Hidden Stories (বাংলা)
সর্বশেষ

পশ্চিম এশিয়ার যুদ্ধে প্রথম ভারতীয়ের মৃত্যু, ওমান উপকূলে অয়েল ট্যাঙ্কারে ভয়াবহ ড্রোন হামলা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ০২ মার্চ ২০২৬
পশ্চিম এশিয়ার যুদ্ধে প্রথম ভারতীয়ের মৃত্যু, ওমান উপকূলে অয়েল ট্যাঙ্কারে ভয়াবহ ড্রোন হামলা

ওমান: আমেরিকা-ইজরায়েল বনাম ইরান — পশ্চিম এশিয়ার যুদ্ধের রক্তক্ষয়ী আঁচ লাগল ভারতীয়দের গায়ে। ওমান উপকূলে একটি তেলবাহী ট্যাঙ্কারে ইরানি ড্রোন হামলায় মৃত্যু হল এক ভারতীয় ক্রু সদস্যের। সোমবার সকালে ঘটা এই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে আন্তর্জাতিক মহলে। এই প্রথম ইরান-সংঘাতের বলি হলেন কোনও ভারতীয় নাগরিক।


ওমানের সামুদ্রিক নিরাপত্তা কেন্দ্র জানিয়েছে, সুলতানির রাজধানী মাস্কাটের কাছে ‘MKD VYOM’ নামক একটি তেল ট্যাঙ্কারকে লক্ষ্য করে ড্রোন হামলা চালায় ইরান। হামলার সময় ট্যাঙ্কারটি সুলতান কাবুস বন্দর থেকে প্রায় ৫২ নটিক্যাল মাইল উত্তর-পশ্চিমে অবস্থান করছিল। মার্শাল দ্বীপপুঞ্জের পতাকা লাগানো ওই ট্যাঙ্কারটিতে আছড়ে পড়ে ড্রোন। বিস্ফোরণের জেরে জাহাজের মূল ইঞ্জিন রুমে আগুন লেগে যায় এবং ঘটনাস্থলেই এক ভারতীয় নাবিকের মৃত্যু হয়।


ওই ট্যাঙ্কারে মোট ৫৯,৪৬৩ মেট্রিক টন পণ্য ছিল। ড্রোনের আঘাতে বিপর্যস্ত জাহাজটি থেকে বাকি ২১ জন কর্মীকে নিরাপদে উদ্ধার করেছে ওমান প্রশাসন। উদ্ধার যাঁদের করা হয়েছে, তাঁদের মধ্যে ১৬ জন ভারতীয়, ৪ জন বাংলাদেশি এবং ১ জন ইউক্রেনের নাগরিক রয়েছেন। নিহত ভারতীয় নাবিকের নাম-পরিচয় এখনও সরকারিভাবে প্রকাশ করা হয়নি।


উল্লেখ্য, রবিবারও হরমুজ প্রণালী সংলগ্ন ওমানের মুসান্দাম উপদ্বীপ লক্ষ্য করে মিসাইল ছুড়েছিল ইরান। সেই সময় পালাউয়ের পতাকাবাহী একটি ট্যাঙ্কারে আঘাত লাগলে ১৫ জন ভারতীয়র মধ্যে চারজন আহত হন। কিন্তু, সোমবারের এই ড্রোন হামলা আর নিছক চোট-আঘাতে সীমাবদ্ধ থাকল না, প্রাণ কাড়ল এক ভারতীয়ের।


পশ্চিম এশিয়ায় একের পর এক ভারতীয় ও আন্তর্জাতিক জাহাজ আক্রান্ত হওয়ায় বিশ্বজুড়ে সামুদ্রিক বাণিজ্যের নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ সৃষ্টি হয়েছে। নয়াদিল্লি এই পরিস্থিতির উপর কড়া নজর রাখছে বলে জানা গিয়েছে।

বিষয় : Indian Death

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

রোববার, ১৪ জুন ২০২৬


পশ্চিম এশিয়ার যুদ্ধে প্রথম ভারতীয়ের মৃত্যু, ওমান উপকূলে অয়েল ট্যাঙ্কারে ভয়াবহ ড্রোন হামলা

প্রকাশের তারিখ : ০২ মার্চ ২০২৬

featured Image
ওমান: আমেরিকা-ইজরায়েল বনাম ইরান — পশ্চিম এশিয়ার যুদ্ধের রক্তক্ষয়ী আঁচ লাগল ভারতীয়দের গায়ে। ওমান উপকূলে একটি তেলবাহী ট্যাঙ্কারে ইরানি ড্রোন হামলায় মৃত্যু হল এক ভারতীয় ক্রু সদস্যের। সোমবার সকালে ঘটা এই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে আন্তর্জাতিক মহলে। এই প্রথম ইরান-সংঘাতের বলি হলেন কোনও ভারতীয় নাগরিক।ওমানের সামুদ্রিক নিরাপত্তা কেন্দ্র জানিয়েছে, সুলতানির রাজধানী মাস্কাটের কাছে ‘MKD VYOM’ নামক একটি তেল ট্যাঙ্কারকে লক্ষ্য করে ড্রোন হামলা চালায় ইরান। হামলার সময় ট্যাঙ্কারটি সুলতান কাবুস বন্দর থেকে প্রায় ৫২ নটিক্যাল মাইল উত্তর-পশ্চিমে অবস্থান করছিল। মার্শাল দ্বীপপুঞ্জের পতাকা লাগানো ওই ট্যাঙ্কারটিতে আছড়ে পড়ে ড্রোন। বিস্ফোরণের জেরে জাহাজের মূল ইঞ্জিন রুমে আগুন লেগে যায় এবং ঘটনাস্থলেই এক ভারতীয় নাবিকের মৃত্যু হয়।ওই ট্যাঙ্কারে মোট ৫৯,৪৬৩ মেট্রিক টন পণ্য ছিল। ড্রোনের আঘাতে বিপর্যস্ত জাহাজটি থেকে বাকি ২১ জন কর্মীকে নিরাপদে উদ্ধার করেছে ওমান প্রশাসন। উদ্ধার যাঁদের করা হয়েছে, তাঁদের মধ্যে ১৬ জন ভারতীয়, ৪ জন বাংলাদেশি এবং ১ জন ইউক্রেনের নাগরিক রয়েছেন। নিহত ভারতীয় নাবিকের নাম-পরিচয় এখনও সরকারিভাবে প্রকাশ করা হয়নি।উল্লেখ্য, রবিবারও হরমুজ প্রণালী সংলগ্ন ওমানের মুসান্দাম উপদ্বীপ লক্ষ্য করে মিসাইল ছুড়েছিল ইরান। সেই সময় পালাউয়ের পতাকাবাহী একটি ট্যাঙ্কারে আঘাত লাগলে ১৫ জন ভারতীয়র মধ্যে চারজন আহত হন। কিন্তু, সোমবারের এই ড্রোন হামলা আর নিছক চোট-আঘাতে সীমাবদ্ধ থাকল না, প্রাণ কাড়ল এক ভারতীয়ের।পশ্চিম এশিয়ায় একের পর এক ভারতীয় ও আন্তর্জাতিক জাহাজ আক্রান্ত হওয়ায় বিশ্বজুড়ে সামুদ্রিক বাণিজ্যের নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ সৃষ্টি হয়েছে। নয়াদিল্লি এই পরিস্থিতির উপর কড়া নজর রাখছে বলে জানা গিয়েছে।

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার