Hidden Stories (বাংলা)
সর্বশেষ

বিজেপিতে ঋষি বঙ্কিমচন্দ্রের পরিবারের সদস্য! ‘বঙ্কিমদা’ বিতর্কের ক্ষতে প্রলেপ দিতেই কি এই চাল পদ্মশিবিরের?

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৬ ফেব্রুয়ারি ২০২৬
বিজেপিতে ঋষি বঙ্কিমচন্দ্রের পরিবারের সদস্য! ‘বঙ্কিমদা’ বিতর্কের ক্ষতে প্রলেপ দিতেই কি এই চাল পদ্মশিবিরের?

কলকাতা: বিধানসভা নির্বাচনের আগে বাংলার আবেগ ও মনীষীদের সম্মান রক্ষায় মরিয়া বিজেপি। সংসদের শীতকালীন অধিবেশনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মুখে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে ‘বঙ্কিমদা’ বলে সম্বোধন করার পর বঙ্গ রাজনীতিতে সমালোচনার ঝড় উঠেছিল। সেই বিতর্কিত অধ্যায়ের রেশ কাটতে না কাটতেই বঙ্কিম-পরিবারের সদস্য সুমিত্র চট্টোপাধ্যায়ের বিজেপিতে যোগদান এক বিশেষ তাৎপর্য বহন করছে। বৃহস্পতিবার সল্টলেকের বিজেপি কার্যালয়ে কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদব ও রাজ্য বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্যের হাত থেকে পদ্মশিবিরের পতাকা তুলে নেন তিনি।


বিজেপিতে যোগ দিয়েই শাসকদলের বিরুদ্ধে তোপ দেগেছেন সুমিত্র চট্টোপাধ্যায়। রাজ্যের বেকার সমস্যা ও কর্মসংস্থান নীতি নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, "এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের লক্ষাধিক যুবকের তথ্য একটি প্রশাসনিক নির্দেশে মুছে ফেলে এমপ্লয়মেন্ট ব্যাঙ্ক গঠন করা হয়েছিল। প্রায় ৪০ লক্ষ যুবক সেখানে নথিভুক্ত হলেও কাজের কাজ কিছু হয়নি। যুবশ্রী প্রকল্পের পর এখন যুবসাথী প্রকল্প চালু হয়েছে, কিন্তু যুবসমাজের প্রকৃত কর্মসংস্থানের প্রয়োজন মেটাতে তা সম্পূর্ণ ব্যর্থ।"


বঙ্কিম-পরিবারের সদস্যকে দলে টেনে বিজেপি যে জাতীয়তাবাদী আবেগকে উসকে দিতে চাইছে, তা কেন্দ্রীয় মন্ত্রীর কথাতেই স্পষ্ট। ভূপেন্দ্র যাদব বলেন, "বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের রচিত 'বন্দে মাতরম' দেশপ্রেমের চেতনাকে সুদৃঢ় করেছে। তাঁর আদর্শই পশ্চিমবঙ্গকে 'উন্নত বাংলা' গঠনের পথে অনুপ্রেরণা জোগাবে।" রাজনৈতিক মহলের মতে, বিধানসভা ভোটের আগে বাঙালির মনীষী সেন্টিমেন্টকে কাজে লাগিয়ে বিরোধী শিবিরের 'অপমান' সংক্রান্ত প্রচারকে ভোঁতা করে দেওয়াই বিজেপির লক্ষ্য।

বিষয় : BJPWestBengal VANDEMATARAM BANKIMCHANDRACHATTAPADHYAY BENGALIIDENTITY

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

শনিবার, ১৩ জুন ২০২৬


বিজেপিতে ঋষি বঙ্কিমচন্দ্রের পরিবারের সদস্য! ‘বঙ্কিমদা’ বিতর্কের ক্ষতে প্রলেপ দিতেই কি এই চাল পদ্মশিবিরের?

প্রকাশের তারিখ : ২৬ ফেব্রুয়ারি ২০২৬

featured Image
কলকাতা: বিধানসভা নির্বাচনের আগে বাংলার আবেগ ও মনীষীদের সম্মান রক্ষায় মরিয়া বিজেপি। সংসদের শীতকালীন অধিবেশনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মুখে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে ‘বঙ্কিমদা’ বলে সম্বোধন করার পর বঙ্গ রাজনীতিতে সমালোচনার ঝড় উঠেছিল। সেই বিতর্কিত অধ্যায়ের রেশ কাটতে না কাটতেই বঙ্কিম-পরিবারের সদস্য সুমিত্র চট্টোপাধ্যায়ের বিজেপিতে যোগদান এক বিশেষ তাৎপর্য বহন করছে। বৃহস্পতিবার সল্টলেকের বিজেপি কার্যালয়ে কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদব ও রাজ্য বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্যের হাত থেকে পদ্মশিবিরের পতাকা তুলে নেন তিনি।বিজেপিতে যোগ দিয়েই শাসকদলের বিরুদ্ধে তোপ দেগেছেন সুমিত্র চট্টোপাধ্যায়। রাজ্যের বেকার সমস্যা ও কর্মসংস্থান নীতি নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, "এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের লক্ষাধিক যুবকের তথ্য একটি প্রশাসনিক নির্দেশে মুছে ফেলে এমপ্লয়মেন্ট ব্যাঙ্ক গঠন করা হয়েছিল। প্রায় ৪০ লক্ষ যুবক সেখানে নথিভুক্ত হলেও কাজের কাজ কিছু হয়নি। যুবশ্রী প্রকল্পের পর এখন যুবসাথী প্রকল্প চালু হয়েছে, কিন্তু যুবসমাজের প্রকৃত কর্মসংস্থানের প্রয়োজন মেটাতে তা সম্পূর্ণ ব্যর্থ।"বঙ্কিম-পরিবারের সদস্যকে দলে টেনে বিজেপি যে জাতীয়তাবাদী আবেগকে উসকে দিতে চাইছে, তা কেন্দ্রীয় মন্ত্রীর কথাতেই স্পষ্ট। ভূপেন্দ্র যাদব বলেন, "বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের রচিত 'বন্দে মাতরম' দেশপ্রেমের চেতনাকে সুদৃঢ় করেছে। তাঁর আদর্শই পশ্চিমবঙ্গকে 'উন্নত বাংলা' গঠনের পথে অনুপ্রেরণা জোগাবে।" রাজনৈতিক মহলের মতে, বিধানসভা ভোটের আগে বাঙালির মনীষী সেন্টিমেন্টকে কাজে লাগিয়ে বিরোধী শিবিরের 'অপমান' সংক্রান্ত প্রচারকে ভোঁতা করে দেওয়াই বিজেপির লক্ষ্য।

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার