Hidden Stories (বাংলা)
সর্বশেষ

এপস্টিন ফাইলস বিতর্কে অবশেষে মুখ খুললেন বিল গেটস: নিজের ভুল স্বীকার করে চাইলেন ক্ষমা!

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৫ ফেব্রুয়ারি ২০২৬
এপস্টিন ফাইলস বিতর্কে অবশেষে মুখ খুললেন বিল গেটস: নিজের ভুল স্বীকার করে চাইলেন ক্ষমা!

ওয়াশিংটন: কুখ্যাত যৌন অপরাধী জেফরি এপস্টিনের সঙ্গে সম্পর্ক নিয়ে দীর্ঘদিনের বিতর্কের পর অবশেষে প্রকাশ্যে ক্ষমা চাইলেন মাইক্রোসফ্টের সহ-প্রতিষ্ঠাতা বিল গেটস। ‘এপস্টিন ফাইলস’-এ তাঁর নাম প্রকাশ্যে আসতেই অস্বস্তি বাড়ে বিল গেটসের। এই আবহে গেটস ফাউন্ডেশনের কর্মীদের সঙ্গে এক টাউন হল বৈঠকে নিজের ভুল স্বীকার করেন তিনি।



বৈঠকে বিল গেটস সরাসরি স্বীকার করেন, অতীতে এপস্টিনের সঙ্গে যোগাযোগ রাখা তাঁর জীবনের অন্যতম ‘বড় ভুল’ ছিল। তিনি বলেন, “আমি যে ভুল করেছি এবং আমার সেই ভুলের কারণে অন্য যাঁরা এতে জড়িয়ে পড়েছেন, তাঁদের কাছে আমি ক্ষমা চাইছি।” তিনি আরও যোগ করেন, ফাউন্ডেশনের সিনিয়র কর্মকর্তাদের ওই বৈঠকে যুক্ত করাও ছিল একটি ভুল সিদ্ধান্ত।


সম্প্রতি আমেরিকার বিচার বিভাগ বেশ কিছু নথি ও ছবি প্রকাশ করেছে। সেই নথিতে গেটসের সঙ্গে এপস্টিনের একাধিক বৈঠকের উল্লেখ পাওয়া গিয়েছে। এমনকী, বেশ কিছু ছবিতে গেটসকে এমন কিছু মহিলার সঙ্গে দেখা গিয়েছে, যাঁদের পরিচয় গোপন রাখা হয়েছে। এই নথিগুলি সামনে আসার পরই চাপে পড়েন এই ধনকুবের।


টাউন হল বৈঠকে বিল গেটস স্পষ্ট জানান, এপস্টিন তাঁর দু'টি ব্যক্তিগত সম্পর্কের কথা জেনে ফেলেছিলেন। তবে তাঁর দাবি, ওই সম্পর্কের সঙ্গে এপস্টিনের অপরাধের কোনও যোগ নেই। গেটস কর্মীদের আশ্বস্ত করে বলেন, “আমি কোনও বেআইনি কাজ করিনি। আমি বেআইনি কিছু দেখিওনি। এমনকী, আমি কখনও ভিক্টিমদের সঙ্গে সময় কাটাইনি।”


গেটস ফাউন্ডেশনের এক মুখপাত্র রয়টার্সকে জানিয়েছেন, জেফরি এপস্টিনকে কখনও কোনও আর্থিক সহায়তা দেওয়া হয়নি বা ফাউন্ডেশনের কোনও কাজে নিয়োগ করা হয়নি। বিল গেটস নিজেই তাঁর কাজের দায়ভার নিয়েছেন এবং কর্মীদের সমস্ত প্রশ্নের উত্তর দিয়েছেন।

বিষয় : epstin files microsoft washington foundationworker bill gates

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

শনিবার, ১৩ জুন ২০২৬


এপস্টিন ফাইলস বিতর্কে অবশেষে মুখ খুললেন বিল গেটস: নিজের ভুল স্বীকার করে চাইলেন ক্ষমা!

প্রকাশের তারিখ : ২৫ ফেব্রুয়ারি ২০২৬

featured Image
ওয়াশিংটন: কুখ্যাত যৌন অপরাধী জেফরি এপস্টিনের সঙ্গে সম্পর্ক নিয়ে দীর্ঘদিনের বিতর্কের পর অবশেষে প্রকাশ্যে ক্ষমা চাইলেন মাইক্রোসফ্টের সহ-প্রতিষ্ঠাতা বিল গেটস। ‘এপস্টিন ফাইলস’-এ তাঁর নাম প্রকাশ্যে আসতেই অস্বস্তি বাড়ে বিল গেটসের। এই আবহে গেটস ফাউন্ডেশনের কর্মীদের সঙ্গে এক টাউন হল বৈঠকে নিজের ভুল স্বীকার করেন তিনি।বৈঠকে বিল গেটস সরাসরি স্বীকার করেন, অতীতে এপস্টিনের সঙ্গে যোগাযোগ রাখা তাঁর জীবনের অন্যতম ‘বড় ভুল’ ছিল। তিনি বলেন, “আমি যে ভুল করেছি এবং আমার সেই ভুলের কারণে অন্য যাঁরা এতে জড়িয়ে পড়েছেন, তাঁদের কাছে আমি ক্ষমা চাইছি।” তিনি আরও যোগ করেন, ফাউন্ডেশনের সিনিয়র কর্মকর্তাদের ওই বৈঠকে যুক্ত করাও ছিল একটি ভুল সিদ্ধান্ত।সম্প্রতি আমেরিকার বিচার বিভাগ বেশ কিছু নথি ও ছবি প্রকাশ করেছে। সেই নথিতে গেটসের সঙ্গে এপস্টিনের একাধিক বৈঠকের উল্লেখ পাওয়া গিয়েছে। এমনকী, বেশ কিছু ছবিতে গেটসকে এমন কিছু মহিলার সঙ্গে দেখা গিয়েছে, যাঁদের পরিচয় গোপন রাখা হয়েছে। এই নথিগুলি সামনে আসার পরই চাপে পড়েন এই ধনকুবের।টাউন হল বৈঠকে বিল গেটস স্পষ্ট জানান, এপস্টিন তাঁর দু'টি ব্যক্তিগত সম্পর্কের কথা জেনে ফেলেছিলেন। তবে তাঁর দাবি, ওই সম্পর্কের সঙ্গে এপস্টিনের অপরাধের কোনও যোগ নেই। গেটস কর্মীদের আশ্বস্ত করে বলেন, “আমি কোনও বেআইনি কাজ করিনি। আমি বেআইনি কিছু দেখিওনি। এমনকী, আমি কখনও ভিক্টিমদের সঙ্গে সময় কাটাইনি।”গেটস ফাউন্ডেশনের এক মুখপাত্র রয়টার্সকে জানিয়েছেন, জেফরি এপস্টিনকে কখনও কোনও আর্থিক সহায়তা দেওয়া হয়নি বা ফাউন্ডেশনের কোনও কাজে নিয়োগ করা হয়নি। বিল গেটস নিজেই তাঁর কাজের দায়ভার নিয়েছেন এবং কর্মীদের সমস্ত প্রশ্নের উত্তর দিয়েছেন।

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার