Hidden Stories (বাংলা)
সর্বশেষ

সিকিমে প্রবল তুষারপাত: ছাঙ্গুর পথে আটকে পড়া ২৭০০ পর্যটককে উদ্ধার করল প্রশাসন ও সেনা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৫ ফেব্রুয়ারি ২০২৬
সিকিমে প্রবল তুষারপাত: ছাঙ্গুর পথে আটকে পড়া ২৭০০ পর্যটককে উদ্ধার করল প্রশাসন ও সেনা
সিকিমে বিরামহীন তুষারপাত

গ্যাংটক: গত কয়েক দিন ধরে সিকিমে লাগাতার তুষারপাতের জেরে বিপর্যস্ত জনজীবন। বরফের পুরু আস্তরণে ঢাকা পড়েছে রাস্তাঘাট, যার ফলে পর্যটনস্থলগুলিতে আটকে পড়েছেন হাজার হাজার পর্যটক। বিশেষ করে পূর্ব সিকিমের ছাঙ্গু লেক ও বাবা মন্দিরের পথে পর্যটকদের গাড়ির দীর্ঘ লাইন পড়ে যায়। তবে বুধবার সকালের খবর অনুযায়ী, স্থানীয় প্রশাসন ও ভারতীয় সেনার তৎপরতায় আটকে পড়া প্রায় ২৭০০ পর্যটককে নিরাপদ স্থানে সরিয়ে আনা সম্ভব হয়েছে।

স্থানীয় প্রশাসন সূত্রে খবর, জওহরলাল নেহরু রোডের সেরাথাং, সিপসু এবং ১৬ মাইলের মধ্যবর্তী এলাকায় প্রবল তুষারপাতের কারণে রাস্তা পিচ্ছিল হয়ে যায়। ফলে পর্যটকবোঝাই প্রায় ৫৫০টি গাড়ি আটকা পড়ে। হিমাঙ্কুর নিচে থাকা প্রচণ্ড ঠান্ডার মধ্যে শিশু ও বৃদ্ধসহ পর্যটকরা চরম বিপাকে পড়েন। মঙ্গলবার রাত থেকেই উদ্ধারকাজ শুরু করে পুলিশ, জিআরইএফ (GREF) এবং ভারতীয় সেনা। অত্যন্ত প্রতিকূল আবহাওয়ার মধ্যেও ৪৬ জন পর্যটককে সিপসু এলাকা থেকে উদ্ধার করেন সেনা জওয়ানরা।

রাজ্য পর্যটন দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে, বুধবার সকাল পর্যন্ত মোট ২৭৩৬ জন পর্যটককে নিরাপদে উদ্ধার করা হয়েছে। এখনও কোথাও কেউ আটকে রয়েছেন কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। পর্যটন সংস্থা ও পর্যটকদের জন্য বিশেষ নির্দেশিকা জারি করে বলা হয়েছে, আবহাওয়া সংক্রান্ত তথ্য যাচাই না করে যেন কেউ পাহাড়ি পথে না বেরোন। পাশাপাশি, তুষারপাতপ্রবণ এলাকায় যাতায়াতের সময় গাড়ির চাকায় বাধ্যতামূলকভাবে ‘স্নো চেন’ ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে। বর্তমানে রাস্তা থেকে বরফ সরিয়ে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা চালাচ্ছে প্রশাসন।

হিডেন স্টোরিজ নিউজ

বিষয় : BreakingNews indianarmy SikkimSnowfall ChanguLake TouristRescue SikkimTourism

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

শনিবার, ১৩ জুন ২০২৬


সিকিমে প্রবল তুষারপাত: ছাঙ্গুর পথে আটকে পড়া ২৭০০ পর্যটককে উদ্ধার করল প্রশাসন ও সেনা

প্রকাশের তারিখ : ২৫ ফেব্রুয়ারি ২০২৬

featured Image
গ্যাংটক: গত কয়েক দিন ধরে সিকিমে লাগাতার তুষারপাতের জেরে বিপর্যস্ত জনজীবন। বরফের পুরু আস্তরণে ঢাকা পড়েছে রাস্তাঘাট, যার ফলে পর্যটনস্থলগুলিতে আটকে পড়েছেন হাজার হাজার পর্যটক। বিশেষ করে পূর্ব সিকিমের ছাঙ্গু লেক ও বাবা মন্দিরের পথে পর্যটকদের গাড়ির দীর্ঘ লাইন পড়ে যায়। তবে বুধবার সকালের খবর অনুযায়ী, স্থানীয় প্রশাসন ও ভারতীয় সেনার তৎপরতায় আটকে পড়া প্রায় ২৭০০ পর্যটককে নিরাপদ স্থানে সরিয়ে আনা সম্ভব হয়েছে।স্থানীয় প্রশাসন সূত্রে খবর, জওহরলাল নেহরু রোডের সেরাথাং, সিপসু এবং ১৬ মাইলের মধ্যবর্তী এলাকায় প্রবল তুষারপাতের কারণে রাস্তা পিচ্ছিল হয়ে যায়। ফলে পর্যটকবোঝাই প্রায় ৫৫০টি গাড়ি আটকা পড়ে। হিমাঙ্কুর নিচে থাকা প্রচণ্ড ঠান্ডার মধ্যে শিশু ও বৃদ্ধসহ পর্যটকরা চরম বিপাকে পড়েন। মঙ্গলবার রাত থেকেই উদ্ধারকাজ শুরু করে পুলিশ, জিআরইএফ (GREF) এবং ভারতীয় সেনা। অত্যন্ত প্রতিকূল আবহাওয়ার মধ্যেও ৪৬ জন পর্যটককে সিপসু এলাকা থেকে উদ্ধার করেন সেনা জওয়ানরা।রাজ্য পর্যটন দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে, বুধবার সকাল পর্যন্ত মোট ২৭৩৬ জন পর্যটককে নিরাপদে উদ্ধার করা হয়েছে। এখনও কোথাও কেউ আটকে রয়েছেন কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। পর্যটন সংস্থা ও পর্যটকদের জন্য বিশেষ নির্দেশিকা জারি করে বলা হয়েছে, আবহাওয়া সংক্রান্ত তথ্য যাচাই না করে যেন কেউ পাহাড়ি পথে না বেরোন। পাশাপাশি, তুষারপাতপ্রবণ এলাকায় যাতায়াতের সময় গাড়ির চাকায় বাধ্যতামূলকভাবে ‘স্নো চেন’ ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে। বর্তমানে রাস্তা থেকে বরফ সরিয়ে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা চালাচ্ছে প্রশাসন।হিডেন স্টোরিজ নিউজ

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার