Hidden Stories (বাংলা)
সর্বশেষ

শান্তিপুরে বসন্ত উৎসবে বিপত্তি: উল্টে গেল ফুটন্ত খিচুড়ির কড়াই, শিশুসহ দগ্ধ একাধিক

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ০৪ মার্চ ২০২৬
শান্তিপুরে বসন্ত উৎসবে বিপত্তি: উল্টে গেল ফুটন্ত খিচুড়ির কড়াই, শিশুসহ দগ্ধ একাধিক

শান্তিপুর: বসন্ত উৎসবের পুণ্যতিথিতে মর্মান্তিক দুর্ঘটনা নদীয়ার শান্তিপুর থানার বাহাদুরপুর ফরেস্টের বনবিবি তলায়। বড় কড়াইয়ে খিচুড়ি রান্না করার সময় আচমকাই তা উল্টে গিয়ে শিশুসহ বেশ কয়েকজন গুরুতর দগ্ধ হলেন। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।




প্রতি বছরের মতো এবারও বসন্ত উৎসবকে কেন্দ্র করে বনবিবি তলায় ভক্তদের ঢল নেমেছিল। মানত পূরণ ও পুজোর পর সেখানে বিভিন্ন জায়গায় খিচুড়ি রান্নার আয়োজন করা হয়েছিল। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, একটি বড় কড়াইয়ে যখন ফুটন্ত খিচুড়ি রান্না হচ্ছিল, তখন আচমকাই ভারসাম্য হারিয়ে কড়াইটি উল্টে যায়। পাশে দাঁড়িয়ে থাকা পুণ্যার্থীদের ওপর পড়ে যায় সেই গরম খিচুড়ি।




এই দুর্ঘটনায় এক শিশুসহ বেশ কয়েকজন গুরুতর জখম হয়েছেন। তাঁদের চিৎকারে স্থানীয়রা ছুটে এসে দ্রুত উদ্ধারকাজ শুরু করেন। আহতদের তড়িঘড়ি শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে আসা হয়। চিকিৎসকদের মতে, আহতদের মধ্যে একজনের শারীরিক অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক হওয়ায় তাঁকে উন্নত চিকিৎসার জন্য অন্য হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। বাকিরা বর্তমানে চিকিৎসাধীন।




খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছায় শান্তিপুর থানার পুলিশ। ঠিক কী কারণে কড়াইটি উল্টে গেল— রান্নার সরঞ্জামে কোনো ত্রুটি ছিল নাকি ভিড়ের চাপে এই বিপত্তি, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। উৎসবের আবহে এমন অনভিপ্রেত ঘটনায় বনবিবি তলায় আগত ভক্তদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

বিষয় : Accident NadiaNews shantipur basantautaav firesafety

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

শনিবার, ১৩ জুন ২০২৬


শান্তিপুরে বসন্ত উৎসবে বিপত্তি: উল্টে গেল ফুটন্ত খিচুড়ির কড়াই, শিশুসহ দগ্ধ একাধিক

প্রকাশের তারিখ : ০৪ মার্চ ২০২৬

featured Image
শান্তিপুর: বসন্ত উৎসবের পুণ্যতিথিতে মর্মান্তিক দুর্ঘটনা নদীয়ার শান্তিপুর থানার বাহাদুরপুর ফরেস্টের বনবিবি তলায়। বড় কড়াইয়ে খিচুড়ি রান্না করার সময় আচমকাই তা উল্টে গিয়ে শিশুসহ বেশ কয়েকজন গুরুতর দগ্ধ হলেন। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।প্রতি বছরের মতো এবারও বসন্ত উৎসবকে কেন্দ্র করে বনবিবি তলায় ভক্তদের ঢল নেমেছিল। মানত পূরণ ও পুজোর পর সেখানে বিভিন্ন জায়গায় খিচুড়ি রান্নার আয়োজন করা হয়েছিল। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, একটি বড় কড়াইয়ে যখন ফুটন্ত খিচুড়ি রান্না হচ্ছিল, তখন আচমকাই ভারসাম্য হারিয়ে কড়াইটি উল্টে যায়। পাশে দাঁড়িয়ে থাকা পুণ্যার্থীদের ওপর পড়ে যায় সেই গরম খিচুড়ি।এই দুর্ঘটনায় এক শিশুসহ বেশ কয়েকজন গুরুতর জখম হয়েছেন। তাঁদের চিৎকারে স্থানীয়রা ছুটে এসে দ্রুত উদ্ধারকাজ শুরু করেন। আহতদের তড়িঘড়ি শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে আসা হয়। চিকিৎসকদের মতে, আহতদের মধ্যে একজনের শারীরিক অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক হওয়ায় তাঁকে উন্নত চিকিৎসার জন্য অন্য হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। বাকিরা বর্তমানে চিকিৎসাধীন।খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছায় শান্তিপুর থানার পুলিশ। ঠিক কী কারণে কড়াইটি উল্টে গেল— রান্নার সরঞ্জামে কোনো ত্রুটি ছিল নাকি ভিড়ের চাপে এই বিপত্তি, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। উৎসবের আবহে এমন অনভিপ্রেত ঘটনায় বনবিবি তলায় আগত ভক্তদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার