Hidden Stories (বাংলা)
সর্বশেষ

কাজের খোঁজে এসে রক্তারক্তি কাণ্ড! হাওড়া স্টেশনের কাছে দুষ্কৃতীদের ধারালো অস্ত্রের কোপে রক্তাক্ত পুরুলিয়ার ২ যুবক

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৭ ফেব্রুয়ারি ২০২৬
কাজের খোঁজে এসে রক্তারক্তি কাণ্ড! হাওড়া স্টেশনের কাছে দুষ্কৃতীদের ধারালো অস্ত্রের কোপে রক্তাক্ত পুরুলিয়ার ২ যুবক

রাজ্যে ফের এক চাঞ্চল্যকর হামলার ঘটনা। কাজের সন্ধানে বাড়ি ছেড়ে কলকাতায় পা রেখেই চরম বিপদের মুখে পড়লেন পুরুলিয়ার দুই যুবক। বৃহস্পতিবার রাতে হাওড়া স্টেশনের অদূরে গঙ্গার ঘাটে দুষ্কৃতীদের হাতে নৃশংসভাবে আক্রান্ত হলেন আস্তিক মাহাতো এবং বিবেক মাহাতো। ধারালো অস্ত্রের কোপে বর্তমানে তাঁরা হাসপাতালে চিকিৎসাধীন।

জানা গিয়েছে, বৃহস্পতিবার রাতে ট্রেন থেকে হাওড়া স্টেশনে নামেন আস্তিক ও বিবেক। এরপর তাঁরা স্টেশনের বাইরে গঙ্গার ধারের দিকে গেলে একদল দুষ্কৃতী তাঁদের ওপর চড়াও হয়। অভিযোগ, যুবকদের কাছে থাকা সমস্ত টাকা-পয়সা ও মূল্যবান সামগ্রী ছিনতাই করার সময় বাধা দিলে দুষ্কৃতীরা ধারালো অস্ত্র দিয়ে তাঁদের কোপাতে শুরু করে। শরীরের একাধিক জায়গায় গভীর ক্ষত নিয়ে রক্তাক্ত অবস্থায় সেখানেই পড়ে থাকেন তাঁরা।

ঘটনার খবর পেয়ে গোলাবাড়ি থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং রক্তাক্ত দুই যুবককে উদ্ধার করে হাওড়া জেলা হাসপাতালে ভর্তি করে। সেখানেই তাঁদের চিকিৎসা চলছে। চিকিৎসকরা জানিয়েছেন, তাঁদের শরীরের ক্ষত বেশ গভীর।


শুক্রবার সকালে জেলা বিজেপির একটি প্রতিনিধি দল আহত যুবকদের দেখতে হাসপাতালে যান। এই ঘটনাকে কেন্দ্র করে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে গেরুয়া শিবির। বিজেপি নেতৃত্বের অভিযোগ, হাওড়া স্টেশন চত্বরে দুষ্কৃতীদের দৌরাত্ম্য মারাত্মকভাবে বেড়ে গিয়েছে। গোলাবাড়ি থানার পুলিশ সব জেনেও নিষ্ক্রিয় বলে দাবি তাঁদের। এই ব্যর্থতার দায় নিয়ে গোলাবাড়ি থানার আইসি-কে অবিলম্বে সরানোর দাবি জানিয়েছে বিজেপি প্রতিনিধি দল।


শহর কলকাতায় কাজের খোঁজে এসে এমন ভয়াবহ অভিজ্ঞতার সম্মুখীন হওয়া নিয়ে স্থানীয় মানুষ ও নিত্যযাত্রীদের মধ্যেও তীব্র আতঙ্ক ছড়িয়েছে।

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

রোববার, ১৪ জুন ২০২৬


কাজের খোঁজে এসে রক্তারক্তি কাণ্ড! হাওড়া স্টেশনের কাছে দুষ্কৃতীদের ধারালো অস্ত্রের কোপে রক্তাক্ত পুরুলিয়ার ২ যুবক

প্রকাশের তারিখ : ২৭ ফেব্রুয়ারি ২০২৬

featured Image
রাজ্যে ফের এক চাঞ্চল্যকর হামলার ঘটনা। কাজের সন্ধানে বাড়ি ছেড়ে কলকাতায় পা রেখেই চরম বিপদের মুখে পড়লেন পুরুলিয়ার দুই যুবক। বৃহস্পতিবার রাতে হাওড়া স্টেশনের অদূরে গঙ্গার ঘাটে দুষ্কৃতীদের হাতে নৃশংসভাবে আক্রান্ত হলেন আস্তিক মাহাতো এবং বিবেক মাহাতো। ধারালো অস্ত্রের কোপে বর্তমানে তাঁরা হাসপাতালে চিকিৎসাধীন।জানা গিয়েছে, বৃহস্পতিবার রাতে ট্রেন থেকে হাওড়া স্টেশনে নামেন আস্তিক ও বিবেক। এরপর তাঁরা স্টেশনের বাইরে গঙ্গার ধারের দিকে গেলে একদল দুষ্কৃতী তাঁদের ওপর চড়াও হয়। অভিযোগ, যুবকদের কাছে থাকা সমস্ত টাকা-পয়সা ও মূল্যবান সামগ্রী ছিনতাই করার সময় বাধা দিলে দুষ্কৃতীরা ধারালো অস্ত্র দিয়ে তাঁদের কোপাতে শুরু করে। শরীরের একাধিক জায়গায় গভীর ক্ষত নিয়ে রক্তাক্ত অবস্থায় সেখানেই পড়ে থাকেন তাঁরা।ঘটনার খবর পেয়ে গোলাবাড়ি থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং রক্তাক্ত দুই যুবককে উদ্ধার করে হাওড়া জেলা হাসপাতালে ভর্তি করে। সেখানেই তাঁদের চিকিৎসা চলছে। চিকিৎসকরা জানিয়েছেন, তাঁদের শরীরের ক্ষত বেশ গভীর।শুক্রবার সকালে জেলা বিজেপির একটি প্রতিনিধি দল আহত যুবকদের দেখতে হাসপাতালে যান। এই ঘটনাকে কেন্দ্র করে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে গেরুয়া শিবির। বিজেপি নেতৃত্বের অভিযোগ, হাওড়া স্টেশন চত্বরে দুষ্কৃতীদের দৌরাত্ম্য মারাত্মকভাবে বেড়ে গিয়েছে। গোলাবাড়ি থানার পুলিশ সব জেনেও নিষ্ক্রিয় বলে দাবি তাঁদের। এই ব্যর্থতার দায় নিয়ে গোলাবাড়ি থানার আইসি-কে অবিলম্বে সরানোর দাবি জানিয়েছে বিজেপি প্রতিনিধি দল।শহর কলকাতায় কাজের খোঁজে এসে এমন ভয়াবহ অভিজ্ঞতার সম্মুখীন হওয়া নিয়ে স্থানীয় মানুষ ও নিত্যযাত্রীদের মধ্যেও তীব্র আতঙ্ক ছড়িয়েছে।

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার