Hidden Stories (বাংলা)
সর্বশেষ

হলিউডে মেগা সংযুক্তির পথে প্যারামাউন্ট স্কাইড্যান্স, রণে ভঙ্গ দিল নেটফ্লিক্স

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৭ ফেব্রুয়ারি ২০২৬
 হলিউডে মেগা সংযুক্তির পথে প্যারামাউন্ট স্কাইড্যান্স, রণে ভঙ্গ দিল নেটফ্লিক্স

বিনোদন ডেস্ক: বিশ্ব বিনোদন জগতের মানচিত্র কি বদলে যেতে চলেছে? হলিউডের অন্দরমহলে কান পাতলে এখন এই প্রশ্নই জোরালো হচ্ছে। দীর্ঘ জল্পনার অবসান ঘটিয়ে স্ট্রিমিং জায়ান্ট নেটফ্লিক্স জানিয়ে দিল, তারা আর ওয়ার্নার ব্রাদার্স ডিসকভারি (WBD) অধিগ্রহণের দৌড়ে নেই। এর ফলে প্রায় ১১ হাজার ১০০ কোটি ডলারের বিশাল চুক্তির মাধ্যমে প্যারামাউন্ট স্কাইড্যান্সের জন্য ওয়ার্নার ব্রাদার্স ডিসকভারি কেনার পথ কার্যত পরিষ্কার হয়ে গেল।


গত বছরের ডিসেম্বর মাসে নেটফ্লিক্স প্রায় ৮ হাজার ২৭০ কোটি ডলারের একটি প্রাথমিক চুক্তি করেছিল। কিন্তু, পরবর্তীতে প্যারামাউন্ট স্কাইড্যান্স আরও আকর্ষণীয় প্রস্তাব পেশ করে। ওয়ার্নার ব্রাদার্স ডিসকভারির বোর্ড মনে করছে, প্যারামাউন্টের প্রস্তাবটি আর্থিকভাবে অনেক বেশি লাভজনক। নেটফ্লিক্স এক বিবৃতিতে সাফ জানিয়েছে, "আমরা সবসময় আর্থিক শৃঙ্খলা বজায় রাখি। বর্তমান প্রস্তাবের দামে এই চুক্তি আমাদের জন্য আর লাভজনক নয়।" পাল্লা না দিয়ে তাই সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছে তারা।


প্যারামাউন্ট স্কাইড্যান্স এবং ওয়ার্নার ব্রাদার্স ডিসকভারির এই সম্ভাব্য সংযুক্তিকরণ সফল হলে বিনোদন দুনিয়ায় একাধিপত্য তৈরি হতে পারে। এই চুক্তির ফলে একই ছাতার তলায় চলে আসবে - নিউজ নেটওয়ার্ক - CNN, প্রিমিয়াম স্ট্রিমিং - HBO, Max, বিনোদন ও স্পোর্টস - Nickelodeon, CBS, Discovery এবং ফিল্ম স্টুডিয়ো - ওয়ার্নার ব্রাদার্স ও প্যারামাউন্টের বিশাল লাইব্রেরি।


বিশেষজ্ঞদের মতে, এই মার্জার বা একত্রীকরণ সম্পন্ন হলে নেটফ্লিক্স বা ডিজনির মতো সংস্থাগুলি কঠিন প্রতিযোগিতার মুখে পড়বে। নতুন এই সংস্থা একদিকে যেমন শক্তিশালী অরিজিনাল কনটেন্ট তৈরি করতে পারবে, অন্যদিকে বিশ্বব্যাপী স্ট্রিমিং বাজার দখলের লড়াইয়ে অনেক এগিয়ে যাবে।


হলিউডের ইতিহাসে এটি অন্যতম বৃহত্তম অধিগ্রহণ হতে চলেছে। এখন দেখার, এই মেগা চুক্তির পর বিশ্বজুড়ে ওটিটি এবং সিনেমা ব্যবসার ধরন কতটা বদলে যায়!

বিষয় : Netflix Paramout Merger

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

রোববার, ১৪ জুন ২০২৬


হলিউডে মেগা সংযুক্তির পথে প্যারামাউন্ট স্কাইড্যান্স, রণে ভঙ্গ দিল নেটফ্লিক্স

প্রকাশের তারিখ : ২৭ ফেব্রুয়ারি ২০২৬

featured Image
বিনোদন ডেস্ক: বিশ্ব বিনোদন জগতের মানচিত্র কি বদলে যেতে চলেছে? হলিউডের অন্দরমহলে কান পাতলে এখন এই প্রশ্নই জোরালো হচ্ছে। দীর্ঘ জল্পনার অবসান ঘটিয়ে স্ট্রিমিং জায়ান্ট নেটফ্লিক্স জানিয়ে দিল, তারা আর ওয়ার্নার ব্রাদার্স ডিসকভারি (WBD) অধিগ্রহণের দৌড়ে নেই। এর ফলে প্রায় ১১ হাজার ১০০ কোটি ডলারের বিশাল চুক্তির মাধ্যমে প্যারামাউন্ট স্কাইড্যান্সের জন্য ওয়ার্নার ব্রাদার্স ডিসকভারি কেনার পথ কার্যত পরিষ্কার হয়ে গেল।গত বছরের ডিসেম্বর মাসে নেটফ্লিক্স প্রায় ৮ হাজার ২৭০ কোটি ডলারের একটি প্রাথমিক চুক্তি করেছিল। কিন্তু, পরবর্তীতে প্যারামাউন্ট স্কাইড্যান্স আরও আকর্ষণীয় প্রস্তাব পেশ করে। ওয়ার্নার ব্রাদার্স ডিসকভারির বোর্ড মনে করছে, প্যারামাউন্টের প্রস্তাবটি আর্থিকভাবে অনেক বেশি লাভজনক। নেটফ্লিক্স এক বিবৃতিতে সাফ জানিয়েছে, "আমরা সবসময় আর্থিক শৃঙ্খলা বজায় রাখি। বর্তমান প্রস্তাবের দামে এই চুক্তি আমাদের জন্য আর লাভজনক নয়।" পাল্লা না দিয়ে তাই সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছে তারা।প্যারামাউন্ট স্কাইড্যান্স এবং ওয়ার্নার ব্রাদার্স ডিসকভারির এই সম্ভাব্য সংযুক্তিকরণ সফল হলে বিনোদন দুনিয়ায় একাধিপত্য তৈরি হতে পারে। এই চুক্তির ফলে একই ছাতার তলায় চলে আসবে - নিউজ নেটওয়ার্ক - CNN, প্রিমিয়াম স্ট্রিমিং - HBO, Max, বিনোদন ও স্পোর্টস - Nickelodeon, CBS, Discovery এবং ফিল্ম স্টুডিয়ো - ওয়ার্নার ব্রাদার্স ও প্যারামাউন্টের বিশাল লাইব্রেরি।বিশেষজ্ঞদের মতে, এই মার্জার বা একত্রীকরণ সম্পন্ন হলে নেটফ্লিক্স বা ডিজনির মতো সংস্থাগুলি কঠিন প্রতিযোগিতার মুখে পড়বে। নতুন এই সংস্থা একদিকে যেমন শক্তিশালী অরিজিনাল কনটেন্ট তৈরি করতে পারবে, অন্যদিকে বিশ্বব্যাপী স্ট্রিমিং বাজার দখলের লড়াইয়ে অনেক এগিয়ে যাবে।হলিউডের ইতিহাসে এটি অন্যতম বৃহত্তম অধিগ্রহণ হতে চলেছে। এখন দেখার, এই মেগা চুক্তির পর বিশ্বজুড়ে ওটিটি এবং সিনেমা ব্যবসার ধরন কতটা বদলে যায়!

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার