Hidden Stories (বাংলা)
সর্বশেষ

৯ মার্চ রাজ্যে আসছে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ?

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ০২ মার্চ ২০২৬
৯ মার্চ রাজ্যে আসছে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ?

কলকাতা: বঙ্গে কার্যত বেজে গিয়েছে বিধানসভা নির্বাচনের দামামা। ভোটারতালিকার বিশেষ নিবিড় সংশোধন (SIR) নিয়ে রাজনৈতিক চাপানউতোরের মাঝেই জানা যাচ্ছে, আগামী ৯ মার্চ দু’দিনের সফরে পশ্চিমবঙ্গে আসছে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। শনিবার প্রথম দফার চূড়ান্ত ভোটারতালিকা প্রকাশের পরই কমিশনের এই সফর ঘিরে শুরু হয়েছে তীব্র জল্পনা। মনে করা হচ্ছে, এই সফরের পরই দিল্লিতে ফিরে ভোটের চূড়ান্ত দিনক্ষণ ঘোষণা করতে পারে কমিশন।


এসআইআর-এর কাজ সম্পূর্ণ না হওয়ায় রাজ্যে বুথের সংখ্যা আপাতত আগের মতোই ৮০,৬৮১টি রাখার সিদ্ধান্ত নিয়েছে সিইও (CEO) দফতর। তবে, বহুতলের জন্য অতিরিক্ত ৬০-৭০টি বুথ যুক্ত হতে পারে। কমিশনের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী - 


খসড়া তালিকায় মোট ভোটার: ৭ কোটি ৮ লক্ষ ১৬ হাজার ৬৩০ জন।


বাদ পড়া ভোটারের সংখ্যা: খসড়া ও পরবর্তী পর্যায় মিলিয়ে মোট ৬৩ লক্ষ ৬৬ হাজার ৯৫২ জন।


নতুন নাম সংযোজন: ৬ নম্বর ফর্মে ১ লক্ষ ৮২ হাজার ৩৬ জন এবং ৮ নম্বর ফর্মে ৬ হাজার ৬৭১ জনের নাম যুক্ত হয়েছে।


এদিকে, নির্বাচন ঘোষণার আগেই রাজ্যে নিরাপত্তা নিশ্চিত করতে তৎপর কমিশন। ইতিমধ্যে প্রথম দফার ২৮০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন হয়ে গিয়েছে। দ্বিতীয় দফায় আরও ২৮০ কোম্পানি বাহিনীকে জেলা ধরে ধরে মোতায়েনের জন্য হিসাব ভাগ করে দেওয়া হয়েছে। এর মধ্যে সবথেকে বেশি ২৮ কোম্পানি বাহিনী মোতায়েন করা হচ্ছে উত্তর ২৪ পরগনায়। কলকাতায় মোতায়েন হবে ১৮ কোম্পানি বাহিনী। মোট বাহিনীর মধ্যে সিআরপিএফ ১২০ কোম্পানি এবং বিএসএফ ৬৫ কোম্পানি থাকছে।


অসম, পুদুচেরি এবং তামিলনাড়ু সফর সেরে এবার বাংলায় আসছে ফুল বেঞ্চ। ভোটারতালিকায় বিপুল সংখ্যক নাম বাদ যাওয়া নিয়ে যে বিতর্ক তৈরি হয়েছে, কমিশন সেই সমস্ত বিষয় খতিয়ে দেখবে বলে মনে করা হচ্ছে। বিশেষ করে ভোটার সংখ্যা স্থির না হওয়ায় বুথ পুনর্বিন্যাস বাতিলের বিষয়টিও খতিয়ে দেখা হবে। দিল্লিতে ফিরে গিয়ে কমিশনের চূড়ান্ত বৈঠকের পরই কি প্রকাশ হবে নির্বাচনের নির্ঘণ্ট? এখন সেদিকেই তাকিয়ে গোটা রাজ্য।

বিষয় : 2026Election West Bengal

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

রোববার, ১৪ জুন ২০২৬


৯ মার্চ রাজ্যে আসছে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ?

প্রকাশের তারিখ : ০২ মার্চ ২০২৬

featured Image
কলকাতা: বঙ্গে কার্যত বেজে গিয়েছে বিধানসভা নির্বাচনের দামামা। ভোটারতালিকার বিশেষ নিবিড় সংশোধন (SIR) নিয়ে রাজনৈতিক চাপানউতোরের মাঝেই জানা যাচ্ছে, আগামী ৯ মার্চ দু’দিনের সফরে পশ্চিমবঙ্গে আসছে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। শনিবার প্রথম দফার চূড়ান্ত ভোটারতালিকা প্রকাশের পরই কমিশনের এই সফর ঘিরে শুরু হয়েছে তীব্র জল্পনা। মনে করা হচ্ছে, এই সফরের পরই দিল্লিতে ফিরে ভোটের চূড়ান্ত দিনক্ষণ ঘোষণা করতে পারে কমিশন।এসআইআর-এর কাজ সম্পূর্ণ না হওয়ায় রাজ্যে বুথের সংখ্যা আপাতত আগের মতোই ৮০,৬৮১টি রাখার সিদ্ধান্ত নিয়েছে সিইও (CEO) দফতর। তবে, বহুতলের জন্য অতিরিক্ত ৬০-৭০টি বুথ যুক্ত হতে পারে। কমিশনের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী - খসড়া তালিকায় মোট ভোটার: ৭ কোটি ৮ লক্ষ ১৬ হাজার ৬৩০ জন।বাদ পড়া ভোটারের সংখ্যা: খসড়া ও পরবর্তী পর্যায় মিলিয়ে মোট ৬৩ লক্ষ ৬৬ হাজার ৯৫২ জন।নতুন নাম সংযোজন: ৬ নম্বর ফর্মে ১ লক্ষ ৮২ হাজার ৩৬ জন এবং ৮ নম্বর ফর্মে ৬ হাজার ৬৭১ জনের নাম যুক্ত হয়েছে।এদিকে, নির্বাচন ঘোষণার আগেই রাজ্যে নিরাপত্তা নিশ্চিত করতে তৎপর কমিশন। ইতিমধ্যে প্রথম দফার ২৮০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন হয়ে গিয়েছে। দ্বিতীয় দফায় আরও ২৮০ কোম্পানি বাহিনীকে জেলা ধরে ধরে মোতায়েনের জন্য হিসাব ভাগ করে দেওয়া হয়েছে। এর মধ্যে সবথেকে বেশি ২৮ কোম্পানি বাহিনী মোতায়েন করা হচ্ছে উত্তর ২৪ পরগনায়। কলকাতায় মোতায়েন হবে ১৮ কোম্পানি বাহিনী। মোট বাহিনীর মধ্যে সিআরপিএফ ১২০ কোম্পানি এবং বিএসএফ ৬৫ কোম্পানি থাকছে।অসম, পুদুচেরি এবং তামিলনাড়ু সফর সেরে এবার বাংলায় আসছে ফুল বেঞ্চ। ভোটারতালিকায় বিপুল সংখ্যক নাম বাদ যাওয়া নিয়ে যে বিতর্ক তৈরি হয়েছে, কমিশন সেই সমস্ত বিষয় খতিয়ে দেখবে বলে মনে করা হচ্ছে। বিশেষ করে ভোটার সংখ্যা স্থির না হওয়ায় বুথ পুনর্বিন্যাস বাতিলের বিষয়টিও খতিয়ে দেখা হবে। দিল্লিতে ফিরে গিয়ে কমিশনের চূড়ান্ত বৈঠকের পরই কি প্রকাশ হবে নির্বাচনের নির্ঘণ্ট? এখন সেদিকেই তাকিয়ে গোটা রাজ্য।

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার