Hidden Stories (বাংলা)
সর্বশেষ

ফের 'ভাইজান-বাম' মেলবন্ধন? বিমানের সঙ্গে বৈঠকের পর কী ইঙ্গিত দিলেন নওশাদ?

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৪ ফেব্রুয়ারি ২০২৬
ফের 'ভাইজান-বাম' মেলবন্ধন? বিমানের সঙ্গে বৈঠকের পর কী ইঙ্গিত দিলেন নওশাদ?

কলকাতা: রাজ্যে আনুষ্ঠানিকভাবে বিধানসভা ভোটের দামামা বাজার আগেই জোটের সলতে পাকানো শুরু করে দিল বামফ্রন্ট এবং ইন্ডিয়ান সেক্যুলার ফ্রন্ট (ISF)। মঙ্গলবার আলিমুদ্দিন স্ট্রিটে বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসুর সঙ্গে ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকীর দীর্ঘ বৈঠকের পর স্পষ্ট ইঙ্গিত মিলেছে, বুধবারই জোটের আনুষ্ঠানিক ঘোষণা হতে পারে!


মঙ্গলবার দুপুরে সিপিএম-এর রাজ্য সদর কার্যালয় মুজফ্‌ফর আহমেদ ভবনে যান নওশাদ। সেখানে বিমান বসুর সঙ্গে প্রায় দেড় ঘণ্টা আসন সমঝোতা এবং রণকৌশল নিয়ে আলোচনা হয় তাঁর। বৈঠক শেষে নওশাদ জানান, "জোট নিয়ে আলোচনা ইতিবাচক। বুধবার ফের বৈঠক হবে এবং ওই দিনই সবটা চূড়ান্ত হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।"


সূত্রের খবর, আইএসএফ এবার প্রায় ৫০টি আসনে লড়াই করার দাবি জানিয়েছে। তবে বেশ কিছু আসন নিয়ে দুই শিবিরের মধ্যে এখনও টানাপোড়েন চলছে। নওশাদও স্বীকার করে নিয়েছেন, কয়েকটি বিশেষ আসনের ক্ষেত্রে আইএসএফ কোনওভাবেই সমঝোতা করতে রাজি নয়। অন্যদিকে আবার বামফ্রন্টের তরফেও নির্দিষ্ট কিছু আসন নিয়ে অনড় অবস্থান রয়েছে। উল্লেখ্য, গত বিধানসভা নির্বাচনে দেগঙ্গার মতো আসনে বাম শরিক ফরোয়ার্ড ব্লক এবং আইএসএফ দুপক্ষই প্রার্থী দিয়েছিল। নওশাদের দাবি, এবার তেমন সমন্বয়হীনতার পুনরাবৃত্তি হবে না।


২০২১ সালে বাম-কংগ্রেস-আইএসএফ মিলে 'সংযুক্ত মোর্চা' তৈরি করলেও এবার ছবিটা ভিন্ন। নওশাদ জানিয়েছেন, তিনি প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকারকেও চিঠি দিয়েছিলেন। কিন্তু, কোনও উত্তর পাননি। অন্যদিকে, কংগ্রেস এককভাবে লড়াইয়ের ইঙ্গিত দেওয়ায় বামেদের সঙ্গেই হাত মেলাতে তৎপর হয় আইএসএফ। নওশাদ আরও ইঙ্গিত দিয়েছেন, এই জোটে আরও কিছু ছোট রাজনৈতিক ও সামাজিক শক্তি শামিল হতে পারে।


গত বিধানসভা নির্বাচনে সংযুক্ত মোর্চার মধ্যে একমাত্র জয়ী প্রার্থী ছিলেন নওশাদ সিদ্দিকী। এবার ভোটের ময়দানে নামার আগে তাই আগেভাগেই আসন সমঝোতা সেরে ফেলতে চাইছে দুই পক্ষই। বুধবার আলিমুদ্দিনের বৈঠকের পর স্পষ্ট হবে, শেষ পর্যন্ত নওশাদরা কতগুলি আসন পেলেন এবং বামেদের সঙ্গে তাঁদের রসায়ন কতটা মজবুত হল।

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

রোববার, ১৪ জুন ২০২৬


ফের 'ভাইজান-বাম' মেলবন্ধন? বিমানের সঙ্গে বৈঠকের পর কী ইঙ্গিত দিলেন নওশাদ?

প্রকাশের তারিখ : ২৪ ফেব্রুয়ারি ২০২৬

featured Image
কলকাতা: রাজ্যে আনুষ্ঠানিকভাবে বিধানসভা ভোটের দামামা বাজার আগেই জোটের সলতে পাকানো শুরু করে দিল বামফ্রন্ট এবং ইন্ডিয়ান সেক্যুলার ফ্রন্ট (ISF)। মঙ্গলবার আলিমুদ্দিন স্ট্রিটে বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসুর সঙ্গে ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকীর দীর্ঘ বৈঠকের পর স্পষ্ট ইঙ্গিত মিলেছে, বুধবারই জোটের আনুষ্ঠানিক ঘোষণা হতে পারে!মঙ্গলবার দুপুরে সিপিএম-এর রাজ্য সদর কার্যালয় মুজফ্‌ফর আহমেদ ভবনে যান নওশাদ। সেখানে বিমান বসুর সঙ্গে প্রায় দেড় ঘণ্টা আসন সমঝোতা এবং রণকৌশল নিয়ে আলোচনা হয় তাঁর। বৈঠক শেষে নওশাদ জানান, "জোট নিয়ে আলোচনা ইতিবাচক। বুধবার ফের বৈঠক হবে এবং ওই দিনই সবটা চূড়ান্ত হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।"সূত্রের খবর, আইএসএফ এবার প্রায় ৫০টি আসনে লড়াই করার দাবি জানিয়েছে। তবে বেশ কিছু আসন নিয়ে দুই শিবিরের মধ্যে এখনও টানাপোড়েন চলছে। নওশাদও স্বীকার করে নিয়েছেন, কয়েকটি বিশেষ আসনের ক্ষেত্রে আইএসএফ কোনওভাবেই সমঝোতা করতে রাজি নয়। অন্যদিকে আবার বামফ্রন্টের তরফেও নির্দিষ্ট কিছু আসন নিয়ে অনড় অবস্থান রয়েছে। উল্লেখ্য, গত বিধানসভা নির্বাচনে দেগঙ্গার মতো আসনে বাম শরিক ফরোয়ার্ড ব্লক এবং আইএসএফ দুপক্ষই প্রার্থী দিয়েছিল। নওশাদের দাবি, এবার তেমন সমন্বয়হীনতার পুনরাবৃত্তি হবে না।২০২১ সালে বাম-কংগ্রেস-আইএসএফ মিলে 'সংযুক্ত মোর্চা' তৈরি করলেও এবার ছবিটা ভিন্ন। নওশাদ জানিয়েছেন, তিনি প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকারকেও চিঠি দিয়েছিলেন। কিন্তু, কোনও উত্তর পাননি। অন্যদিকে, কংগ্রেস এককভাবে লড়াইয়ের ইঙ্গিত দেওয়ায় বামেদের সঙ্গেই হাত মেলাতে তৎপর হয় আইএসএফ। নওশাদ আরও ইঙ্গিত দিয়েছেন, এই জোটে আরও কিছু ছোট রাজনৈতিক ও সামাজিক শক্তি শামিল হতে পারে।গত বিধানসভা নির্বাচনে সংযুক্ত মোর্চার মধ্যে একমাত্র জয়ী প্রার্থী ছিলেন নওশাদ সিদ্দিকী। এবার ভোটের ময়দানে নামার আগে তাই আগেভাগেই আসন সমঝোতা সেরে ফেলতে চাইছে দুই পক্ষই। বুধবার আলিমুদ্দিনের বৈঠকের পর স্পষ্ট হবে, শেষ পর্যন্ত নওশাদরা কতগুলি আসন পেলেন এবং বামেদের সঙ্গে তাঁদের রসায়ন কতটা মজবুত হল।

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার