Hidden Stories (বাংলা)
সর্বশেষ

ভোটারতালিকায় মৃতকে জীবিত, জীবিতকে মৃত! প্রতিবাদে নির্বাচন কমিশনের বিরুদ্ধে অভিনব প্রতিবাদ BLO-দের

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ০২ মার্চ ২০২৬
ভোটারতালিকায় মৃতকে জীবিত, জীবিতকে মৃত! প্রতিবাদে নির্বাচন কমিশনের বিরুদ্ধে অভিনব প্রতিবাদ BLO-দের

কলকাতা: ভোটারতালিকা নিয়ে চরম বিভ্রাটের অভিযোগ তুলে কলকাতায় অভিনব প্রতিবাদে শামিল হলেন বিএলও-রা। সোমবার রাজ্য নির্বাচন কমিশনের সদর দফতরের সামনে মৃত সহকর্মীদের ছবি হাতে নিয়ে বিক্ষোভে ফেটে পড়েন তাঁরা। শুধু তাই নয়, দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের কুশপুত্তলিকা দাহ করে প্রতীকী 'অন্ত্যেষ্টিক্রিয়া' পালন করেন আন্দোলনকারীরা।


বিক্ষোভরত বিএলও কর্মীদের দাবি, নির্বাচন কমিশনের নথিতে নজিরবিহীন ভুলভ্রান্তি ধরা পড়ছে। তাঁদের অভিযোগ, ভোটারতালিকায় অনেক মৃত ব্যক্তিকে 'জীবিত' বলে দেখানো হয়েছে। অন্যদিকে, অনেক প্রকৃত ও জীবিত ভোটারের নাম 'মৃত' হিসাবে চিহ্নিত করে তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। এমনকী, বহিরাগত ভোটারদের সঠিক পরিচয় চিহ্নিত করতেও কমিশন ব্যর্থ হয়েছে বলে তাঁদের দাবি।


প্রতিবাদ চলাকালীন বিএলও-রা কেন্দ্রীয় নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের একটি প্রতীকী কুশপুত্তলিকা তৈরি করেন এবং হিন্দু শাস্ত্র মেনে তার 'মুখাগ্নি' করেন। এক বিএলও ক্ষোভ উগরে দিয়ে বলেন, "কমিশন জীবিত মানুষকে মৃত বানিয়ে দিচ্ছে। তাই আমরাও প্রতীকীভাবে জীবিত কমিশনারের অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন করে প্রতিবাদ জানাচ্ছি। আমরা এর সঠিক জবাব চাই।"


আন্দোলনকারীরা কেবল কুশপুত্তলিকা দাহ করেই ক্ষান্ত হননি, কাজের চাপে বা বিভিন্ন কারণে মৃত বিএলও কর্মীদের ছবি হাতে নিয়ে দাঁড়িয়েছিলেন। তাঁদের অভিযোগ, একদিকে পরিকাঠামোগত ত্রুটি আর অন্যদিকে ভুল তালিকার দায়ভার চাপানো হচ্ছে বিএলও-দের ওপর। নির্বাচন কমিশনের পক্ষ থেকে এই অভিনব প্রতিবাদ নিয়ে এখনও কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। 

বিষয় : SIR West Bengal

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

শনিবার, ১৩ জুন ২০২৬


ভোটারতালিকায় মৃতকে জীবিত, জীবিতকে মৃত! প্রতিবাদে নির্বাচন কমিশনের বিরুদ্ধে অভিনব প্রতিবাদ BLO-দের

প্রকাশের তারিখ : ০২ মার্চ ২০২৬

featured Image
কলকাতা: ভোটারতালিকা নিয়ে চরম বিভ্রাটের অভিযোগ তুলে কলকাতায় অভিনব প্রতিবাদে শামিল হলেন বিএলও-রা। সোমবার রাজ্য নির্বাচন কমিশনের সদর দফতরের সামনে মৃত সহকর্মীদের ছবি হাতে নিয়ে বিক্ষোভে ফেটে পড়েন তাঁরা। শুধু তাই নয়, দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের কুশপুত্তলিকা দাহ করে প্রতীকী 'অন্ত্যেষ্টিক্রিয়া' পালন করেন আন্দোলনকারীরা।বিক্ষোভরত বিএলও কর্মীদের দাবি, নির্বাচন কমিশনের নথিতে নজিরবিহীন ভুলভ্রান্তি ধরা পড়ছে। তাঁদের অভিযোগ, ভোটারতালিকায় অনেক মৃত ব্যক্তিকে 'জীবিত' বলে দেখানো হয়েছে। অন্যদিকে, অনেক প্রকৃত ও জীবিত ভোটারের নাম 'মৃত' হিসাবে চিহ্নিত করে তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। এমনকী, বহিরাগত ভোটারদের সঠিক পরিচয় চিহ্নিত করতেও কমিশন ব্যর্থ হয়েছে বলে তাঁদের দাবি।প্রতিবাদ চলাকালীন বিএলও-রা কেন্দ্রীয় নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের একটি প্রতীকী কুশপুত্তলিকা তৈরি করেন এবং হিন্দু শাস্ত্র মেনে তার 'মুখাগ্নি' করেন। এক বিএলও ক্ষোভ উগরে দিয়ে বলেন, "কমিশন জীবিত মানুষকে মৃত বানিয়ে দিচ্ছে। তাই আমরাও প্রতীকীভাবে জীবিত কমিশনারের অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন করে প্রতিবাদ জানাচ্ছি। আমরা এর সঠিক জবাব চাই।"আন্দোলনকারীরা কেবল কুশপুত্তলিকা দাহ করেই ক্ষান্ত হননি, কাজের চাপে বা বিভিন্ন কারণে মৃত বিএলও কর্মীদের ছবি হাতে নিয়ে দাঁড়িয়েছিলেন। তাঁদের অভিযোগ, একদিকে পরিকাঠামোগত ত্রুটি আর অন্যদিকে ভুল তালিকার দায়ভার চাপানো হচ্ছে বিএলও-দের ওপর। নির্বাচন কমিশনের পক্ষ থেকে এই অভিনব প্রতিবাদ নিয়ে এখনও কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। 

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার