Hidden Stories (বাংলা)
সর্বশেষ

যুদ্ধের কোপ শিক্ষাতেও! মধ্যপ্রাচ্যে দশম ও দ্বাদশের বোর্ড পরীক্ষা স্থগিত করল CBSE

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ০৩ মার্চ ২০২৬
যুদ্ধের কোপ শিক্ষাতেও! মধ্যপ্রাচ্যে দশম ও দ্বাদশের বোর্ড পরীক্ষা স্থগিত করল CBSE

নয়াদিল্লি: পশ্চিম এশিয়ায় ইরান, ইজরায়েল ও আমেরিকার মধ্যে চলা তীব্র উত্তজনা ও যুদ্ধ পরিস্থিতির প্রভাব এবার পড়ল শিক্ষা ক্ষেত্রেও। পড়ুয়াদের নিরাপত্তার কথা মাথায় রেখে মধ্যপ্রাচ্যের দেশগুলিতে দশম ও দ্বাদশ শ্রেণির বোর্ড পরীক্ষা স্থগিত রাখার সিদ্ধান্ত নিল সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন (CBSE)। মঙ্গলবার বোর্ডের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।


সিবিএসই-র ওই বিজ্ঞপ্তি অনুযায়ী, মধ্যপ্রাচ্যের সাতটি দেশে থাকা সমস্ত সিবিএসই অনুমোদিত স্কুলের জন্য এই নির্দেশিকা জারি করা হয়েছে। দেশগুলি হল - সংযুক্ত আরব আমিরশাহি (UAE), সৌদি আরব, কাতার, ওমান, বাহরিন, কুয়েত এবং ইরান।




বোর্ড জানিয়েছে, গত ২ মার্চ (সোমবার) যে পরীক্ষাগুলি হওয়ার কথা ছিল, তা আগেই স্থগিত করা হয়েছিল। পরিস্থিতি পর্যালোচনা করে মঙ্গলবার জানানো হয়েছে, আগামী ৫ ও ৬ মার্চের পরীক্ষাও স্থগিত রাখা হচ্ছে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এই দেশগুলিতে পরীক্ষা নেওয়া ঝুঁকিপূর্ণ বলে মনে করছে বোর্ড কর্তৃপক্ষ।




স্থগিত হওয়া পরীক্ষাগুলির নতুন তারিখ পরবর্তীতে বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট এবং সংশ্লিষ্ট স্কুলগুলির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। তবে, ভারত ও বিশ্বের অন্যান্য প্রান্তে সিবিএসই পরীক্ষা পূর্বনির্ধারিত সূচি অনুযায়ীই চলবে। সিবিএসই-র পরীক্ষা নিয়ন্ত্রক ডঃ সানিয়াম ভরদ্বাজ জানিয়েছেন, "পড়ুয়া এবং পরীক্ষকদের নিরাপত্তাই আমাদের কাছে অগ্রাধিকার। আমরা পরিস্থিতির উপর নজর রাখছি এবং পরবর্তী সিদ্ধান্ত ৭ মার্চের আগে জানানো হবে।"



একইসঙ্গে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভুয়ো খবর বা ফেক সার্কুলার থেকে সাবধান থাকতে বলা হয়েছে পড়ুয়া ও অভিভাবকদের। সঠিক তথ্যের জন্য কেবল বোর্ডের ওয়েবসাইট এবং স্কুল কর্তৃপক্ষের উপর ভরসা করার পরামর্শ দেওয়া হয়েছে।

বিষয় : newdelhi westasiacrisis cbscboard westasiacrisis iranisraelwaimpact

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

রোববার, ১৪ জুন ২০২৬


যুদ্ধের কোপ শিক্ষাতেও! মধ্যপ্রাচ্যে দশম ও দ্বাদশের বোর্ড পরীক্ষা স্থগিত করল CBSE

প্রকাশের তারিখ : ০৩ মার্চ ২০২৬

featured Image
নয়াদিল্লি: পশ্চিম এশিয়ায় ইরান, ইজরায়েল ও আমেরিকার মধ্যে চলা তীব্র উত্তজনা ও যুদ্ধ পরিস্থিতির প্রভাব এবার পড়ল শিক্ষা ক্ষেত্রেও। পড়ুয়াদের নিরাপত্তার কথা মাথায় রেখে মধ্যপ্রাচ্যের দেশগুলিতে দশম ও দ্বাদশ শ্রেণির বোর্ড পরীক্ষা স্থগিত রাখার সিদ্ধান্ত নিল সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন (CBSE)। মঙ্গলবার বোর্ডের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।সিবিএসই-র ওই বিজ্ঞপ্তি অনুযায়ী, মধ্যপ্রাচ্যের সাতটি দেশে থাকা সমস্ত সিবিএসই অনুমোদিত স্কুলের জন্য এই নির্দেশিকা জারি করা হয়েছে। দেশগুলি হল - সংযুক্ত আরব আমিরশাহি (UAE), সৌদি আরব, কাতার, ওমান, বাহরিন, কুয়েত এবং ইরান।বোর্ড জানিয়েছে, গত ২ মার্চ (সোমবার) যে পরীক্ষাগুলি হওয়ার কথা ছিল, তা আগেই স্থগিত করা হয়েছিল। পরিস্থিতি পর্যালোচনা করে মঙ্গলবার জানানো হয়েছে, আগামী ৫ ও ৬ মার্চের পরীক্ষাও স্থগিত রাখা হচ্ছে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এই দেশগুলিতে পরীক্ষা নেওয়া ঝুঁকিপূর্ণ বলে মনে করছে বোর্ড কর্তৃপক্ষ।স্থগিত হওয়া পরীক্ষাগুলির নতুন তারিখ পরবর্তীতে বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট এবং সংশ্লিষ্ট স্কুলগুলির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। তবে, ভারত ও বিশ্বের অন্যান্য প্রান্তে সিবিএসই পরীক্ষা পূর্বনির্ধারিত সূচি অনুযায়ীই চলবে। সিবিএসই-র পরীক্ষা নিয়ন্ত্রক ডঃ সানিয়াম ভরদ্বাজ জানিয়েছেন, "পড়ুয়া এবং পরীক্ষকদের নিরাপত্তাই আমাদের কাছে অগ্রাধিকার। আমরা পরিস্থিতির উপর নজর রাখছি এবং পরবর্তী সিদ্ধান্ত ৭ মার্চের আগে জানানো হবে।"একইসঙ্গে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভুয়ো খবর বা ফেক সার্কুলার থেকে সাবধান থাকতে বলা হয়েছে পড়ুয়া ও অভিভাবকদের। সঠিক তথ্যের জন্য কেবল বোর্ডের ওয়েবসাইট এবং স্কুল কর্তৃপক্ষের উপর ভরসা করার পরামর্শ দেওয়া হয়েছে।

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার