Hidden Stories (বাংলা)
সর্বশেষ

সেন্ট্রাল পার্ক মেট্রো স্টেশনের নীচে খসে পড়ল চাঙড়, অল্পের জন্য রক্ষা পেলেন পথচারীরা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ০২ মার্চ ২০২৬
সেন্ট্রাল পার্ক মেট্রো স্টেশনের নীচে খসে পড়ল চাঙড়, অল্পের জন্য রক্ষা পেলেন পথচারীরা

কলকাতা: একের পর এক যান্ত্রিক গোলযোগ আর পরিকাঠামোগত সমস্যায় জর্জরিত কলকাতা মেট্রো। আর, এবার বড়সড় বিপত্তি ঘটল নবনির্মিত গ্রিন লাইন বা ইস্ট-ওয়েস্ট করিডোরে। সোমবার সকালে সল্টলেকের সেন্ট্রাল পার্ক মেট্রো স্টেশনের নীচের অংশ থেকে চাঙড় খসে পড়ায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।


সোমবার সকাল সাড় সাতটা নাগাদ সেন্ট্রাল পার্ক স্টেশনের বাইরের দিকের সিলিং থেকে কংক্রিটের চাঙড় রাস্তার উপর ভেঙে পড়ে। স্থানীয় সূত্রে খবর, সেই সময় স্টেশনের উপর দিয়ে আপ ও ডাউন লাইনে মেট্রো চলাচল করছিল এবং নীচের রাস্তা দিয়েও যানবাহন যাতায়াত করছিল। তবে, বরাতজোরে সেই মুহূর্তে কোনও পথচারী বা গাড়ি ওই নির্দিষ্ট জায়গার নীচে না থাকায় বড়সড় দুর্ঘটনা এড়ানো গিয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, একটি নয়, একাধিক জায়গায় চাঙড় খসে পড়ার চিহ্ন নজরে এসেছে।


ঘটনাটি নজরে আসতেই তড়িঘড়ি এলাকাটি ঘিরে ফেলে পুলিশ। খবর দেওয়া হয় মেট্রো ভবনে। পরিস্থিতির গুরুত্ব বুঝে ঘটনাস্থলে পৌঁছন মেট্রো রেলের জেনারেল ম্যানেজার (GM)-সহ উচ্চপদস্থ আধিকারিক ও ইঞ্জিনিয়াররা। খসে পড়া অংশগুলি খতিয়ে দেখেন বিশেষজ্ঞরা। বিকেলের মধ্যেই মেরামতির কাজ শুরু করার আশ্বাস দেওয়া হয়েছে মেট্রো কর্তৃপক্ষের তরফে।


এদিনের ঘটনা যাত্রীদের মনে গত বছরের ২৮ জুলাইয়ের আতঙ্ক ফিরিয়ে দিয়েছে। উল্লেখ্য, সে সময় ব্লু লাইনের কবি সুভাষ স্টেশনের পিলারে বড়সড় ফাটল দেখা দেওয়ায় নিরাপত্তার খাতিরে স্টেশনটি সম্পূর্ণ বন্ধ করে দিতে হয়েছিল। বর্তমানে সেখানে সংস্কারের কাজ চলছে। যদিও মেট্রো কর্তৃপক্ষের দাবি, সেন্ট্রাল পার্কের এই ঘটনায় মেট্রো চলাচলে কোনও প্রভাব পড়বে না এবং পরিষেবা সম্পূর্ণ নিরাপদ বলেই তারা আশ্বাস দিয়েছেন। মেট্রোর এক আধিকারিক বলেন, "আমরা পরিস্থিতি খতিয়ে দেখছি। দ্রুত মেরামতির কাজ শুরু হবে। তবে, এই ঘটনায় ট্রেন চলাচলে কোনও ঝুঁকি নেই।"


নবনবনির্মিত একটি স্টেশনে কেন এভাবে চাঙড় খসে পড়বে, তা নিয়ে যাত্রী সাধারণ ও বিশেষজ্ঞদের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে। পরিকাঠামোর গুণমান নিয়ে উঠছে প্রশ্ন। একের পর এক এমন ঘটনায় সাধারণ যাত্রীদের মনে নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে।



বিষয় : Accident kolkata metro passenger harrasment eastwestmetro central park

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

রোববার, ১৪ জুন ২০২৬


সেন্ট্রাল পার্ক মেট্রো স্টেশনের নীচে খসে পড়ল চাঙড়, অল্পের জন্য রক্ষা পেলেন পথচারীরা

প্রকাশের তারিখ : ০২ মার্চ ২০২৬

featured Image
কলকাতা: একের পর এক যান্ত্রিক গোলযোগ আর পরিকাঠামোগত সমস্যায় জর্জরিত কলকাতা মেট্রো। আর, এবার বড়সড় বিপত্তি ঘটল নবনির্মিত গ্রিন লাইন বা ইস্ট-ওয়েস্ট করিডোরে। সোমবার সকালে সল্টলেকের সেন্ট্রাল পার্ক মেট্রো স্টেশনের নীচের অংশ থেকে চাঙড় খসে পড়ায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।সোমবার সকাল সাড় সাতটা নাগাদ সেন্ট্রাল পার্ক স্টেশনের বাইরের দিকের সিলিং থেকে কংক্রিটের চাঙড় রাস্তার উপর ভেঙে পড়ে। স্থানীয় সূত্রে খবর, সেই সময় স্টেশনের উপর দিয়ে আপ ও ডাউন লাইনে মেট্রো চলাচল করছিল এবং নীচের রাস্তা দিয়েও যানবাহন যাতায়াত করছিল। তবে, বরাতজোরে সেই মুহূর্তে কোনও পথচারী বা গাড়ি ওই নির্দিষ্ট জায়গার নীচে না থাকায় বড়সড় দুর্ঘটনা এড়ানো গিয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, একটি নয়, একাধিক জায়গায় চাঙড় খসে পড়ার চিহ্ন নজরে এসেছে।ঘটনাটি নজরে আসতেই তড়িঘড়ি এলাকাটি ঘিরে ফেলে পুলিশ। খবর দেওয়া হয় মেট্রো ভবনে। পরিস্থিতির গুরুত্ব বুঝে ঘটনাস্থলে পৌঁছন মেট্রো রেলের জেনারেল ম্যানেজার (GM)-সহ উচ্চপদস্থ আধিকারিক ও ইঞ্জিনিয়াররা। খসে পড়া অংশগুলি খতিয়ে দেখেন বিশেষজ্ঞরা। বিকেলের মধ্যেই মেরামতির কাজ শুরু করার আশ্বাস দেওয়া হয়েছে মেট্রো কর্তৃপক্ষের তরফে।এদিনের ঘটনা যাত্রীদের মনে গত বছরের ২৮ জুলাইয়ের আতঙ্ক ফিরিয়ে দিয়েছে। উল্লেখ্য, সে সময় ব্লু লাইনের কবি সুভাষ স্টেশনের পিলারে বড়সড় ফাটল দেখা দেওয়ায় নিরাপত্তার খাতিরে স্টেশনটি সম্পূর্ণ বন্ধ করে দিতে হয়েছিল। বর্তমানে সেখানে সংস্কারের কাজ চলছে। যদিও মেট্রো কর্তৃপক্ষের দাবি, সেন্ট্রাল পার্কের এই ঘটনায় মেট্রো চলাচলে কোনও প্রভাব পড়বে না এবং পরিষেবা সম্পূর্ণ নিরাপদ বলেই তারা আশ্বাস দিয়েছেন। মেট্রোর এক আধিকারিক বলেন, "আমরা পরিস্থিতি খতিয়ে দেখছি। দ্রুত মেরামতির কাজ শুরু হবে। তবে, এই ঘটনায় ট্রেন চলাচলে কোনও ঝুঁকি নেই।"নবনবনির্মিত একটি স্টেশনে কেন এভাবে চাঙড় খসে পড়বে, তা নিয়ে যাত্রী সাধারণ ও বিশেষজ্ঞদের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে। পরিকাঠামোর গুণমান নিয়ে উঠছে প্রশ্ন। একের পর এক এমন ঘটনায় সাধারণ যাত্রীদের মনে নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে।

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার