Hidden Stories (বাংলা)
সর্বশেষ

-"উত্তরসূরি যে-ই হোক, তাকেই খতম করব!" খামেনেই-পুত্রের নাম আসতেই ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি নেতানিয়াহু সরকারের

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ০৪ মার্চ ২০২৬
-"উত্তরসূরি যে-ই হোক, তাকেই খতম করব!" খামেনেই-পুত্রের নাম আসতেই ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি নেতানিয়াহু সরকারের
ছবি: সংগৃহীত

তেল আভিভ: মধ্যপ্রাচ্যের রণক্ষেত্রে এবার সরাসরি 'পাখির চোখ' ইরানের পরবর্তী সর্বোচ্চ নেতা। আয়াতোল্লা আলি খামেনেইয়ের উত্তরসূরি হিসেবে তাঁর দ্বিতীয় পুত্র মোজতবা খামেনেইয়ের নাম সামনে আসতেই গর্জে উঠল ইজরায়েল। বুধবার ইজরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী ইজরায়েল কাট্‌জ় সাফ জানিয়ে দিলেন, খামেনেইয়ের জায়গায় যে-ই বসুক না কেন, ইজরায়েলের নিশানায় থাকবে সে-ও।


প্রতিরক্ষামন্ত্রী ইজরায়েল কাট্‌জ় সামাজিক মাধ্যমে একটি পোস্টে লিখেছেন, “ইরানের সন্ত্রাসবাদী জমানা নেতা হিসেবে যাকেই নিয়োগ করুক, সেই ব্যক্তি ইজরায়েলকে ধ্বংস করার পরিকল্পনা করবে। তাই সে যেখানেই লুকিয়ে থাকুক, তাকে হত্যা করা হবে।” তিনি আরও জানান যে, নতুন নেতা শুধু ইজরায়েলের ক্ষতি নয়, বরং আমেরিকাকেও হুমকি দেবে এবং ইরানের সাধারণ মানুষের ওপর দমনপীড়ন চালাবে। তাই বেঞ্জামিন নেতানিয়াহুর সরকার কোনোভাবেই ইরানে নতুন কোনো নেতাকে মাথা তুলে দাঁড়াতে দেবে না।


গত শনিবার আমেরিকা ও ইজরায়েলের হামলায় খামেনেইয়ের মৃত্যুর পর থেকেই পরবর্তী সর্বোচ্চ নেতা নিয়ে জল্পনা তুঙ্গে ছিল। মঙ্গলবার ইরানের একটি সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, তিন সদস্যের অন্তর্বর্তী কাউন্সিল খামেনেইয়ের দ্বিতীয় পুত্র মোজতবা খামেনেই-কে উত্তরসূরি হিসেবে বেছে নিয়েছে। এর আগে অন্তর্বর্তী দায়িত্ব ছিল আলিরেজা আরাফি এবং প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের নেতৃত্বাধীন কাউন্সিলের হাতে।


ইজরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী জানিয়েছেন, প্রধানমন্ত্রী নেতানিয়াহু এবং তিনি নিজে ইজরায়েল প্রতিরক্ষা বাহিনীকে (IDF) সবরকম পরিস্থিতির জন্য প্রস্তুত থাকতে বলেছেন। পরবর্তী ধর্মীয় নেতাকে খতম করতে প্রয়োজনীয় সব পদক্ষেপ করার নির্দেশ দেওয়া হয়েছে। কাট্‌জ়ের কথায়, “আমেরিকার সঙ্গীদের সহায়তায় আমরা পূর্ণ উদ্যমে অভিযান চালিয়ে যাব এবং ওই (ইরান) জমানাকে ধ্বংস করব।”

খামেনেইয়ের মৃত্যুর পর তাঁর ছেলের নাম ভেসে আসতেই এই মরণকামড় দেওয়ার বার্তা বিশ্ব রাজনীতিতে এক নতুন মোড় নিয়ে এল। এখন দেখার, তেহরান এই হুমকির পাল্টা কী পদক্ষেপ গ্রহণ করে।

বিষয় : #IsraelVsIran #Khamenei #BenjaminNetanyahu #MiddleEastCrisis #BreakingNews #IsraelDefenseForces #Tehran #WorldPolitics #WarUpdate #NadiaNews

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

শনিবার, ১৩ জুন ২০২৬


-"উত্তরসূরি যে-ই হোক, তাকেই খতম করব!" খামেনেই-পুত্রের নাম আসতেই ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি নেতানিয়াহু সরকারের

প্রকাশের তারিখ : ০৪ মার্চ ২০২৬

featured Image
তেল আভিভ: মধ্যপ্রাচ্যের রণক্ষেত্রে এবার সরাসরি 'পাখির চোখ' ইরানের পরবর্তী সর্বোচ্চ নেতা। আয়াতোল্লা আলি খামেনেইয়ের উত্তরসূরি হিসেবে তাঁর দ্বিতীয় পুত্র মোজতবা খামেনেইয়ের নাম সামনে আসতেই গর্জে উঠল ইজরায়েল। বুধবার ইজরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী ইজরায়েল কাট্‌জ় সাফ জানিয়ে দিলেন, খামেনেইয়ের জায়গায় যে-ই বসুক না কেন, ইজরায়েলের নিশানায় থাকবে সে-ও।প্রতিরক্ষামন্ত্রী ইজরায়েল কাট্‌জ় সামাজিক মাধ্যমে একটি পোস্টে লিখেছেন, “ইরানের সন্ত্রাসবাদী জমানা নেতা হিসেবে যাকেই নিয়োগ করুক, সেই ব্যক্তি ইজরায়েলকে ধ্বংস করার পরিকল্পনা করবে। তাই সে যেখানেই লুকিয়ে থাকুক, তাকে হত্যা করা হবে।” তিনি আরও জানান যে, নতুন নেতা শুধু ইজরায়েলের ক্ষতি নয়, বরং আমেরিকাকেও হুমকি দেবে এবং ইরানের সাধারণ মানুষের ওপর দমনপীড়ন চালাবে। তাই বেঞ্জামিন নেতানিয়াহুর সরকার কোনোভাবেই ইরানে নতুন কোনো নেতাকে মাথা তুলে দাঁড়াতে দেবে না।গত শনিবার আমেরিকা ও ইজরায়েলের হামলায় খামেনেইয়ের মৃত্যুর পর থেকেই পরবর্তী সর্বোচ্চ নেতা নিয়ে জল্পনা তুঙ্গে ছিল। মঙ্গলবার ইরানের একটি সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, তিন সদস্যের অন্তর্বর্তী কাউন্সিল খামেনেইয়ের দ্বিতীয় পুত্র মোজতবা খামেনেই-কে উত্তরসূরি হিসেবে বেছে নিয়েছে। এর আগে অন্তর্বর্তী দায়িত্ব ছিল আলিরেজা আরাফি এবং প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের নেতৃত্বাধীন কাউন্সিলের হাতে।ইজরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী জানিয়েছেন, প্রধানমন্ত্রী নেতানিয়াহু এবং তিনি নিজে ইজরায়েল প্রতিরক্ষা বাহিনীকে (IDF) সবরকম পরিস্থিতির জন্য প্রস্তুত থাকতে বলেছেন। পরবর্তী ধর্মীয় নেতাকে খতম করতে প্রয়োজনীয় সব পদক্ষেপ করার নির্দেশ দেওয়া হয়েছে। কাট্‌জ়ের কথায়, “আমেরিকার সঙ্গীদের সহায়তায় আমরা পূর্ণ উদ্যমে অভিযান চালিয়ে যাব এবং ওই (ইরান) জমানাকে ধ্বংস করব।”খামেনেইয়ের মৃত্যুর পর তাঁর ছেলের নাম ভেসে আসতেই এই মরণকামড় দেওয়ার বার্তা বিশ্ব রাজনীতিতে এক নতুন মোড় নিয়ে এল। এখন দেখার, তেহরান এই হুমকির পাল্টা কী পদক্ষেপ গ্রহণ করে।

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার