Hidden Stories (বাংলা)
সর্বশেষ

SIR জট কাটাতে হাইকোর্টে দেড় ঘণ্টার বৈঠক, কমিশনের রিপোর্টে নজরদারির সিদ্ধান্ত

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৬ ফেব্রুয়ারি ২০২৬
SIR জট কাটাতে হাইকোর্টে দেড় ঘণ্টার বৈঠক, কমিশনের রিপোর্টে নজরদারির সিদ্ধান্ত
AI GENERATED PICTURE

কলকাতা: পশ্চিমবঙ্গে ভোটারতালিকার বিশেষ নিবিড় সংশোধন বা ‘এসআইআর’ (SIR) প্রক্রিয়ার জটিলতা মেটাতে বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টে একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হল। প্রধান বিচারপতি সুজয় পালের নেতৃত্বে প্রায় দেড় ঘণ্টা ধরে চলা এই বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যসচিব নন্দিনী চক্রবর্তী, মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজকুমার আগরওয়াল এবং রাজ্য পুলিশের ডিজি-সহ শীর্ষ আধিকারিকরা।


তথ্যগত অসঙ্গতি (Logical Discrepancy) এবং কাজের গতি বাড়ানো নিয়ে বৈঠকে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যেমন - ২১ ফেব্রুয়ারি মধ্যরাত পর্যন্ত তথ্যগত অসঙ্গতি নিয়ে যে পরিসংখ্যান পাওয়া গিয়েছিল, তাকেই চূড়ান্ত হিসাবে ধরা হয়েছে। কমিশন আজই সেই সংখ্যাটি স্পষ্ট করবে।


আরও জানা গিয়েছে, বৃহস্পতিবার সন্ধ্যার মধ্যেই বাকি বিচার বিভাগীয় (Judicial) অফিসারদের লগ ইন আইডি তৈরি করে দেওয়া হবে। এছাড়া, ১৪ ফেব্রুয়ারির মধ্যে জমা পড়া যে সমস্ত নথি এখনও পোর্টালে ওঠেনি, সেগুলি শুক্র ও শনিবারের মধ্যে আপলোড করার নির্দেশ দেওয়া হয়েছে। সেইসঙ্গে, বিধানসভা ভিত্তিক জুডিশিয়াল অফিসাররা প্রতিদিন কী কাজ করছেন, তার রিপোর্ট কমিশনকে প্রতিদিন কলকাতা হাইকোর্টের কাছে জমা দিতে হবে।

সুপ্রিম কোর্টের নির্দেশে এই প্রক্রিয়ার নিষ্পত্তির ভার দেওয়া হয়েছে বিচার বিভাগের উপর। সেই লক্ষ্যে ঝাড়খণ্ড এবং ওড়িশা থেকে বিচার বিভাগীয় আধিকারিকরা আসছেন। বৈঠকে তাঁদের থাকা ও খাওয়ার সুব্যবস্থা নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে। তবে ওড়িশা ও ঝাড়খণ্ড হাইকোর্টের প্রধান বিচারপতিদের চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় রয়েছে তাঁদের আসার দিনক্ষণ।


ভোটারতালিকায় তথ্যগত অসঙ্গতি খতিয়ে দেখার জন্য প্রতি বিধানসভা পিছু একজন করে জুডিশিয়াল অফিসার নিয়োগের প্রস্তাব দিয়েছিল কমিশন। গত শুক্রবার সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল, এই সমস্ত অসঙ্গতির নিষ্পত্তি করবেন কলকাতা হাইকোর্ট নিযুক্ত আধিকারিকেরা। সেই কাজ ইতিমধ্যেই শুরু হয়েছে এবং প্রশাসনের শীর্ষস্তরের এই বৈঠক সেই প্রক্রিয়াকে আরও স্বচ্ছ ও দ্রুততর করবে বলে মনে করা হচ্ছে।

বিষয় : Supreme Court of India SIR West Bengal Diplomacy VOTER LIST LOGICAL DISCREPANCY MANOJKUMARB AGARWAL

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

রোববার, ১৪ জুন ২০২৬


SIR জট কাটাতে হাইকোর্টে দেড় ঘণ্টার বৈঠক, কমিশনের রিপোর্টে নজরদারির সিদ্ধান্ত

প্রকাশের তারিখ : ২৬ ফেব্রুয়ারি ২০২৬

featured Image
কলকাতা: পশ্চিমবঙ্গে ভোটারতালিকার বিশেষ নিবিড় সংশোধন বা ‘এসআইআর’ (SIR) প্রক্রিয়ার জটিলতা মেটাতে বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টে একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হল। প্রধান বিচারপতি সুজয় পালের নেতৃত্বে প্রায় দেড় ঘণ্টা ধরে চলা এই বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যসচিব নন্দিনী চক্রবর্তী, মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজকুমার আগরওয়াল এবং রাজ্য পুলিশের ডিজি-সহ শীর্ষ আধিকারিকরা।তথ্যগত অসঙ্গতি (Logical Discrepancy) এবং কাজের গতি বাড়ানো নিয়ে বৈঠকে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যেমন - ২১ ফেব্রুয়ারি মধ্যরাত পর্যন্ত তথ্যগত অসঙ্গতি নিয়ে যে পরিসংখ্যান পাওয়া গিয়েছিল, তাকেই চূড়ান্ত হিসাবে ধরা হয়েছে। কমিশন আজই সেই সংখ্যাটি স্পষ্ট করবে।আরও জানা গিয়েছে, বৃহস্পতিবার সন্ধ্যার মধ্যেই বাকি বিচার বিভাগীয় (Judicial) অফিসারদের লগ ইন আইডি তৈরি করে দেওয়া হবে। এছাড়া, ১৪ ফেব্রুয়ারির মধ্যে জমা পড়া যে সমস্ত নথি এখনও পোর্টালে ওঠেনি, সেগুলি শুক্র ও শনিবারের মধ্যে আপলোড করার নির্দেশ দেওয়া হয়েছে। সেইসঙ্গে, বিধানসভা ভিত্তিক জুডিশিয়াল অফিসাররা প্রতিদিন কী কাজ করছেন, তার রিপোর্ট কমিশনকে প্রতিদিন কলকাতা হাইকোর্টের কাছে জমা দিতে হবে।সুপ্রিম কোর্টের নির্দেশে এই প্রক্রিয়ার নিষ্পত্তির ভার দেওয়া হয়েছে বিচার বিভাগের উপর। সেই লক্ষ্যে ঝাড়খণ্ড এবং ওড়িশা থেকে বিচার বিভাগীয় আধিকারিকরা আসছেন। বৈঠকে তাঁদের থাকা ও খাওয়ার সুব্যবস্থা নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে। তবে ওড়িশা ও ঝাড়খণ্ড হাইকোর্টের প্রধান বিচারপতিদের চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় রয়েছে তাঁদের আসার দিনক্ষণ।ভোটারতালিকায় তথ্যগত অসঙ্গতি খতিয়ে দেখার জন্য প্রতি বিধানসভা পিছু একজন করে জুডিশিয়াল অফিসার নিয়োগের প্রস্তাব দিয়েছিল কমিশন। গত শুক্রবার সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল, এই সমস্ত অসঙ্গতির নিষ্পত্তি করবেন কলকাতা হাইকোর্ট নিযুক্ত আধিকারিকেরা। সেই কাজ ইতিমধ্যেই শুরু হয়েছে এবং প্রশাসনের শীর্ষস্তরের এই বৈঠক সেই প্রক্রিয়াকে আরও স্বচ্ছ ও দ্রুততর করবে বলে মনে করা হচ্ছে।

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার