Hidden Stories (বাংলা)
সর্বশেষ

দালাল স্ট্রিটে রক্তক্ষরণ: ৯ মাস পর ৭৯ হাজারের নিচে সেনসেক্স, মধ্যপ্রাচ্যের যুদ্ধে লণ্ডভণ্ড শেয়ার বাজার

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ০৪ মার্চ ২০২৬
দালাল স্ট্রিটে রক্তক্ষরণ: ৯ মাস পর ৭৯ হাজারের নিচে সেনসেক্স, মধ্যপ্রাচ্যের যুদ্ধে লণ্ডভণ্ড শেয়ার বাজার
ছবি সংগৃহীত

নিজস্ব প্রতিনিধি: পশ্চিম এশিয়ার ঘনীভূত যুদ্ধ পরিস্থিতির জেরে বুধবার সকালে বাজার খুলতেই মাথায় হাত পড়ল ভারতীয় বিনিয়োগকারীদের। গত সোমবার থেকেই পতনের ইঙ্গিত মিলেছিল, তবে দোলের ছুটির পর বুধবার লেনদেন শুরু হতেই হুড়মুড়িয়ে পড়ল সূচক। দীর্ঘ ৯ মাস পর সেনসেক্স নেমে এল ৭৯ হাজার পয়েন্টের নিচে।


বুধবার বাজার খোলার কিছুক্ষণের মধ্যেই সেনসেক্স প্রায় দেড় হাজার পয়েন্ট পড়ে গিয়ে দাঁড়ায় ৭৮ হাজার ৫৯৪ পয়েন্টে। অন্যদিকে, নিফটির সূচকেও দেখা গিয়েছে বড় ধস। সকাল সোয়া ন’টার রিপোর্ট অনুযায়ী, নিফটি-ফিফটি প্রায় ৪৮৫ পয়েন্ট (১.৯৫ শতাংশ) কমে ২৪ হাজার ৪০০ পয়েন্টে ঠেকেছে। গত পাঁচ দিনের হিসেবে সেনসেক্স পড়েছে প্রায় ৪ হাজার পয়েন্ট এবং নিফটি খুইয়েছে প্রায় ১ হাজার পয়েন্ট। বর্তমানে সেনসেক্স ও নিফটি— দুই সূচকই রয়েছে ‘রেড জোন’-এ।


বিশেষজ্ঞদের মতে, কেবল শেয়ার বাজার নয়, যুদ্ধের প্রভাবে বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম যেমন বাড়ছে, তেমনই নিরাপদ বিনিয়োগ হিসেবে সোনার দামও আকাশছোঁয়া হচ্ছে। এর ফলে ভারত এক বড়সড় অর্থনৈতিক চ্যালেঞ্জের মুখে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। শুধু ভারত নয়, জাপান ও চিনের বাজারেও অস্থিরতা লক্ষ্য করা গিয়েছে।


বিশিষ্ট অর্থনীতিবিদ অনির্বাণ দত্ত জানিয়েছেন, যুদ্ধ চললে বাজারে এই ধরনের অস্থিরতা স্বাভাবিক। মূলত সাধারণ বিনিয়োগকারীরা আতঙ্কিত হয়ে শেয়ার বিক্রি করে দেওয়ার ফলেই এই পতন ত্বরান্বিত হচ্ছে। তবে তিনি অভয় দিয়ে জানিয়েছেন, পতন ৪-৫ হাজার পয়েন্ট হলেও আতঙ্কিত হওয়ার কারণ নেই। ডোমেস্টিক বা ঘরোয়া বিনিয়োগকারীরা শেয়ার কেনা চালিয়ে যাচ্ছেন বলেই বাজার পুরোপুরি ধসে যায়নি। পরিস্থিতি স্বাভাবিক হতে আরও কয়েকদিন সময় লাগতে পারে।

বিষয় : #StockMarketCrash #Sensex #Nifty #ShareMarketIndia #MiddleEastCrisis #EconomyNews #Investment #BreakingNews #DalalStreet #GoldPrice

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

রোববার, ১৪ জুন ২০২৬


দালাল স্ট্রিটে রক্তক্ষরণ: ৯ মাস পর ৭৯ হাজারের নিচে সেনসেক্স, মধ্যপ্রাচ্যের যুদ্ধে লণ্ডভণ্ড শেয়ার বাজার

প্রকাশের তারিখ : ০৪ মার্চ ২০২৬

featured Image
নিজস্ব প্রতিনিধি: পশ্চিম এশিয়ার ঘনীভূত যুদ্ধ পরিস্থিতির জেরে বুধবার সকালে বাজার খুলতেই মাথায় হাত পড়ল ভারতীয় বিনিয়োগকারীদের। গত সোমবার থেকেই পতনের ইঙ্গিত মিলেছিল, তবে দোলের ছুটির পর বুধবার লেনদেন শুরু হতেই হুড়মুড়িয়ে পড়ল সূচক। দীর্ঘ ৯ মাস পর সেনসেক্স নেমে এল ৭৯ হাজার পয়েন্টের নিচে।বুধবার বাজার খোলার কিছুক্ষণের মধ্যেই সেনসেক্স প্রায় দেড় হাজার পয়েন্ট পড়ে গিয়ে দাঁড়ায় ৭৮ হাজার ৫৯৪ পয়েন্টে। অন্যদিকে, নিফটির সূচকেও দেখা গিয়েছে বড় ধস। সকাল সোয়া ন’টার রিপোর্ট অনুযায়ী, নিফটি-ফিফটি প্রায় ৪৮৫ পয়েন্ট (১.৯৫ শতাংশ) কমে ২৪ হাজার ৪০০ পয়েন্টে ঠেকেছে। গত পাঁচ দিনের হিসেবে সেনসেক্স পড়েছে প্রায় ৪ হাজার পয়েন্ট এবং নিফটি খুইয়েছে প্রায় ১ হাজার পয়েন্ট। বর্তমানে সেনসেক্স ও নিফটি— দুই সূচকই রয়েছে ‘রেড জোন’-এ।বিশেষজ্ঞদের মতে, কেবল শেয়ার বাজার নয়, যুদ্ধের প্রভাবে বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম যেমন বাড়ছে, তেমনই নিরাপদ বিনিয়োগ হিসেবে সোনার দামও আকাশছোঁয়া হচ্ছে। এর ফলে ভারত এক বড়সড় অর্থনৈতিক চ্যালেঞ্জের মুখে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। শুধু ভারত নয়, জাপান ও চিনের বাজারেও অস্থিরতা লক্ষ্য করা গিয়েছে।বিশিষ্ট অর্থনীতিবিদ অনির্বাণ দত্ত জানিয়েছেন, যুদ্ধ চললে বাজারে এই ধরনের অস্থিরতা স্বাভাবিক। মূলত সাধারণ বিনিয়োগকারীরা আতঙ্কিত হয়ে শেয়ার বিক্রি করে দেওয়ার ফলেই এই পতন ত্বরান্বিত হচ্ছে। তবে তিনি অভয় দিয়ে জানিয়েছেন, পতন ৪-৫ হাজার পয়েন্ট হলেও আতঙ্কিত হওয়ার কারণ নেই। ডোমেস্টিক বা ঘরোয়া বিনিয়োগকারীরা শেয়ার কেনা চালিয়ে যাচ্ছেন বলেই বাজার পুরোপুরি ধসে যায়নি। পরিস্থিতি স্বাভাবিক হতে আরও কয়েকদিন সময় লাগতে পারে।

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার