Hidden Stories (বাংলা)
সর্বশেষ

উদয় ভানু চিব-এর মুক্তির দাবিতে উত্তাল রাজভবন: যুব কংগ্রেসের বিক্ষোভে অবরুদ্ধ কলকাতা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৫ ফেব্রুয়ারি ২০২৬
উদয় ভানু চিব-এর মুক্তির দাবিতে উত্তাল রাজভবন: যুব কংগ্রেসের বিক্ষোভে অবরুদ্ধ কলকাতা

দিল্লিতে যুব কংগ্রেসের ন্যাশনাল প্রেসিডেন্ট উদয় ভানু চিব-এর গ্রেপ্তারের প্রতিবাদে এবার তিলোত্তমার বুকেও আছড়ে পড়ল বিক্ষোভের ঢেউ। মঙ্গলবার দিল্লির পাতিয়ালা হাউস কোর্ট তাকে পুলিশি হেফাজতে পাঠানোর পরেই দেশজুড়ে আন্দোলনের ডাক দেয় ভারতীয় যুব কংগ্রেস। সেই কর্মসূচির অঙ্গ হিসেবে আজ কলকাতার রাজভবনের সামনে বিক্ষোভ দেখান কর্মীরা।

এদিন রাজভবনের নর্থ গেট সংলগ্ন রাস্তায় যুব কংগ্রেস কর্মীরা জড়ো হয়ে উদয় ভানু চিব-এর নিঃশর্ত মুক্তির দাবিতে স্লোগান দিতে থাকেন। পুলিশের আগাম সতর্কতা হিসেবে নর্থ গেটের সামনে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন ছিল এবং ব্যারিকেড দিয়ে রাস্তা পুরোপুরি ব্লক করে দেওয়া হয়েছিল। কর্মীরা ব্যারিকেডের সামনে এসে দাঁড়ালে পুলিশের সঙ্গে তাদের মৃদু ধস্তাধস্তিও হয়।


প্রায় ৩০ মিনিট ধরে ব্যারিকেডের সামনে অবস্থান করে তারা বিক্ষোভ চালিয়ে যান। স্লোগানে স্লোগানে প্রকম্পিত হয়ে ওঠে রাজভবন চত্বর। বিক্ষোভের কারণে ওই গুরুত্বপূর্ণ রাস্তায় যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়, ফলে সাধারণ যাত্রীদের ভোগান্তিতে পড়তে হয়। শেষ পর্যন্ত পুলিশের বারবার অনুরোধে এবং উর্ধ্বতন নেতৃত্বের নির্দেশে কর্মীরা প্রায় আধঘণ্টা পর বিক্ষোভ তুলে নেন এবং রাস্তা ছেড়ে দেন। এরপরই পরিস্থিতি স্বাভাবিক হয় এবং পুলিশ ব্যারিকেড সরিয়ে নিলে যান চলাচল পুনরায় শুরু হয়।


যুব কংগ্রেস নেতৃত্বের দাবি, রাজনৈতিক প্রতিহিংসার কারণেই উদয় ভানুকে গ্রেপ্তার করা হয়েছে এবং তার মুক্তি না হওয়া পর্যন্ত এই লড়াই চলবে

বিষয় : Kolkata protest Youth Congress

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

রোববার, ১৪ জুন ২০২৬


উদয় ভানু চিব-এর মুক্তির দাবিতে উত্তাল রাজভবন: যুব কংগ্রেসের বিক্ষোভে অবরুদ্ধ কলকাতা

প্রকাশের তারিখ : ২৫ ফেব্রুয়ারি ২০২৬

featured Image
দিল্লিতে যুব কংগ্রেসের ন্যাশনাল প্রেসিডেন্ট উদয় ভানু চিব-এর গ্রেপ্তারের প্রতিবাদে এবার তিলোত্তমার বুকেও আছড়ে পড়ল বিক্ষোভের ঢেউ। মঙ্গলবার দিল্লির পাতিয়ালা হাউস কোর্ট তাকে পুলিশি হেফাজতে পাঠানোর পরেই দেশজুড়ে আন্দোলনের ডাক দেয় ভারতীয় যুব কংগ্রেস। সেই কর্মসূচির অঙ্গ হিসেবে আজ কলকাতার রাজভবনের সামনে বিক্ষোভ দেখান কর্মীরা।এদিন রাজভবনের নর্থ গেট সংলগ্ন রাস্তায় যুব কংগ্রেস কর্মীরা জড়ো হয়ে উদয় ভানু চিব-এর নিঃশর্ত মুক্তির দাবিতে স্লোগান দিতে থাকেন। পুলিশের আগাম সতর্কতা হিসেবে নর্থ গেটের সামনে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন ছিল এবং ব্যারিকেড দিয়ে রাস্তা পুরোপুরি ব্লক করে দেওয়া হয়েছিল। কর্মীরা ব্যারিকেডের সামনে এসে দাঁড়ালে পুলিশের সঙ্গে তাদের মৃদু ধস্তাধস্তিও হয়।প্রায় ৩০ মিনিট ধরে ব্যারিকেডের সামনে অবস্থান করে তারা বিক্ষোভ চালিয়ে যান। স্লোগানে স্লোগানে প্রকম্পিত হয়ে ওঠে রাজভবন চত্বর। বিক্ষোভের কারণে ওই গুরুত্বপূর্ণ রাস্তায় যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়, ফলে সাধারণ যাত্রীদের ভোগান্তিতে পড়তে হয়। শেষ পর্যন্ত পুলিশের বারবার অনুরোধে এবং উর্ধ্বতন নেতৃত্বের নির্দেশে কর্মীরা প্রায় আধঘণ্টা পর বিক্ষোভ তুলে নেন এবং রাস্তা ছেড়ে দেন। এরপরই পরিস্থিতি স্বাভাবিক হয় এবং পুলিশ ব্যারিকেড সরিয়ে নিলে যান চলাচল পুনরায় শুরু হয়।যুব কংগ্রেস নেতৃত্বের দাবি, রাজনৈতিক প্রতিহিংসার কারণেই উদয় ভানুকে গ্রেপ্তার করা হয়েছে এবং তার মুক্তি না হওয়া পর্যন্ত এই লড়াই চলবে

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার