Hidden Stories (বাংলা)
সর্বশেষ

মধ্যমগ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ড: গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ থেকে ছড়াল আগুন, ভস্মীভূত একাধিক দোকান

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ০৪ মার্চ ২০২৬
মধ্যমগ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ড: গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ থেকে ছড়াল আগুন, ভস্মীভূত একাধিক দোকান
ছবি: সংগৃহীত

মধ্যমগ্রাম: বুধবার দুপুরে বিধ্বংসী আগুনের গ্রাসে চলে গেল উত্তর ২৪ পরগনার মধ্যমগ্রামের একটি জনবহুল এলাকা। এদিন দুপুর ১টা নাগাদ একটি মিষ্টির দোকানে আচমকা গ্যাস সিলিন্ডার ফেটে এই বিপত্তি ঘটে। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা পাশের একটি কাঠের দোকান-সহ অন্যান্য দোকানেও ছড়িয়ে পড়ে। কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা, যার ফলে স্থানীয় বাসিন্দাদের মধ্যে চরম আতঙ্ক তৈরি হয়।


খবর পেয়েই যুদ্ধকালীন তৎপরতায় ঘটনাস্থলে পৌঁছায় দমকলের ৫ থেকে ৬টি ইঞ্জিন। বর্তমানে আগুন নিয়ন্ত্রণে আনার আপ্রাণ চেষ্টা চালাচ্ছেন দমকল কর্মীরা। অগ্নিকাণ্ডের খবর পেয়ে দ্রুত এলাকায় পৌঁছান এসডিপিও (SDPO) বিদ্যাসাগর অজিঙ্ক অনন্ত। পরিস্থিতি খতিয়ে দেখার পর তিনি জানান, "আমরা অগ্নিকাণ্ডের খবর পেয়েই এখানে এসেছি। ৫-৬টি ইঞ্জিন কাজ করছে। এখনও পর্যন্ত কোনো হতাহতের খবর নেই। দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে।"

গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি ছিল যে আগুন খুব দ্রুত ছড়িয়ে পড়ে। বিশেষ করে কাঠের দোকান থাকায় আগুন নেভাতে বেগ পেতে হচ্ছে দমকল কর্মীদের। কয়েক লক্ষ টাকার সম্পত্তি ভস্মীভূত হওয়ার আশঙ্কা করা হচ্ছে। শর্ট সার্কিট নাকি অন্য কোনো গাফিলতি ছিল, তা খতিয়ে দেখছে দমকল ও পুলিশ প্রশাসন।

বিষয় : #Fire incident #Gas cylinder blust

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

রোববার, ১৪ জুন ২০২৬


মধ্যমগ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ড: গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ থেকে ছড়াল আগুন, ভস্মীভূত একাধিক দোকান

প্রকাশের তারিখ : ০৪ মার্চ ২০২৬

featured Image
মধ্যমগ্রাম: বুধবার দুপুরে বিধ্বংসী আগুনের গ্রাসে চলে গেল উত্তর ২৪ পরগনার মধ্যমগ্রামের একটি জনবহুল এলাকা। এদিন দুপুর ১টা নাগাদ একটি মিষ্টির দোকানে আচমকা গ্যাস সিলিন্ডার ফেটে এই বিপত্তি ঘটে। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা পাশের একটি কাঠের দোকান-সহ অন্যান্য দোকানেও ছড়িয়ে পড়ে। কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা, যার ফলে স্থানীয় বাসিন্দাদের মধ্যে চরম আতঙ্ক তৈরি হয়।খবর পেয়েই যুদ্ধকালীন তৎপরতায় ঘটনাস্থলে পৌঁছায় দমকলের ৫ থেকে ৬টি ইঞ্জিন। বর্তমানে আগুন নিয়ন্ত্রণে আনার আপ্রাণ চেষ্টা চালাচ্ছেন দমকল কর্মীরা। অগ্নিকাণ্ডের খবর পেয়ে দ্রুত এলাকায় পৌঁছান এসডিপিও (SDPO) বিদ্যাসাগর অজিঙ্ক অনন্ত। পরিস্থিতি খতিয়ে দেখার পর তিনি জানান, "আমরা অগ্নিকাণ্ডের খবর পেয়েই এখানে এসেছি। ৫-৬টি ইঞ্জিন কাজ করছে। এখনও পর্যন্ত কোনো হতাহতের খবর নেই। দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে।"গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি ছিল যে আগুন খুব দ্রুত ছড়িয়ে পড়ে। বিশেষ করে কাঠের দোকান থাকায় আগুন নেভাতে বেগ পেতে হচ্ছে দমকল কর্মীদের। কয়েক লক্ষ টাকার সম্পত্তি ভস্মীভূত হওয়ার আশঙ্কা করা হচ্ছে। শর্ট সার্কিট নাকি অন্য কোনো গাফিলতি ছিল, তা খতিয়ে দেখছে দমকল ও পুলিশ প্রশাসন।

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার