Hidden Stories (বাংলা)
সর্বশেষ

দোলে গেরুয়া চমক! রাজ্যসভার প্রার্থী হিসাবে নিতিন নবীনের নাম ঘোষণা করল বিজেপি

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ০৩ মার্চ ২০২৬
দোলে গেরুয়া চমক! রাজ্যসভার প্রার্থী হিসাবে নিতিন নবীনের নাম ঘোষণা করল বিজেপি

নয়াদিল্লি: আসন্ন রাজ্যসভা নির্বাচনের জন্য বিহারের অন্যতম হেভিওয়েট নেতা তথা ছত্তিশগড়ের দায়িত্বপ্রাপ্ত বিজেপি পর্যবেক্ষক তথা দলের জাতীয় সভাপতি - নিতিন নবীনের নাম প্রার্থী হিসাবে ঘোষণা করল ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। মঙ্গলবার দলের কেন্দ্রীয় নির্বাচনী কমিটির পক্ষ থেকে এই আনুষ্ঠানিক ঘোষণা করা হয়েছে।


নিতিন নবীন বিহারের রাজনীতিতে অত্যন্ত পরিচিত মুখ। তিনি বিহারের প্রাক্তন মন্ত্রী এবং বর্তমানে ছত্তিশগড় রাজ্যে বিজেপির সংগঠনের কাজের মূল তদারকি করছেন। তাঁর সাংগঠনিক দক্ষতা এবং দলের প্রতি নিষ্ঠার পুরস্কার হিসাবে আগেই তাঁকে দলের প্রধান করা হয়েছে। আর, এবার তাঁকে উচ্চকক্ষ বা রাজ্যসভায় পাঠানোর সিদ্ধান্ত নিল মোদি-শাহ জুটি!


প্রার্থী হিসেবে নাম ঘোষণার পর নিতিন নবীন দলের কেন্দ্রীয় নেতৃত্ব ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তিনি জানিয়েছেন, সংসদীয় রাজনীতিতে এবং দলের দেওয়া আগামী দিনের সমস্ত দায়িত্ব তিনি নিষ্ঠার সাথে পালন করবেন। আগামী কয়েক দিনের মধ্যে তিনি বিহার বিধানসভা থেকে তাঁর মনোনয়নপত্র দাখিল করবেন বলে জানা গিয়েছে।

বিষয় : Nitin Nabin

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

রোববার, ১৪ জুন ২০২৬


দোলে গেরুয়া চমক! রাজ্যসভার প্রার্থী হিসাবে নিতিন নবীনের নাম ঘোষণা করল বিজেপি

প্রকাশের তারিখ : ০৩ মার্চ ২০২৬

featured Image
নয়াদিল্লি: আসন্ন রাজ্যসভা নির্বাচনের জন্য বিহারের অন্যতম হেভিওয়েট নেতা তথা ছত্তিশগড়ের দায়িত্বপ্রাপ্ত বিজেপি পর্যবেক্ষক তথা দলের জাতীয় সভাপতি - নিতিন নবীনের নাম প্রার্থী হিসাবে ঘোষণা করল ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। মঙ্গলবার দলের কেন্দ্রীয় নির্বাচনী কমিটির পক্ষ থেকে এই আনুষ্ঠানিক ঘোষণা করা হয়েছে।নিতিন নবীন বিহারের রাজনীতিতে অত্যন্ত পরিচিত মুখ। তিনি বিহারের প্রাক্তন মন্ত্রী এবং বর্তমানে ছত্তিশগড় রাজ্যে বিজেপির সংগঠনের কাজের মূল তদারকি করছেন। তাঁর সাংগঠনিক দক্ষতা এবং দলের প্রতি নিষ্ঠার পুরস্কার হিসাবে আগেই তাঁকে দলের প্রধান করা হয়েছে। আর, এবার তাঁকে উচ্চকক্ষ বা রাজ্যসভায় পাঠানোর সিদ্ধান্ত নিল মোদি-শাহ জুটি!প্রার্থী হিসেবে নাম ঘোষণার পর নিতিন নবীন দলের কেন্দ্রীয় নেতৃত্ব ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তিনি জানিয়েছেন, সংসদীয় রাজনীতিতে এবং দলের দেওয়া আগামী দিনের সমস্ত দায়িত্ব তিনি নিষ্ঠার সাথে পালন করবেন। আগামী কয়েক দিনের মধ্যে তিনি বিহার বিধানসভা থেকে তাঁর মনোনয়নপত্র দাখিল করবেন বলে জানা গিয়েছে।

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার