রঙের উৎসবে এবার বৃষ্টির দেখা নেই, বরং দোসর হয়েছে চড়া রোদ আর অস্বস্তিকর গরম। মঙ্গলবার সকাল থেকেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলোতে সূর্যের তেজ জানান দিচ্ছে যে, এবারের দোল কাটবে ঘামেই। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে গরমের দাপট আরও বাড়বে এবং বাতাসে অত্যধিক জলীয় বাষ্পের কারণে প্যাচপ্যাচে অস্বস্তি বজায় থাকবে।
কেমন থাকবে আজকের তাপমাত্রা?
কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা আজ ২০.১ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে কিছুটা বেশি। দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আগামী কয়েক দিনে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা আরও ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। মূলত উত্তর-পশ্চিম ভারতে নতুন একটি পশ্চিমী ঝঞ্ঝা এবং দেশে সক্রিয় চারটি ঘূর্ণাবর্তের জেরেই বাতাসে জলীয় বাষ্প বাড়ছে, যা গরমের অনুভূতিকে তীব্র করছে। আপাতত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই বলেই জানিয়েছে হাওয়া অফিস।
বিষয় : Kolkata WEATHER UPDATE westbengal holi26

শনিবার, ১৩ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ০৩ মার্চ ২০২৬

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।
— হিডেন স্টোরিজ পরিবার
আপনার মতামত লিখুন