শুক্রবার দুপুরে জোরালো ভূমিকম্পে কেঁপে উঠল কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলা। আজ দুপুর ১টা ২২ মিনিট নাগাদ এই কম্পন অনুভূত হয়। প্রায় ৪৫ সেকেন্ডেরও বেশি সময় ধরে চলা এই কম্পনে আতঙ্কে ঘর ছেড়ে রাস্তায় বেরিয়ে আসেন সাধারণ মানুষ।
প্রাথমিক তথ্য অনুযায়ী, ভূমিকম্পের উৎসস্থল ছিল প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশের সাতক্ষীরায়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫.৩। ভূপৃষ্ঠ থেকে প্রায় ৩৫ কিলোমিটার গভীরে এই কম্পনের উৎপত্তি বলে জানা গিয়েছে। তীব্র কম্পন অনুভূত হয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকাতেও।
শুধু কলকাতা নয়, এই কম্পনের প্রভাব পড়েছে উত্তর ও দক্ষিণ ২৪ পরগণা, হাওড়া, হুগলি এবং সুন্দরবন এলাকাতেও। বিশেষ করে কলকাতার বহুতল অফিস ও আবাসনগুলোতে তীব্র কম্পন অনুভূত হওয়ায় মানুষ হুড়মুড়িয়ে নিচে নেমে আসেন। বেশ কিছুক্ষণ ধরে আসবাবপত্র ও সিলিং ফ্যান দুলতে দেখা যায়।
এখনও পর্যন্ত এই ভূমিকম্পের ফলে কোথাও বড়সড় ক্ষয়ক্ষতির বা হতাহতের খবর পাওয়া যায়নি। তবে দীর্ঘ সময় ধরে চলা এই কম্পন সাধারণ মানুষের মনে বড়সড় আতঙ্কের সৃষ্টি করেছে।
বিষয় : Kolkata Bangladesh Earth Quake

শনিবার, ১৩ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ২৭ ফেব্রুয়ারি ২০২৬

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।
— হিডেন স্টোরিজ পরিবার
আপনার মতামত লিখুন