Hidden Stories (বাংলা)
সর্বশেষ

বিধানসভা ভোটের মুখে তৃণমূলের বড় চমক, জোড়া ফুলে এশিয়ান গেমস সোনা জয়ী স্বপ্না বর্মণ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৭ ফেব্রুয়ারি ২০২৬
বিধানসভা ভোটের মুখে তৃণমূলের বড় চমক, জোড়া ফুলে এশিয়ান গেমস সোনা জয়ী স্বপ্না বর্মণ

কলকাতা: বিধানসভা নির্বাচনের দামামা বাজার আগেই বড়সড় চমক দিল রাজ্যের শাসকদল। ঘাসফুল শিবিরে যোগ দিলেন অর্জুন পুরস্কারপ্রাপ্ত আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন অ্যাথলিট স্বপ্না বর্মণ। শুক্রবার রাজ্যের দুই প্রভাবশালী মন্ত্রী ব্রাত্য বসু ও চন্দ্রিমা ভট্টাচার্যের হাত থেকে তৃণমূলের পতাকা হাতে তুলে নিলেন ২০১৮ সালের এশিয়ান গেমসে সোনা জয়ী এই তারকা।


তৃণমূলে যোগ দেওয়ার পর স্বপ্না বর্মণ জানান, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কর্মপদ্ধতি এবং রাজ্যের সার্বিক উন্নয়নের কর্মযজ্ঞে অনুপ্রাণিত হয়েই তিনি সক্রিয় রাজনীতিতে পা রাখলেন। তাঁর কথায়, "মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের কাজে অনুপ্রাণিত হয়েই আমি তৃণমূলে যোগদান করলাম। মানুষের জন্য কাজ করতে চাই।"


স্বপ্নার রাজনীতিতে আসার ইঙ্গিত পাওয়া গিয়েছিল চলতি বছরের জানুয়ারি মাসেই। শিলিগুড়িতে 'মহাকাল মহাতীর্থের' ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী নিজে স্বপ্নাকে সংবর্ধনা দিয়েছিলেন। সেখানে মঞ্চে দু'জনকে দীর্ঘক্ষণ কথা বলতে দেখা গিয়েছিল। যা সেই সময় রাজনৈতিক মহলে আলোচনার বিষয় হয়। সেই সময় স্বপ্না জানিয়েছিলেন, মুখ্যমন্ত্রী তাঁকে আশীর্বাদ করেছেন এবং সমাজের কল্যাণে কাজ করার পরামর্শ দিয়েছেন। তারপর থেকে জল্পনা ছিলই। আর এদিন (শুক্রবার - ২৭ ফেব্রুয়ারি, ২০২৬) তৃণমূলে স্বপ্নার আনুষ্ঠানিক যোগদানের মাধ্যমে সেই জল্পনার অবসান ঘটল।


২০১৮ সালে জাকার্তা এশিয়ান গেমসে হেপটাথেলনে সোনা জিতে ইতিহাস গড়েছিলেন জলপাইগুড়ির এই মেয়ে। তবে, দীর্ঘদিনের পিঠের চোটের কারণে পরবর্তীকালে অ্যাথলেটিক্সের ট্র্যাক থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিতে হয়েছিল তাঁকে। বর্তমানে উত্তর-পূর্ব সীমান্ত রেলের (NFR) কর্মী স্বপ্নার এই রাজনৈতিক অভিষেক উত্তরবঙ্গের সমীকরণে শাসকদলকে বাড়তি অক্সিজেন দেবে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।


নির্বাচনের আগে একজন জনপ্রিয় ক্রীড়াবিদকে পাশে পাওয়া তৃণমূলের প্রচারের পালে যে নতুন হাওয়া দেবে, তা বলার অপেক্ষা রাখে না।

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

শনিবার, ১৩ জুন ২০২৬


বিধানসভা ভোটের মুখে তৃণমূলের বড় চমক, জোড়া ফুলে এশিয়ান গেমস সোনা জয়ী স্বপ্না বর্মণ

প্রকাশের তারিখ : ২৭ ফেব্রুয়ারি ২০২৬

featured Image
কলকাতা: বিধানসভা নির্বাচনের দামামা বাজার আগেই বড়সড় চমক দিল রাজ্যের শাসকদল। ঘাসফুল শিবিরে যোগ দিলেন অর্জুন পুরস্কারপ্রাপ্ত আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন অ্যাথলিট স্বপ্না বর্মণ। শুক্রবার রাজ্যের দুই প্রভাবশালী মন্ত্রী ব্রাত্য বসু ও চন্দ্রিমা ভট্টাচার্যের হাত থেকে তৃণমূলের পতাকা হাতে তুলে নিলেন ২০১৮ সালের এশিয়ান গেমসে সোনা জয়ী এই তারকা।তৃণমূলে যোগ দেওয়ার পর স্বপ্না বর্মণ জানান, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কর্মপদ্ধতি এবং রাজ্যের সার্বিক উন্নয়নের কর্মযজ্ঞে অনুপ্রাণিত হয়েই তিনি সক্রিয় রাজনীতিতে পা রাখলেন। তাঁর কথায়, "মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের কাজে অনুপ্রাণিত হয়েই আমি তৃণমূলে যোগদান করলাম। মানুষের জন্য কাজ করতে চাই।"স্বপ্নার রাজনীতিতে আসার ইঙ্গিত পাওয়া গিয়েছিল চলতি বছরের জানুয়ারি মাসেই। শিলিগুড়িতে 'মহাকাল মহাতীর্থের' ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী নিজে স্বপ্নাকে সংবর্ধনা দিয়েছিলেন। সেখানে মঞ্চে দু'জনকে দীর্ঘক্ষণ কথা বলতে দেখা গিয়েছিল। যা সেই সময় রাজনৈতিক মহলে আলোচনার বিষয় হয়। সেই সময় স্বপ্না জানিয়েছিলেন, মুখ্যমন্ত্রী তাঁকে আশীর্বাদ করেছেন এবং সমাজের কল্যাণে কাজ করার পরামর্শ দিয়েছেন। তারপর থেকে জল্পনা ছিলই। আর এদিন (শুক্রবার - ২৭ ফেব্রুয়ারি, ২০২৬) তৃণমূলে স্বপ্নার আনুষ্ঠানিক যোগদানের মাধ্যমে সেই জল্পনার অবসান ঘটল।২০১৮ সালে জাকার্তা এশিয়ান গেমসে হেপটাথেলনে সোনা জিতে ইতিহাস গড়েছিলেন জলপাইগুড়ির এই মেয়ে। তবে, দীর্ঘদিনের পিঠের চোটের কারণে পরবর্তীকালে অ্যাথলেটিক্সের ট্র্যাক থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিতে হয়েছিল তাঁকে। বর্তমানে উত্তর-পূর্ব সীমান্ত রেলের (NFR) কর্মী স্বপ্নার এই রাজনৈতিক অভিষেক উত্তরবঙ্গের সমীকরণে শাসকদলকে বাড়তি অক্সিজেন দেবে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।নির্বাচনের আগে একজন জনপ্রিয় ক্রীড়াবিদকে পাশে পাওয়া তৃণমূলের প্রচারের পালে যে নতুন হাওয়া দেবে, তা বলার অপেক্ষা রাখে না।

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার