নয়াদিল্লি: পশ্চিম এশিয়ায় ক্রমাগত ঘনীভূত হওয়া যুদ্ধের কালো মেঘের মাঝেই স্বস্তির নিঃশ্বাস। কয়েক দিনের অনিশ্চয়তা কাটিয়ে আবুধাবি থেকে ৩১০ জন ভারতীয় যাত্রী নিয়ে একটি বিশেষ বিমান মঙ্গলবার দিল্লিতে অবতরণ করল। আইজিআই (IGI) বিমানবন্দরে প্রিয়জনদের ফিরে পেয়ে কান্নায় ভেঙে পড়েন অপেক্ষারত পরিজনেরা। যুদ্ধের কারণে বিমান পরিষেবা বিপর্যস্ত হওয়ায় গত কয়েক দিন ধরে তাঁরা বিদেশের মাটিতে আটকে ছিলেন।
দিল্লি বিমানবন্দরে নেমে যাত্রীরা তাঁদের ভয়াবহ অভিজ্ঞতার কথা শুনিয়েছেন। এক যাত্রী জানান, আবুধাবির হোটেলের উপর দিয়ে ক্ষেপণাস্ত্র উড়ে যাওয়ার শব্দ তাঁরা শুনতে পেয়েছেন। দুবাই ও আবুধাবির আকাশসীমা আংশিক বন্ধ থাকায় এবং নিরাপত্তাজনিত কারণে বহু উড়ান বাতিল করা হয়েছিল। ট্রানজিট পয়েন্টে আটকে পড়া যাত্রীদের এয়ারলাইন্সের পক্ষ থেকে কাছাকাছি হোটেলে রাখা হলেও আতঙ্কে রাত কাটিয়েছেন শিশু থেকে বৃদ্ধ সকলেই।
আবুধাবিতে কর্মরত ও বেড়াতে যাওয়া অনেক ভারতীয় এই সংকটে বিপাকে পড়েছিলেন। মঙ্গলবার অবতরণ করা এহতিহাদ এয়ারওয়েজের এই বিমানটিতে অনেক পরিবার তাদের কোলের সন্তানদের নিয়ে ফিরেছে। কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে আশ্বাস দেওয়া হয়েছে, পশ্চিম এশিয়ায় আটকে পড়া বাকি ভারতীয়দের নিরাপদ প্রত্যাবর্তনের জন্য সব ধরনের চেষ্টা চালানো হচ্ছে।
দুবাই বিমানবন্দর সীমিত পরিসরে চালু হলেও মঙ্গলবারও কলকাতা ও দিল্লির একাধিক আন্তর্জাতিক উড়ান বাতিল করা হয়েছে। আবুধাবি ও দুবাইয়ের আকাশপথ এখনও সম্পূর্ণ স্বাভাবিক না হওয়ায় আগামী কয়েক দিন বিমান চলাচলের সময়সূচিতে বড়সড় রদবদল হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
বিষয় : US Iran war

শনিবার, ১৩ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ০৩ মার্চ ২০২৬

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।
— হিডেন স্টোরিজ পরিবার
আপনার মতামত লিখুন