Hidden Stories (বাংলা)
সর্বশেষ

SIR Final List: শুধু উত্তর কলকাতায় বাদ ৪.০৭ লাখ!

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৮ ফেব্রুয়ারি ২০২৬
SIR Final List: শুধু উত্তর কলকাতায় বাদ ৪.০৭ লাখ!

কলকাতা: রাজ্যের অধিকাংশ জেলায় এসআইআর (SIR)-এর চূড়ান্ত তালিকার হার্ড কপি পৌঁছে গিয়েছে বলে নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে। ধাপে ধাপে তালিকা প্রকাশ শুরু করেছে জেলাগুলি। প্রাথমিক হিসাব বলছে, বেশ কিছু জেলায় বিপুল সংখ্যক ভোটারের নাম বাদ পড়েছে।

 উত্তর কলকাতা

মোট বাদ: ৪ লক্ষ ৭ হাজারের বেশি

খসড়া তালিকায় বাদ ছিল: ৩ লক্ষ ৯০ হাজার

পরবর্তী পর্যায়ে বাদ: ১৭ হাজার

বাঁকুড়া জেলা

মোট বাদ: প্রায় ১ লক্ষ ৩৫ হাজার

খসড়া তালিকায় বাদ: ১ লক্ষ ৩২ হাজার

পরে বাদ: ৩ হাজার


নদিয়া জেলা

মোট বাদ: ২ লক্ষ ৭১ হাজার

খসড়া তালিকায় বাদ: ২ লক্ষ ১৬ হাজার

পরে বাদ: ৫৫ হাজার

প্রাথমিক অঙ্ক কী বলছে?

এসআইআর শুরু হওয়ার আগে পশ্চিমবঙ্গে মোট ভোটার সংখ্যা ছিল প্রায় ৭ কোটি ৬৬ লক্ষের কিছু বেশি। প্রথম খসড়া তালিকা প্রকাশের পর দেখা যায়, বাদ পড়েছে ৫৮ লক্ষ ২০ হাজার ৫৯৫ জনের নাম।

এরপর সংশোধিত তালিকায় ভোটার সংখ্যা দাঁড়ায় প্রায় ৭ কোটি ৮ লক্ষ। এই তালিকায়:

লজিক্যাল ডিসক্রিপেন্সির জন্য নোটিস পাঠানো হয় প্রায় ১ কোটি ২০ লক্ষ ভোটারকে

‘আনম্যাপড’ হিসেবে নোটিস পান প্রায় ৩২ লক্ষ ভোটার

নোটিস পেয়েও শুনানিতে অনুপস্থিত ছিলেন প্রায় ৪ লক্ষ ৯৮ হাজার জন

ইতিমধ্যে অযোগ্য ঘোষণা করা হয়েছে প্রায় ৬ লক্ষ ১৪ হাজার ভোটারকে

সব মিলিয়ে প্রাথমিক হিসাবে বাদ যেতে পারে প্রায় ৬৯ লক্ষ ৩২ হাজার ৫৯৫ জনের নাম।


অনলাইনে তালিকা দেখা যাবে:

আজ দুপুর ১২টার পর থেকে অনলাইনে জানা যাবে কোন ক্যাটেগরিতে রয়েছে আপনার নাম।

এদিকে সম্ভাব্য উত্তেজনার কথা মাথায় রেখে নির্বাচন কমিশনের দফতরে বাড়তি নিরাপত্তা মোতায়েন করা হয়েছে। রাজ্যজুড়ে থাকবে কেন্দ্রীয় বাহিনীর নজরদারি। আগাম সতর্কতামূলক ব্যবস্থা নিতে কলকাতা পুলিশকেও জানানো হয়েছে।

পরিস্থিতির দিকে নজর রয়েছে রাজনৈতিক মহল এবং প্রশাসনের। ভোটার তালিকার এই বৃহৎ সংশোধন প্রক্রিয়া রাজ্য রাজনীতিতে নতুন বিতর্কের জন্ম দিতে পারে বলে মত পর্যবেক্ষকদের।

বিষয় : SIR West Bengal SOUTH KOLKATA FINAl LIST

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

রোববার, ১৪ জুন ২০২৬


SIR Final List: শুধু উত্তর কলকাতায় বাদ ৪.০৭ লাখ!

প্রকাশের তারিখ : ২৮ ফেব্রুয়ারি ২০২৬

featured Image
কলকাতা: রাজ্যের অধিকাংশ জেলায় এসআইআর (SIR)-এর চূড়ান্ত তালিকার হার্ড কপি পৌঁছে গিয়েছে বলে নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে। ধাপে ধাপে তালিকা প্রকাশ শুরু করেছে জেলাগুলি। প্রাথমিক হিসাব বলছে, বেশ কিছু জেলায় বিপুল সংখ্যক ভোটারের নাম বাদ পড়েছে। উত্তর কলকাতামোট বাদ: ৪ লক্ষ ৭ হাজারের বেশিখসড়া তালিকায় বাদ ছিল: ৩ লক্ষ ৯০ হাজারপরবর্তী পর্যায়ে বাদ: ১৭ হাজারবাঁকুড়া জেলামোট বাদ: প্রায় ১ লক্ষ ৩৫ হাজারখসড়া তালিকায় বাদ: ১ লক্ষ ৩২ হাজারপরে বাদ: ৩ হাজারনদিয়া জেলামোট বাদ: ২ লক্ষ ৭১ হাজারখসড়া তালিকায় বাদ: ২ লক্ষ ১৬ হাজারপরে বাদ: ৫৫ হাজারপ্রাথমিক অঙ্ক কী বলছে?এসআইআর শুরু হওয়ার আগে পশ্চিমবঙ্গে মোট ভোটার সংখ্যা ছিল প্রায় ৭ কোটি ৬৬ লক্ষের কিছু বেশি। প্রথম খসড়া তালিকা প্রকাশের পর দেখা যায়, বাদ পড়েছে ৫৮ লক্ষ ২০ হাজার ৫৯৫ জনের নাম।এরপর সংশোধিত তালিকায় ভোটার সংখ্যা দাঁড়ায় প্রায় ৭ কোটি ৮ লক্ষ। এই তালিকায়:লজিক্যাল ডিসক্রিপেন্সির জন্য নোটিস পাঠানো হয় প্রায় ১ কোটি ২০ লক্ষ ভোটারকে‘আনম্যাপড’ হিসেবে নোটিস পান প্রায় ৩২ লক্ষ ভোটারনোটিস পেয়েও শুনানিতে অনুপস্থিত ছিলেন প্রায় ৪ লক্ষ ৯৮ হাজার জনইতিমধ্যে অযোগ্য ঘোষণা করা হয়েছে প্রায় ৬ লক্ষ ১৪ হাজার ভোটারকেসব মিলিয়ে প্রাথমিক হিসাবে বাদ যেতে পারে প্রায় ৬৯ লক্ষ ৩২ হাজার ৫৯৫ জনের নাম।অনলাইনে তালিকা দেখা যাবে:আজ দুপুর ১২টার পর থেকে অনলাইনে জানা যাবে কোন ক্যাটেগরিতে রয়েছে আপনার নাম।এদিকে সম্ভাব্য উত্তেজনার কথা মাথায় রেখে নির্বাচন কমিশনের দফতরে বাড়তি নিরাপত্তা মোতায়েন করা হয়েছে। রাজ্যজুড়ে থাকবে কেন্দ্রীয় বাহিনীর নজরদারি। আগাম সতর্কতামূলক ব্যবস্থা নিতে কলকাতা পুলিশকেও জানানো হয়েছে।পরিস্থিতির দিকে নজর রয়েছে রাজনৈতিক মহল এবং প্রশাসনের। ভোটার তালিকার এই বৃহৎ সংশোধন প্রক্রিয়া রাজ্য রাজনীতিতে নতুন বিতর্কের জন্ম দিতে পারে বলে মত পর্যবেক্ষকদের।

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার