কোচবিহার:২০২৬-এর বিধানসভা নির্বাচনের আগে ফের ঘর গোছাতে কোমর বেঁধে নামল বিজেপি। রবিবার কোচবিহারের ঐতিহাসিক রাসমেলা ময়দানে ‘পরিবর্তন যাত্রা’র সূচনা করলেন বিজেপির বর্তমান সভাপতি তথা বর্ষীয়ান নেতা নিতিন নবীন। পরিবর্তনের ডাক দিয়ে এদিন তিনি স্পষ্ট জানিয়ে দিলেন যে, বাংলার মানুষ বর্তমান শাসনের অবসান চায়। অন্যদিকে, রবিবার থেকেই রাজ্যের প্রতিটি কোণায় ছড়িয়ে পড়েছে বিজেপির এই রাজনৈতিক কর্মসূচি। পশ্চিম মেদিনীপুরের গড়বেতা থেকে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান ও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এই যাত্রার উদ্বোধন করেছেন। আসানসোলের কুলটিতে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী অন্নপূর্ণা দেবী, স্মৃতি ইরানি ও দিলীপ ঘোষ। কৃষ্ণনগর দক্ষিণে জেপি নড্ডা, সুকান্ত মজুমদার ও রাহুল সিংহের হাত ধরে শুরু হয়েছে অন্য একটি কর্মসূচি। এখানেই শেষ নয়, সোমবার দক্ষিণ ২৪ পরগনার মথুরাপুরে হাজির থাকবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। হাওড়ার আমতায় কর্মসূচির সূচনা করবেন রাজনাথ সিংহ এবং বীরভূমের হাসনে থাকবেন দেবেন্দ্র ফডণবীস। এছাড়া সন্দেশখালি থেকে যাত্রার সূচনা করবেন কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজ সিংহ চৌহান। আগামী ১৫ মার্চ কলকাতার ব্রিগেডে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মেগা সমাবেশের মাধ্যমেই এই বিশাল কর্মসূচির পরিসমাপ্তি ঘটবে।

রোববার, ১৪ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ০১ মার্চ ২০২৬

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।
— হিডেন স্টোরিজ পরিবার
আপনার মতামত লিখুন