Hidden Stories (বাংলা)
সর্বশেষ

বোমা আতঙ্কে 'বাংলা যোগ': গুজরাটের স্কুল-আদালতে হুমকি ইমেল পাঠিয়ে গ্রেফতার নদীয়ার সৌরভ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ০৪ মার্চ ২০২৬
বোমা আতঙ্কে 'বাংলা যোগ': গুজরাটের স্কুল-আদালতে হুমকি ইমেল পাঠিয়ে গ্রেফতার নদীয়ার সৌরভ

দেশের বিভিন্ন প্রান্তের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে বোমা রাখার হুমকি দিয়ে ইমেল পাঠানোর ঘটনায় এবার গ্রেফতার হলো বাংলার এক যুবক। ধৃতের নাম সৌরভ বিশ্বাস। গুজরাটের আদালত এবং স্কুলে হুমকি ইমেল পাঠানোর অভিযোগে আহমেদাবাদ পুলিশ পশ্চিমবঙ্গ থেকে তাকে গ্রেফতার করেছে।




সম্প্রতি গুজরাটের ৬টি আদালত এবং এক ডজনেরও বেশি সরকারি ও বেসরকারি স্কুলে বোমাতঙ্ক ছড়ায়। ইমেলের মাধ্যমে এই হুমকি দেওয়া হয়েছিল। তদন্তে নেমে পুলিশ জানতে পারে, VPN (Virtual Private Network) ব্যবহার করে বিদেশের সার্ভারের মাধ্যমে এই মেইলগুলি পাঠানো হয়েছিল। ডিজিটাল ফুটপ্রিন্ট অনুসরণ করেই সৌরভের হদিস পায় আহমেদাবাদ ক্রাইম ব্রাঞ্চ।




কিছুদিন আগেই কলকাতা-সহ পশ্চিমবঙ্গের একাধিক আদালত, পাসপোর্ট অফিস এবং পোস্ট অফিসেও একই ধরনের হুমকি মেইল এসেছিল। সেই সময় পুলিশ কমিশনার সুপ্রতীম সরকার জানিয়েছিলেন যে মেইলগুলি ভুয়ো ছিল। তবে আসানসোল আদালত এবং শহরের অন্যান্য গুরুত্বপূর্ণ অফিসেও একই কায়দায় মেইল আসায় চাঞ্চল্য ছড়ায়।




আমেদাবাদ পুলিশের দাবি, কেবল গুজরাট নয়, দেশের বিভিন্ন প্রান্তের এই ধরনের ভুয়ো হুমকি মেইলের পেছনে সৌরভের হাত থাকতে পারে। সৌরভের 'মোডাস অপারেন্ডি' বা অপরাধের ধরন খতিয়ে দেখে এ রাজ্যের পুলিশও নিশ্চিত হতে চাইছে যে বাংলার আদালতগুলোতে হওয়া বোমাতঙ্কের মূলে এই সৌরভই ছিল কি না। ধৃতকে নিজেদের হেফাজতে নিয়ে জেরা শুরু করেছে পুলিশ।

বিষয় : westbengal CrimeNews gujratnews souravbiswas bombthreat

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

রোববার, ১৪ জুন ২০২৬


বোমা আতঙ্কে 'বাংলা যোগ': গুজরাটের স্কুল-আদালতে হুমকি ইমেল পাঠিয়ে গ্রেফতার নদীয়ার সৌরভ

প্রকাশের তারিখ : ০৪ মার্চ ২০২৬

featured Image
দেশের বিভিন্ন প্রান্তের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে বোমা রাখার হুমকি দিয়ে ইমেল পাঠানোর ঘটনায় এবার গ্রেফতার হলো বাংলার এক যুবক। ধৃতের নাম সৌরভ বিশ্বাস। গুজরাটের আদালত এবং স্কুলে হুমকি ইমেল পাঠানোর অভিযোগে আহমেদাবাদ পুলিশ পশ্চিমবঙ্গ থেকে তাকে গ্রেফতার করেছে।সম্প্রতি গুজরাটের ৬টি আদালত এবং এক ডজনেরও বেশি সরকারি ও বেসরকারি স্কুলে বোমাতঙ্ক ছড়ায়। ইমেলের মাধ্যমে এই হুমকি দেওয়া হয়েছিল। তদন্তে নেমে পুলিশ জানতে পারে, VPN (Virtual Private Network) ব্যবহার করে বিদেশের সার্ভারের মাধ্যমে এই মেইলগুলি পাঠানো হয়েছিল। ডিজিটাল ফুটপ্রিন্ট অনুসরণ করেই সৌরভের হদিস পায় আহমেদাবাদ ক্রাইম ব্রাঞ্চ।কিছুদিন আগেই কলকাতা-সহ পশ্চিমবঙ্গের একাধিক আদালত, পাসপোর্ট অফিস এবং পোস্ট অফিসেও একই ধরনের হুমকি মেইল এসেছিল। সেই সময় পুলিশ কমিশনার সুপ্রতীম সরকার জানিয়েছিলেন যে মেইলগুলি ভুয়ো ছিল। তবে আসানসোল আদালত এবং শহরের অন্যান্য গুরুত্বপূর্ণ অফিসেও একই কায়দায় মেইল আসায় চাঞ্চল্য ছড়ায়।আমেদাবাদ পুলিশের দাবি, কেবল গুজরাট নয়, দেশের বিভিন্ন প্রান্তের এই ধরনের ভুয়ো হুমকি মেইলের পেছনে সৌরভের হাত থাকতে পারে। সৌরভের 'মোডাস অপারেন্ডি' বা অপরাধের ধরন খতিয়ে দেখে এ রাজ্যের পুলিশও নিশ্চিত হতে চাইছে যে বাংলার আদালতগুলোতে হওয়া বোমাতঙ্কের মূলে এই সৌরভই ছিল কি না। ধৃতকে নিজেদের হেফাজতে নিয়ে জেরা শুরু করেছে পুলিশ।

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার