Hidden Stories (বাংলা)
সর্বশেষ

ভোটের মুখে পাটের MSP বাড়াল মোদী সরকার, উপকৃত বাংলা ও অসমের লক্ষ লক্ষ চাষি

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৫ ফেব্রুয়ারি ২০২৬
ভোটের মুখে পাটের MSP বাড়াল মোদী সরকার, উপকৃত বাংলা ও অসমের লক্ষ লক্ষ চাষি

নয়াদিল্লি: পশ্চিমবঙ্গ ও অসম-সহ পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনের আগে কৃষকদের জন্য বড়সড় 'উপহার' ঘোষণা করল মোদি সরকার। কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে পাটের ন্যূনতম সহায়ক মূল্য (MSP) উল্লেখযোগ্যভাবে বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রতি কুইন্টাল কাঁচা পাটের দাম বাড়ানো হয়েছে ২৭৫ টাকা। কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব এই সিদ্ধান্তের কথা ঘোষণা করেছেন।


তথ্য বলছে, কেন্দ্রীয় মন্ত্রিসভার এই সিদ্ধান্তে সবথেকে বেশি লাভবান হবেন পশ্চিমবঙ্গ ও অসমের পাটচাষিরা। সরকারের দাবি, নতুন এই মূল্য উৎপাদন খরচের তুলনায় অন্তত ৫০ শতাংশের বেশি লাভ নিশ্চিত করবে। এবং উন্নত মানের ও উচ্চ ফলনশীল পাটের বীজ ব্যবহারে কৃষকরা আরও বেশি উৎসাহিতও হবেন। প্রসঙ্গত, বাংলা এবং অসমের গ্রামীণ অর্থনীতির একটি বড় অংশ পাটচাষের উপর নির্ভরশীল। পাঁচ রাজ্যে বিধানসভা নির্বাচনের আগে এই সিদ্ধান্তকে কেন্দ্রের ‘মাস্টারস্ট্রোক’ বলেই মনে করছে রাজনৈতিক মহল।


এই সিদ্ধান্তের পর এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলে দেশবাসীকে বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি লিখেছেন, “পাটচাষি ভাই-বোনদের জীবন আরও সহজ করতে সরকার কোনও চেষ্টা বাকি রাখছে না। সেই লক্ষ্যেই কাঁচা পাটের এমএসপি বাড়ানোর গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।” প্রধানমন্ত্রীর মতে, এই পদক্ষেপের ফলে দেশে পাটের সামগ্রিক উৎপাদন বাড়বে এবং কৃষকদের বার্ষিক আয়ও বৃদ্ধি পাবে।


মন্ত্রিসভার সংশ্লিষ্ট বৈঠকটি অনুষ্ঠিত হয়েছিল প্রধানমন্ত্রীর নতুন দফতর ‘সেবাতীর্থ’-এ। সেখানে পাটের এমএসপি বাড়ানো ছাড়াও আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রকল্পে সিলমোহর দিয়েছে কেন্দ্র। যথা - রেলের তিনটি বড় প্রকল্পের পাশাপাশি আহমেদাবাদ মেট্রো প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে। বিদ্যুৎ ক্ষেত্রে পরিকাঠামোগত উন্নয়নে একগুচ্ছ সংস্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন দফতর ‘সেবাতীর্থ’-এ আয়োজিত প্রথম এই বৈঠককে দেশের উন্নয়নের পথে একটি বিশেষ মাইলফলক হিসাবে চিহ্নিত করেছেন মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব।


ওয়াকিবহাল মহলের মতে, এমএসপি বৃদ্ধির এই সিদ্ধান্ত কেবল অর্থনৈতিক নয়, বরং আসন্ন নির্বাচনে কৃষকদের সমর্থন আদায়ে বিজেপির একটি অত্যন্ত সুপরিকল্পিত চাল। পশ্চিমবঙ্গ ও অসমের জুট বেল্টে এই ঘোষণার প্রভাব কতটা পড়ে, এখন সেটাই দেখার।

বিষয় : Jute MSP Modi

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

শনিবার, ১৩ জুন ২০২৬


ভোটের মুখে পাটের MSP বাড়াল মোদী সরকার, উপকৃত বাংলা ও অসমের লক্ষ লক্ষ চাষি

প্রকাশের তারিখ : ২৫ ফেব্রুয়ারি ২০২৬

featured Image
নয়াদিল্লি: পশ্চিমবঙ্গ ও অসম-সহ পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনের আগে কৃষকদের জন্য বড়সড় 'উপহার' ঘোষণা করল মোদি সরকার। কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে পাটের ন্যূনতম সহায়ক মূল্য (MSP) উল্লেখযোগ্যভাবে বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রতি কুইন্টাল কাঁচা পাটের দাম বাড়ানো হয়েছে ২৭৫ টাকা। কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব এই সিদ্ধান্তের কথা ঘোষণা করেছেন।তথ্য বলছে, কেন্দ্রীয় মন্ত্রিসভার এই সিদ্ধান্তে সবথেকে বেশি লাভবান হবেন পশ্চিমবঙ্গ ও অসমের পাটচাষিরা। সরকারের দাবি, নতুন এই মূল্য উৎপাদন খরচের তুলনায় অন্তত ৫০ শতাংশের বেশি লাভ নিশ্চিত করবে। এবং উন্নত মানের ও উচ্চ ফলনশীল পাটের বীজ ব্যবহারে কৃষকরা আরও বেশি উৎসাহিতও হবেন। প্রসঙ্গত, বাংলা এবং অসমের গ্রামীণ অর্থনীতির একটি বড় অংশ পাটচাষের উপর নির্ভরশীল। পাঁচ রাজ্যে বিধানসভা নির্বাচনের আগে এই সিদ্ধান্তকে কেন্দ্রের ‘মাস্টারস্ট্রোক’ বলেই মনে করছে রাজনৈতিক মহল।এই সিদ্ধান্তের পর এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলে দেশবাসীকে বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি লিখেছেন, “পাটচাষি ভাই-বোনদের জীবন আরও সহজ করতে সরকার কোনও চেষ্টা বাকি রাখছে না। সেই লক্ষ্যেই কাঁচা পাটের এমএসপি বাড়ানোর গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।” প্রধানমন্ত্রীর মতে, এই পদক্ষেপের ফলে দেশে পাটের সামগ্রিক উৎপাদন বাড়বে এবং কৃষকদের বার্ষিক আয়ও বৃদ্ধি পাবে।মন্ত্রিসভার সংশ্লিষ্ট বৈঠকটি অনুষ্ঠিত হয়েছিল প্রধানমন্ত্রীর নতুন দফতর ‘সেবাতীর্থ’-এ। সেখানে পাটের এমএসপি বাড়ানো ছাড়াও আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রকল্পে সিলমোহর দিয়েছে কেন্দ্র। যথা - রেলের তিনটি বড় প্রকল্পের পাশাপাশি আহমেদাবাদ মেট্রো প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে। বিদ্যুৎ ক্ষেত্রে পরিকাঠামোগত উন্নয়নে একগুচ্ছ সংস্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন দফতর ‘সেবাতীর্থ’-এ আয়োজিত প্রথম এই বৈঠককে দেশের উন্নয়নের পথে একটি বিশেষ মাইলফলক হিসাবে চিহ্নিত করেছেন মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব।ওয়াকিবহাল মহলের মতে, এমএসপি বৃদ্ধির এই সিদ্ধান্ত কেবল অর্থনৈতিক নয়, বরং আসন্ন নির্বাচনে কৃষকদের সমর্থন আদায়ে বিজেপির একটি অত্যন্ত সুপরিকল্পিত চাল। পশ্চিমবঙ্গ ও অসমের জুট বেল্টে এই ঘোষণার প্রভাব কতটা পড়ে, এখন সেটাই দেখার।

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার