Hidden Stories (বাংলা)
সর্বশেষ

ইতিহাসের দোরগোড়ায় মেনকা: দেশের প্রথম সমকামী সাংসদ পেতে চলেছে ভারতীয় সংসদ!

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৮ ফেব্রুয়ারি ২০২৬
ইতিহাসের দোরগোড়ায় মেনকা: দেশের প্রথম সমকামী সাংসদ পেতে চলেছে ভারতীয় সংসদ!

কলকাতা:  ভারতের সংসদীয় রাজনীতির ইতিহাসে এক নয়া দিগন্ত উন্মোচিত হতে চলেছে তৃণমূল কংগ্রেসের হাত ধরে। আসন্ন রাজ্যসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের তুরুপের তাস এখন সুপ্রিম কোর্টের প্রথিতযশা আইনজীবী মেনকা গুরুস্বামী। পেশাগত দক্ষতার পাশাপাশি তাঁর আরও একটি পরিচয় আজ শিরোনামে। তা হল — নির্বাচিত হলে মেনকাই হবেন ভারতীয় সংসদের ইতিহাসে প্রথম 'ঘোষিত সমকামী' সাংসদ।

৩৭৭ ধারা বাতিলের সেই ঐতিহাসিক লড়াই:

২০১৮ সালে ভারতে সমকামিতাকে অপরাধমুক্ত করার লড়াইয়ে অগ্রণী ভূমিকা নিয়েছিলেন মেনকা গুরুস্বামী এবং তাঁর সঙ্গী অরুন্ধতী কাটজু। সুপ্রিম কোর্টে ৩৭৭ ধারা বাতিলের সেই ঐতিহাসিক জয়ের পর ২০১৯ সালে তাঁরা জনসমক্ষে নিজেদের সম্পর্কের কথা স্বীকার করেন। সেই বছরই বিশ্বের ১০০ জন প্রভাবশালী ব্যক্তির তালিকায় মেনকাকে স্থান দিয়েছিল 'টাইম' ম্যাগাজিন।

তৃণমূলের সঙ্গে যোগসূত্র: ডেকোরাম ও আইপ্যাক

মেনকা গুরুস্বামীর সঙ্গে তৃণমূলের সখ্য দানা বাঁধে আইনি লড়াইয়ের ময়দানেই। আইপ্যাক সংক্রান্ত একটি মামলায় ইডির বিরুদ্ধে তৃণমূলের হয়ে সওয়াল করেছিলেন তিনি। সেই সময় এজলাসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি সম্মান রক্ষায় তাঁর অনড় অবস্থান এবং কেন্দ্রীয় আইনজীবীকে 'ডেকোরাম' শেখানো রাজনৈতিক মহলে বেশ চর্চিত হয়েছিল।

পারিবারিক প্রেক্ষাপট ও বর্ণময় কেরিয়ার

মেনকার বাবা মোহন গুরুস্বামী ছিলেন অটলবিহারী বাজপেয়ী সরকারের বিশেষ উপদেষ্টা এবং বিজেপির স্ট্র্যাটেজিস্ট। তবে, পারিবারিক রাজনীতির ঊর্ধ্বে উঠে মেনকা নিজের স্বতন্ত্র পরিচয় গড়েছেন। তিনি ন্যাশনাল ল স্কুল, হার্ভার্ড এবং অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের কৃতী ছাত্রী। ছত্তিশগড়ের 'সলওয়া জুড়ুম' থেকে শুরু করে মণিপুরের বিচারবহির্ভূত হত্যা মামলা — সবক্ষেত্রেই মানবাধিকারের পক্ষে দাঁড়িয়েছেন তিনি। এছাড়া, অগস্ত ওয়েস্টল্যান্ড কপ্টার দুর্নীতি মামলায় প্রাক্তন বায়ুসেনা প্রধানের হয়েও লড়াই করেছেন।


এক অনন্য সামাজিক বার্তা

যখন বিশ্বজুড়ে লিঙ্গবৈচিত্র্য নিয়ে নানা বিতর্ক চলছে, তখন একজন ঘোষিত সমকামী আইনজীবীকে সংসদের উচ্চকক্ষে পাঠিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় এক প্রগতিশীল ও সাহসী পদক্ষেপ করলেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, মেনকা নির্বাচিত হওয়া মানে কেবল একজন দক্ষ আইনজীবীর সংসদে যাওয়া নয়, বরং এলজিবিটিকিউ প্লাস (LGBTQ+) সম্প্রদায়ের জন্য দেশের সর্বোচ্চ নীতি নির্ধারণী সভায় একটি শক্তিশালী কণ্ঠস্বর তৈরি হওয়া।

তৃণমূলের এই সিদ্ধান্তেই স্পষ্ট, কেবল ভোটব্যাঙ্ক নয়, সামাজিক সংস্কারের লড়াইয়েও নিজেদের অগ্রণী হিসাবে তুলে ধরতে চাইছে ঘাসফুল শিবির।

বিষয় : Menaka Guruswamy LGBTQ RIghts MP

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

শনিবার, ১৩ জুন ২০২৬


ইতিহাসের দোরগোড়ায় মেনকা: দেশের প্রথম সমকামী সাংসদ পেতে চলেছে ভারতীয় সংসদ!

প্রকাশের তারিখ : ২৮ ফেব্রুয়ারি ২০২৬

featured Image
কলকাতা:  ভারতের সংসদীয় রাজনীতির ইতিহাসে এক নয়া দিগন্ত উন্মোচিত হতে চলেছে তৃণমূল কংগ্রেসের হাত ধরে। আসন্ন রাজ্যসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের তুরুপের তাস এখন সুপ্রিম কোর্টের প্রথিতযশা আইনজীবী মেনকা গুরুস্বামী। পেশাগত দক্ষতার পাশাপাশি তাঁর আরও একটি পরিচয় আজ শিরোনামে। তা হল — নির্বাচিত হলে মেনকাই হবেন ভারতীয় সংসদের ইতিহাসে প্রথম 'ঘোষিত সমকামী' সাংসদ।৩৭৭ ধারা বাতিলের সেই ঐতিহাসিক লড়াই:২০১৮ সালে ভারতে সমকামিতাকে অপরাধমুক্ত করার লড়াইয়ে অগ্রণী ভূমিকা নিয়েছিলেন মেনকা গুরুস্বামী এবং তাঁর সঙ্গী অরুন্ধতী কাটজু। সুপ্রিম কোর্টে ৩৭৭ ধারা বাতিলের সেই ঐতিহাসিক জয়ের পর ২০১৯ সালে তাঁরা জনসমক্ষে নিজেদের সম্পর্কের কথা স্বীকার করেন। সেই বছরই বিশ্বের ১০০ জন প্রভাবশালী ব্যক্তির তালিকায় মেনকাকে স্থান দিয়েছিল 'টাইম' ম্যাগাজিন।তৃণমূলের সঙ্গে যোগসূত্র: ডেকোরাম ও আইপ্যাকমেনকা গুরুস্বামীর সঙ্গে তৃণমূলের সখ্য দানা বাঁধে আইনি লড়াইয়ের ময়দানেই। আইপ্যাক সংক্রান্ত একটি মামলায় ইডির বিরুদ্ধে তৃণমূলের হয়ে সওয়াল করেছিলেন তিনি। সেই সময় এজলাসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি সম্মান রক্ষায় তাঁর অনড় অবস্থান এবং কেন্দ্রীয় আইনজীবীকে 'ডেকোরাম' শেখানো রাজনৈতিক মহলে বেশ চর্চিত হয়েছিল।পারিবারিক প্রেক্ষাপট ও বর্ণময় কেরিয়ারমেনকার বাবা মোহন গুরুস্বামী ছিলেন অটলবিহারী বাজপেয়ী সরকারের বিশেষ উপদেষ্টা এবং বিজেপির স্ট্র্যাটেজিস্ট। তবে, পারিবারিক রাজনীতির ঊর্ধ্বে উঠে মেনকা নিজের স্বতন্ত্র পরিচয় গড়েছেন। তিনি ন্যাশনাল ল স্কুল, হার্ভার্ড এবং অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের কৃতী ছাত্রী। ছত্তিশগড়ের 'সলওয়া জুড়ুম' থেকে শুরু করে মণিপুরের বিচারবহির্ভূত হত্যা মামলা — সবক্ষেত্রেই মানবাধিকারের পক্ষে দাঁড়িয়েছেন তিনি। এছাড়া, অগস্ত ওয়েস্টল্যান্ড কপ্টার দুর্নীতি মামলায় প্রাক্তন বায়ুসেনা প্রধানের হয়েও লড়াই করেছেন।এক অনন্য সামাজিক বার্তাযখন বিশ্বজুড়ে লিঙ্গবৈচিত্র্য নিয়ে নানা বিতর্ক চলছে, তখন একজন ঘোষিত সমকামী আইনজীবীকে সংসদের উচ্চকক্ষে পাঠিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় এক প্রগতিশীল ও সাহসী পদক্ষেপ করলেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, মেনকা নির্বাচিত হওয়া মানে কেবল একজন দক্ষ আইনজীবীর সংসদে যাওয়া নয়, বরং এলজিবিটিকিউ প্লাস (LGBTQ+) সম্প্রদায়ের জন্য দেশের সর্বোচ্চ নীতি নির্ধারণী সভায় একটি শক্তিশালী কণ্ঠস্বর তৈরি হওয়া।তৃণমূলের এই সিদ্ধান্তেই স্পষ্ট, কেবল ভোটব্যাঙ্ক নয়, সামাজিক সংস্কারের লড়াইয়েও নিজেদের অগ্রণী হিসাবে তুলে ধরতে চাইছে ঘাসফুল শিবির।

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার