কলকাতা: খাস কলকাতার পার্ক স্ট্রিটে বড়সড় সাফল্য পেল পুলিশ। মঙ্গলবার গভীর রাতে পার্ক স্ট্রিট থানা এলাকায় অভিযান চালিয়ে উদ্ধার করা হয়েছে বিপুল পরিমাণ বিদেশি মুদ্রা। পুলিশ সূত্রে খবর, ধৃতদের কাছ থেকে ৪ লক্ষ ৭৫ হাজার মার্কিন ডলার (USD) এবং ৩ লক্ষ থাই ভাট উদ্ধার করা হয়েছে। এই বিপুল পরিমাণ মুদ্রার স্বপক্ষে বৈধ কোনো নথি দেখাতে না পারায় তিনজনকে গ্রেফতার করে পুলিশ।
ধৃতদের নাম সায়ন দাস, আসাদ মহম্মদ পাঞ্জাবি এবং ফিরোজ খান। বুধবার ভোরে ১২টা ৩০ মিনিট নাগাদ তাঁদের পাকড়াও করা হয়। ধৃতদের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতা (BNS) এবং ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার (BNSS) একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে। আজই তাঁদের কলকাতার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (CJM) আদালতে পেশ করা হবে। এই বিপুল টাকা কোথা থেকে এল এবং এর নেপথ্যে কোনো বড় চক্র রয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।
বিষয় : KOLKATAPOLICE Arrested park street bns usd

শনিবার, ১৩ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ২৫ ফেব্রুয়ারি ২০২৬

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।
— হিডেন স্টোরিজ পরিবার
আপনার মতামত লিখুন