Hidden Stories (বাংলা)
সর্বশেষ

"যুদ্ধ শেষ হওয়ার আগে ঝরবে আরও রক্ত!" তিন মার্কিন সেনার মৃত্যুতে বিস্ফোরক ট্রাম্প

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ০২ মার্চ ২০২৬
"যুদ্ধ শেষ হওয়ার আগে ঝরবে আরও রক্ত!" তিন মার্কিন সেনার মৃত্যুতে বিস্ফোরক ট্রাম্প

ওয়াশিংটন: মধ্যপ্রাচ্যের রণাঙ্গন এখন আক্ষরিক অর্থেই রক্তক্ষয়ী। ইরানের পাল্টা হামলায় কুয়েতে তিন মার্কিন সেনার মৃত্যুর পর এবার গোটা বিশ্বকে কার্যত সতর্ক করে দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁর সাফ কথা, যুদ্ধ শেষ হওয়ার আগে আগামী দিনে আরও মার্কিন সেনার প্রাণ যেতে পারে। ট্রাম্পের এই মন্তব্য ঘিরে আন্তর্জাতিক মহলে তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে।


ইউএস সেন্ট্রাল কমান্ড সূত্রে খবর, কুয়েতে মোতায়েন থাকা মার্কিন সেনার ওপর ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। এই হামলায় তিন জন মার্কিন সেনা নিহত হয়েছেন এবং গুরুতর আহত হয়েছেন পাঁচ জন। ট্রুথ সোশ্যালে একটি ৬ মিনিটের ভিডিও বার্তায় ট্রাম্প নিহতদের 'প্রকৃত আমেরিকান দেশপ্রেমী' বলে উল্লেখ করেন। তবে একই সঙ্গে তিনি অত্যন্ত রূঢ় বাস্তব তুলে ধরে বলেন, "দুঃখজনক হলেও সত্যি যে, যুদ্ধ শেষ হওয়ার আগে আরও প্রাণ যাবে। আরও মৃত্যু হবে।"


ট্রাম্পের ইঙ্গিত অনুযায়ী, ইরানে আমেরিকা ও ইজরায়েলের এই যৌথ হামলা এখনই থামছে না। তিনি জানিয়েছেন, এই আক্রমণ আরও ৪ থেকে ৫ সপ্তাহ চলতে পারে। তাঁর কথায়, "সাহসী আমেরিকান হিরোরা প্রাণ হারাতে পারেন, যুদ্ধে এমনটা হয়েই থাকে। আমরা এটা আজকের জন্য করছি না, ভবিষ্যতের জন্য করছি।" ডেইলি মেলকে দেওয়া সাক্ষাৎকারেও তিনি জানান যে, সেনার মৃত্যু তাঁদের কাছেও 'প্রত্যাশিত'।


ইরানের স্থানীয় সংবাদমাধ্যমের দাবি অনুযায়ী, আমেরিকা ও ইজরায়েলি হামলার শুরু থেকে এ পর্যন্ত ইরানে অন্তত ৫৫৫ জনের মৃত্যু হয়েছে। অন্যদিকে, ইরানও বসে নেই। কুয়েত-সহ পশ্চিম এশিয়ার বিভিন্ন দেশে যেখানে মার্কিন সেনাঘাঁটি রয়েছে, সেখানে তারা লাগাতার ড্রোন ও মিসাইল হামলা চালাচ্ছে। 'অপারেশন এপিক ফিউরি'-তে অংশ নেওয়া আরও পাঁচ মার্কিন সেনা গুরুতর আহত হয়েছেন বলে জানা গিয়েছে।


ট্রাম্পের এই মন্তব্যে পরিষ্কার যে, পশ্চিম এশিয়ায় শান্তি ফিরতে এখনও অনেকটা দেরি। যুদ্ধের এই দীর্ঘস্থায়ী প্রভাব তেলের বাজার থেকে শুরু করে বিশ্ব অর্থনীতিতে বড়সড় ধস নামাতে পারে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা।

বিষয় : US Iran war Israel Iran War

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

রোববার, ১৪ জুন ২০২৬


"যুদ্ধ শেষ হওয়ার আগে ঝরবে আরও রক্ত!" তিন মার্কিন সেনার মৃত্যুতে বিস্ফোরক ট্রাম্প

প্রকাশের তারিখ : ০২ মার্চ ২০২৬

featured Image
ওয়াশিংটন: মধ্যপ্রাচ্যের রণাঙ্গন এখন আক্ষরিক অর্থেই রক্তক্ষয়ী। ইরানের পাল্টা হামলায় কুয়েতে তিন মার্কিন সেনার মৃত্যুর পর এবার গোটা বিশ্বকে কার্যত সতর্ক করে দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁর সাফ কথা, যুদ্ধ শেষ হওয়ার আগে আগামী দিনে আরও মার্কিন সেনার প্রাণ যেতে পারে। ট্রাম্পের এই মন্তব্য ঘিরে আন্তর্জাতিক মহলে তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে।ইউএস সেন্ট্রাল কমান্ড সূত্রে খবর, কুয়েতে মোতায়েন থাকা মার্কিন সেনার ওপর ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। এই হামলায় তিন জন মার্কিন সেনা নিহত হয়েছেন এবং গুরুতর আহত হয়েছেন পাঁচ জন। ট্রুথ সোশ্যালে একটি ৬ মিনিটের ভিডিও বার্তায় ট্রাম্প নিহতদের 'প্রকৃত আমেরিকান দেশপ্রেমী' বলে উল্লেখ করেন। তবে একই সঙ্গে তিনি অত্যন্ত রূঢ় বাস্তব তুলে ধরে বলেন, "দুঃখজনক হলেও সত্যি যে, যুদ্ধ শেষ হওয়ার আগে আরও প্রাণ যাবে। আরও মৃত্যু হবে।"ট্রাম্পের ইঙ্গিত অনুযায়ী, ইরানে আমেরিকা ও ইজরায়েলের এই যৌথ হামলা এখনই থামছে না। তিনি জানিয়েছেন, এই আক্রমণ আরও ৪ থেকে ৫ সপ্তাহ চলতে পারে। তাঁর কথায়, "সাহসী আমেরিকান হিরোরা প্রাণ হারাতে পারেন, যুদ্ধে এমনটা হয়েই থাকে। আমরা এটা আজকের জন্য করছি না, ভবিষ্যতের জন্য করছি।" ডেইলি মেলকে দেওয়া সাক্ষাৎকারেও তিনি জানান যে, সেনার মৃত্যু তাঁদের কাছেও 'প্রত্যাশিত'।ইরানের স্থানীয় সংবাদমাধ্যমের দাবি অনুযায়ী, আমেরিকা ও ইজরায়েলি হামলার শুরু থেকে এ পর্যন্ত ইরানে অন্তত ৫৫৫ জনের মৃত্যু হয়েছে। অন্যদিকে, ইরানও বসে নেই। কুয়েত-সহ পশ্চিম এশিয়ার বিভিন্ন দেশে যেখানে মার্কিন সেনাঘাঁটি রয়েছে, সেখানে তারা লাগাতার ড্রোন ও মিসাইল হামলা চালাচ্ছে। 'অপারেশন এপিক ফিউরি'-তে অংশ নেওয়া আরও পাঁচ মার্কিন সেনা গুরুতর আহত হয়েছেন বলে জানা গিয়েছে।ট্রাম্পের এই মন্তব্যে পরিষ্কার যে, পশ্চিম এশিয়ায় শান্তি ফিরতে এখনও অনেকটা দেরি। যুদ্ধের এই দীর্ঘস্থায়ী প্রভাব তেলের বাজার থেকে শুরু করে বিশ্ব অর্থনীতিতে বড়সড় ধস নামাতে পারে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা।

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার