Hidden Stories (বাংলা)
সর্বশেষ

চিকিৎসায় গাফিলতি ও নার্সদের দুর্ব্যবহারের অভিযোগ, গৃহবধূর মৃত্যু ঘিরে রণক্ষেত্র নবগ্রাম হাসপাতাল

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৭ ফেব্রুয়ারি ২০২৬
চিকিৎসায় গাফিলতি ও নার্সদের দুর্ব্যবহারের অভিযোগ, গৃহবধূর মৃত্যু ঘিরে রণক্ষেত্র নবগ্রাম হাসপাতাল

নবগ্রাম: চিকিৎসায় গাফিলতি এবং কর্তব্যরত নার্সদের দুর্ব্যবহারের অভিযোগের জেরে এক রোগীর মৃত্যু কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়াল মুর্শিদাবাদের নবগ্রাম প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে। মৃতার নাম সেলিনা বিবি (২৬)। হাসপাতাল চত্বরে ডাক্তার না থাকা এবং নার্সদের অসহযোগিতার অভিযোগে সরব হয়ে বিক্ষোভ দেখান মৃতার পরিবারের সদস্যরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছতে হয় নবগ্রাম থানার পুলিশকে।


স্থানীয় সূত্রে জানা গিয়েছে, নবগ্রামের গুড়া পাসলা অঞ্চলের নতুনগ্রাম এলাকার বাসিন্দা সেলিনা বিবি বুধবার বমি ও মাথা যন্ত্রণার সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হন। পরিবারের দাবি, ভর্তির পর থেকেই তাঁর শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করে। রাতে সমস্যা মারাত্মক আকার ধারণ করলেও সেই সময় হাসপাতালে কোনও ডাক্তার উপস্থিত ছিলেন না বলে অভিযোগ।


মৃতার পরিবারের সদস্যদের দাবি, সঙ্কটাপন্ন অবস্থায় বারবার নার্সদের ডাকা সত্ত্বেও তাঁরা কোনও সহযোগিতা করেননি। উল্টে নার্সরা পরিবারের লোকেদের সঙ্গে চরম দুর্ব্যবহার করেন বলেও অভিযোগ করা হয়েছে। যার জেরে শেষ পর্যন্ত বিনা চিকিৎসায় ছটফট করতে করতে সেলিনা বিবির মৃত্যু হয়। পরিবারের এক সদস্য আক্ষেপের সুরে বলেন, "রাতে ডাক্তার ছিল না। আর নার্সদের বলতে গেলে তাঁরা আমাদের সঙ্গে খারাপ ব্যবহার করেছেন। সঠিক সময়ে চিকিৎসা পেলে হয়তো সেলিনাকে হারাতাম না।"


এই মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই ক্ষোভে ফেটে পড়েন রোগীর আত্মীয়স্বজন ও প্রতিবেশীরা। হাসপাতাল চত্বরে চিকিৎসকের শাস্তির দাবিতে বিক্ষোভ শুরু হয়। খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় নবগ্রাম থানার পুলিশ। উত্তেজিত জনতাকে বুঝিয়ে এবং কড়া পাহারায় পরিস্থিতি শান্ত করে পুলিশবাহিনী। বর্তমানে এলাকা থমথমে হয়ে রয়েছে।


এদিকে, এই ঘটনায় ভেঙে পড়েছে মৃতার পরিবার। ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দোষী চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন তাঁরা। হাসপাতাল কর্তৃপক্ষের তরফে এই বিষয়ে এখনও কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। নবগ্রাম থানা সূত্রে জানা গিয়েছে, মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হচ্ছে এবং পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

শনিবার, ১৩ জুন ২০২৬


চিকিৎসায় গাফিলতি ও নার্সদের দুর্ব্যবহারের অভিযোগ, গৃহবধূর মৃত্যু ঘিরে রণক্ষেত্র নবগ্রাম হাসপাতাল

প্রকাশের তারিখ : ২৭ ফেব্রুয়ারি ২০২৬

featured Image
নবগ্রাম: চিকিৎসায় গাফিলতি এবং কর্তব্যরত নার্সদের দুর্ব্যবহারের অভিযোগের জেরে এক রোগীর মৃত্যু কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়াল মুর্শিদাবাদের নবগ্রাম প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে। মৃতার নাম সেলিনা বিবি (২৬)। হাসপাতাল চত্বরে ডাক্তার না থাকা এবং নার্সদের অসহযোগিতার অভিযোগে সরব হয়ে বিক্ষোভ দেখান মৃতার পরিবারের সদস্যরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছতে হয় নবগ্রাম থানার পুলিশকে।স্থানীয় সূত্রে জানা গিয়েছে, নবগ্রামের গুড়া পাসলা অঞ্চলের নতুনগ্রাম এলাকার বাসিন্দা সেলিনা বিবি বুধবার বমি ও মাথা যন্ত্রণার সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হন। পরিবারের দাবি, ভর্তির পর থেকেই তাঁর শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করে। রাতে সমস্যা মারাত্মক আকার ধারণ করলেও সেই সময় হাসপাতালে কোনও ডাক্তার উপস্থিত ছিলেন না বলে অভিযোগ।মৃতার পরিবারের সদস্যদের দাবি, সঙ্কটাপন্ন অবস্থায় বারবার নার্সদের ডাকা সত্ত্বেও তাঁরা কোনও সহযোগিতা করেননি। উল্টে নার্সরা পরিবারের লোকেদের সঙ্গে চরম দুর্ব্যবহার করেন বলেও অভিযোগ করা হয়েছে। যার জেরে শেষ পর্যন্ত বিনা চিকিৎসায় ছটফট করতে করতে সেলিনা বিবির মৃত্যু হয়। পরিবারের এক সদস্য আক্ষেপের সুরে বলেন, "রাতে ডাক্তার ছিল না। আর নার্সদের বলতে গেলে তাঁরা আমাদের সঙ্গে খারাপ ব্যবহার করেছেন। সঠিক সময়ে চিকিৎসা পেলে হয়তো সেলিনাকে হারাতাম না।"এই মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই ক্ষোভে ফেটে পড়েন রোগীর আত্মীয়স্বজন ও প্রতিবেশীরা। হাসপাতাল চত্বরে চিকিৎসকের শাস্তির দাবিতে বিক্ষোভ শুরু হয়। খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় নবগ্রাম থানার পুলিশ। উত্তেজিত জনতাকে বুঝিয়ে এবং কড়া পাহারায় পরিস্থিতি শান্ত করে পুলিশবাহিনী। বর্তমানে এলাকা থমথমে হয়ে রয়েছে।এদিকে, এই ঘটনায় ভেঙে পড়েছে মৃতার পরিবার। ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দোষী চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন তাঁরা। হাসপাতাল কর্তৃপক্ষের তরফে এই বিষয়ে এখনও কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। নবগ্রাম থানা সূত্রে জানা গিয়েছে, মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হচ্ছে এবং পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার