Hidden Stories (বাংলা)
সর্বশেষ

বিশ্বজয়ীকেও দিতে হচ্ছে পরীক্ষা! ভোটার তালিকায় রিচা ঘোষের নাম ‘বিচারাধীন’, তুঙ্গে বিতর্ক

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ০১ মার্চ ২০২৬
বিশ্বজয়ীকেও দিতে হচ্ছে পরীক্ষা! ভোটার তালিকায় রিচা ঘোষের নাম ‘বিচারাধীন’, তুঙ্গে বিতর্ক

শিলিগুড়ি: ভারতকে বিশ্বকাপ এনে দেওয়া শিলিগুড়ির মেয়ে রিচা ঘোষের নাগরিকত্ব নিয়ে প্রশ্ন? শনিবার রাজ্যে প্রকাশিত চূড়ান্ত ভোটার তালিকায় এমনই এক বিস্ময়কর তথ্য সামনে এসেছে। শিলিগুড়ির ১৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা তথা বিশ্বজয়ী ক্রিকেটার রিচা ঘোষের নামের পাশে লেখা রয়েছে ‘অমীমাংসিত’ বা ‘আন্ডার অ্যাজুডিকেশন’ (Under Adjudication)। দেশের হয়ে ২২ গজে লড়াই করে বিশ্বসেরার শিরোপা জেতা মেয়ের নাম কেন ভোটার তালিকায় ব্রাত্য, তা নিয়ে ইতিমধ্যেই নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে তীব্র সমালোচনা শুরু হয়েছে।


সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো, চূড়ান্ত তালিকা প্রকাশের আগে রিচা বা তাঁর পরিবার কোনো শুনানির (Hearing) নোটিশ পাননি। অর্থাৎ নথিপত্রে কোনো ভুলভ্রান্তি ছিল না। তা সত্ত্বেও কেন তাঁর নাম 'বিচারাধীন' রাখা হলো, তা নিয়ে ধন্দে খোদ রিচার পরিবার। শুধু রিচাই নন, তাঁর দিদি সোমশ্রী ঘোষের নামও একই তালিকায় রাখা হয়েছে। রিচার বাবা দেবাশিস ঘোষ জানিয়েছেন, "এসআইআর (SIR) ফর্ম ফিলাপের সময় রিচার জন্মের শংসাপত্র জমা দেওয়া হয়েছিল। কেন এমন হলো বুঝতে পারছি না, আমরা প্রশাসনের সঙ্গে যোগাযোগ করছি।"


শনিবার প্রকাশিত তথ্য অনুযায়ী, রাজ্যে প্রায় ৬০ লক্ষের বেশি ভোটারের নাম এই ‘বিচারাধীন’ তালিকায় রয়েছে। যার মধ্যে রয়েছেন একাধিক বিধায়ক, কাউন্সিলর এমনকি খোদ বিডিও-র নামও। রবিবার শিলিগুড়ির দলীয় কার্যালয়ে সাংবাদিক বৈঠকে খোদ মেয়র গৌতম দেব রিচার নাম দেখিয়ে ক্ষোভ উগরে দেন। তিনি বলেন, "যিনি ভারতকে বিশ্বকাপ এনে দিলেন, তাঁর নামই আজ বিচারাধীন! কমিশন দাসের মতো কাজ করেছে। আমি মুখ্যমন্ত্রীকেও বিষয়টি জানিয়েছি।"


স্থানীয় সিপিএম কাউন্সিলর মৌসুমী হাজরা এই ঘটনাকে ‘ছেলেখেলা’ বলে অভিহিত করেছেন। তাঁর প্রশ্ন, রিচার দিদি আগে লোকসভা ও বিধানসভায় ভোট দিলেও এখন কেন তাঁর নাম বিচারাধীন? এই অবিচারের প্রতিবাদে সোমবারই নির্বাচন কমিশনের দ্বারস্থ হওয়ার কথা জানিয়েছেন তিনি। শিলিগুড়ির নাগরিক মহলের দাবি, অবিলম্বে এই ভুল সংশোধন করে দেশের গর্ব রিচা ঘোষের সম্মান ফিরিয়ে দিতে হবে।

বিষয় : SIR West Bengal

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

রোববার, ১৪ জুন ২০২৬


বিশ্বজয়ীকেও দিতে হচ্ছে পরীক্ষা! ভোটার তালিকায় রিচা ঘোষের নাম ‘বিচারাধীন’, তুঙ্গে বিতর্ক

প্রকাশের তারিখ : ০১ মার্চ ২০২৬

featured Image
শিলিগুড়ি: ভারতকে বিশ্বকাপ এনে দেওয়া শিলিগুড়ির মেয়ে রিচা ঘোষের নাগরিকত্ব নিয়ে প্রশ্ন? শনিবার রাজ্যে প্রকাশিত চূড়ান্ত ভোটার তালিকায় এমনই এক বিস্ময়কর তথ্য সামনে এসেছে। শিলিগুড়ির ১৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা তথা বিশ্বজয়ী ক্রিকেটার রিচা ঘোষের নামের পাশে লেখা রয়েছে ‘অমীমাংসিত’ বা ‘আন্ডার অ্যাজুডিকেশন’ (Under Adjudication)। দেশের হয়ে ২২ গজে লড়াই করে বিশ্বসেরার শিরোপা জেতা মেয়ের নাম কেন ভোটার তালিকায় ব্রাত্য, তা নিয়ে ইতিমধ্যেই নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে তীব্র সমালোচনা শুরু হয়েছে।সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো, চূড়ান্ত তালিকা প্রকাশের আগে রিচা বা তাঁর পরিবার কোনো শুনানির (Hearing) নোটিশ পাননি। অর্থাৎ নথিপত্রে কোনো ভুলভ্রান্তি ছিল না। তা সত্ত্বেও কেন তাঁর নাম 'বিচারাধীন' রাখা হলো, তা নিয়ে ধন্দে খোদ রিচার পরিবার। শুধু রিচাই নন, তাঁর দিদি সোমশ্রী ঘোষের নামও একই তালিকায় রাখা হয়েছে। রিচার বাবা দেবাশিস ঘোষ জানিয়েছেন, "এসআইআর (SIR) ফর্ম ফিলাপের সময় রিচার জন্মের শংসাপত্র জমা দেওয়া হয়েছিল। কেন এমন হলো বুঝতে পারছি না, আমরা প্রশাসনের সঙ্গে যোগাযোগ করছি।"শনিবার প্রকাশিত তথ্য অনুযায়ী, রাজ্যে প্রায় ৬০ লক্ষের বেশি ভোটারের নাম এই ‘বিচারাধীন’ তালিকায় রয়েছে। যার মধ্যে রয়েছেন একাধিক বিধায়ক, কাউন্সিলর এমনকি খোদ বিডিও-র নামও। রবিবার শিলিগুড়ির দলীয় কার্যালয়ে সাংবাদিক বৈঠকে খোদ মেয়র গৌতম দেব রিচার নাম দেখিয়ে ক্ষোভ উগরে দেন। তিনি বলেন, "যিনি ভারতকে বিশ্বকাপ এনে দিলেন, তাঁর নামই আজ বিচারাধীন! কমিশন দাসের মতো কাজ করেছে। আমি মুখ্যমন্ত্রীকেও বিষয়টি জানিয়েছি।"স্থানীয় সিপিএম কাউন্সিলর মৌসুমী হাজরা এই ঘটনাকে ‘ছেলেখেলা’ বলে অভিহিত করেছেন। তাঁর প্রশ্ন, রিচার দিদি আগে লোকসভা ও বিধানসভায় ভোট দিলেও এখন কেন তাঁর নাম বিচারাধীন? এই অবিচারের প্রতিবাদে সোমবারই নির্বাচন কমিশনের দ্বারস্থ হওয়ার কথা জানিয়েছেন তিনি। শিলিগুড়ির নাগরিক মহলের দাবি, অবিলম্বে এই ভুল সংশোধন করে দেশের গর্ব রিচা ঘোষের সম্মান ফিরিয়ে দিতে হবে।

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার