Hidden Stories (বাংলা)
সর্বশেষ

দোলের আগে বড় সাফল্য লিলুয়া থানার! লক্ষাধিক টাকার মদ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ০২ মার্চ ২০২৬
দোলের আগে বড় সাফল্য লিলুয়া থানার! লক্ষাধিক টাকার মদ উদ্ধার

হাওড়া: দোল এবং হোলি উৎসবের প্রাক্কালে বড়সড় অসামাজিক কার্যকলাপ রুখে দিল হাওড়া সিটি পুলিশের লিলুয়া থানা। সোমবার ভোররাতে এক বিশেষ অভিযানে কয়েক লক্ষ টাকার দেশি ও বিদেশি মদ উদ্ধার করল পুলিশ। এই ঘটনায় এক টোটো চালককে গ্রেফতার করা হয়েছে এবং একটি টোটো বাজেয়াপ্ত করা হয়েছে।


লিলুয়া থানার ভারপ্রাপ্ত আধিকারিক (OC) দেবাশিস পাহাড়ির তত্ত্বাবধানে এবং পিসি পার্টির বিশেষ তৎপরতায় এই অভিযান চালানো হয়। গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ জানতে পারে যে একটি টোটোতে করে বিপুল পরিমাণ মদ পাচার করা হচ্ছে। সেই অনুযায়ী পুলিশ ওত পেতে বসে থাকে এবং হাতেনাতে মদ ভর্তি টোটোটি আটক করে। উদ্ধার হওয়া মদের বাজারমূল্য কয়েক লক্ষ টাকা বলে পুলিশ সূত্রে খবর।


পুলিশ জানিয়েছে, ধৃত টোটো চালকের নাম গোপাল রায় (৩৫)। তিনি চকরা নতুন গ্রামের বাসিন্দা। জেরায় ধৃত চালক স্বীকার করেছেন যে, এই মদ বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল। তাঁর দেওয়া বয়ান অনুযায়ী, এই কারবারের মূল পাণ্ডা লিলুয়া ভাগাড় এলাকার বাসিন্দা জনৈক ‘ঘণ্টি’। বর্তমানে ঘণ্টির খোঁজে তল্লাশি শুরু করেছে লিলুয়া থানার পুলিশ।


ধৃত টোটো চালক গোপাল রায়কে আজই হাওড়া আদালতে পেশ করা হবে। দোলের মুখে এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে হাওড়া সিটি পুলিশ যে কতটা তৎপর, এই উদ্ধারকার্য তারই প্রমাণ দিচ্ছে। উৎসবের দিনে যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে, তার জন্য মদ ও অন্যান্য অসামাজিক ব্যবসার বিরুদ্ধে অভিযান আরও জোরদার করা হচ্ছে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।

বিষয় : CRIMEUPDATE liluahpolice howrahcitypolice liquorraid holisecurity westbengalpolice

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

রোববার, ১৪ জুন ২০২৬


দোলের আগে বড় সাফল্য লিলুয়া থানার! লক্ষাধিক টাকার মদ উদ্ধার

প্রকাশের তারিখ : ০২ মার্চ ২০২৬

featured Image
হাওড়া: দোল এবং হোলি উৎসবের প্রাক্কালে বড়সড় অসামাজিক কার্যকলাপ রুখে দিল হাওড়া সিটি পুলিশের লিলুয়া থানা। সোমবার ভোররাতে এক বিশেষ অভিযানে কয়েক লক্ষ টাকার দেশি ও বিদেশি মদ উদ্ধার করল পুলিশ। এই ঘটনায় এক টোটো চালককে গ্রেফতার করা হয়েছে এবং একটি টোটো বাজেয়াপ্ত করা হয়েছে।লিলুয়া থানার ভারপ্রাপ্ত আধিকারিক (OC) দেবাশিস পাহাড়ির তত্ত্বাবধানে এবং পিসি পার্টির বিশেষ তৎপরতায় এই অভিযান চালানো হয়। গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ জানতে পারে যে একটি টোটোতে করে বিপুল পরিমাণ মদ পাচার করা হচ্ছে। সেই অনুযায়ী পুলিশ ওত পেতে বসে থাকে এবং হাতেনাতে মদ ভর্তি টোটোটি আটক করে। উদ্ধার হওয়া মদের বাজারমূল্য কয়েক লক্ষ টাকা বলে পুলিশ সূত্রে খবর।পুলিশ জানিয়েছে, ধৃত টোটো চালকের নাম গোপাল রায় (৩৫)। তিনি চকরা নতুন গ্রামের বাসিন্দা। জেরায় ধৃত চালক স্বীকার করেছেন যে, এই মদ বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল। তাঁর দেওয়া বয়ান অনুযায়ী, এই কারবারের মূল পাণ্ডা লিলুয়া ভাগাড় এলাকার বাসিন্দা জনৈক ‘ঘণ্টি’। বর্তমানে ঘণ্টির খোঁজে তল্লাশি শুরু করেছে লিলুয়া থানার পুলিশ।ধৃত টোটো চালক গোপাল রায়কে আজই হাওড়া আদালতে পেশ করা হবে। দোলের মুখে এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে হাওড়া সিটি পুলিশ যে কতটা তৎপর, এই উদ্ধারকার্য তারই প্রমাণ দিচ্ছে। উৎসবের দিনে যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে, তার জন্য মদ ও অন্যান্য অসামাজিক ব্যবসার বিরুদ্ধে অভিযান আরও জোরদার করা হচ্ছে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার