রাজ্যের বিচারক নিয়োগের নির্দেশ সুপ্রিম কোর্টের

প্রকাশের তারিখ : ২৪ ফেব্রুয়ারি ২০২৬

featured Image
নয়াদিল্লি: পশ্চিমবঙ্গের ‘স্পেশাল ইনটেনসিভ রিভিশন’ (SIR) প্রক্রিয়ায় বিপুল সংখ্যক নথির তথ্যগত অসঙ্গতি মেটাতে এবার নজিরবিহীন পদক্ষেপ করল সুপ্রিম কোর্ট। মঙ্গলবার শীর্ষ আদালত নির্দেশ দিয়েছে, ঝাড়খণ্ড ও ওডিশার মতো প্রতিবেশী রাজ্যগুলি থেকে বিচারক এনে এই কাজ সম্পন্ন করতে হবে। রাজ্য সরকারের পক্ষ থেকে ভাষা নিয়ে আপত্তি তোলা হলেও, দ্রুত কাজ শেষ করার লক্ষ্যে সেই যুক্তি খারিজ করে দিয়েছেন প্রধান বিচারপতি সূর্য কান্ত।এদিন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি সুজয় পালের দেওয়া স্ট্যাটাস রিপোর্টের ভিত্তিতেই এই নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট। রিপোর্টে জানানো হয়, প্রায় ৮০ লক্ষ লজিক্যাল ডিসক্রিপেন্সি এবং আনম্যাপড-এর তালিকা রয়েছে। এখনও প্রায় ৫০ লক্ষ নথি যাচাইয়ের কাজ বাকি। এবং বর্তমানে ২৫০ জন জুডিশিয়াল অফিসার এই কাজে নিযুক্ত। একজন অফিসার দৈনিক ২৫০টি নথি দেখলেও সব শেষ করতে অন্তত ৮০ দিন সময় লাগবে!এই পরিস্থিতি পর্যালোচনা করে প্রধান বিচারপতি সূর্য কান্ত জানান, এই বিশাল কর্মযজ্ঞ সামলাতে ডিস্ট্রিক্ট জজ এবং অতিরিক্ত জেলা বিচারক পদমর্যাদার অফিসারদের পাশাপাশি ৩ বছর বা তার বেশি অভিজ্ঞতাসম্পন্ন সিভিল জজদেরও (সিনিয়র ও জুনিয়র ডিভিশন) এই কাজে অন্তর্ভুক্ত করা যাবে।একইসঙ্গে, কাজের গতি বাড়াতে ওডিশা এবং ঝাড়খণ্ড হাইকোর্টের প্রধান বিচারপতিদের বিশেষ অনুরোধ জানিয়েছে শীর্ষ আদালত। কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি কোনও আবেদন জানালে তা যেন ‘জরুরি ভিত্তিতে এবং সহানুভূতির সঙ্গে’ বিবেচনা করা হয়, সেই পরামর্শও দেওয়া হয়েছে।শুনানি চলাকালীন রাজ্যের আইনজীবী প্রশ্ন তোলেন, অন্য রাজ্য থেকে বিচারক এলে তাঁরা বাংলার নথি বা ভাষা বুঝতে পারবেন কিনা! জবাবে প্রধান বিচারপতি সূর্য কান্ত মনে করিয়ে দেন, এক সময় ওডিশা ও ঝাড়খণ্ড একই প্রশাসনিক কাঠামোর অংশ ছিল। ফলে সেখানকার বিচারকদের স্থানীয় উপভাষা বা ভাষার ধরন নিয়ে প্রাথমিক ধারণা রয়েছে। আদালতের স্পষ্ট বার্তা, “এই অবস্থায় আমাদের কিছু করার নেই। কাজ শেষ করতেই হবে।”নজিরবিহীন এই নির্দেশের ফলে ভিনরাজ্যের বিচারকদের নজরদারিতে বাংলার এই গুরুত্বপূর্ণ প্রশাসনিক ও বিচার বিভাগীয় কাজ কতটা দ্রুত সম্পন্ন হয়, এখন সেটাই দেখার।

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার