Hidden Stories (বাংলা)
সর্বশেষ

ঝাড়গ্রাম পুলিশ লাইন থেকে নিখোঁজ পুরুলিয়ার কনস্টেবল! তদন্তে গাফিলতির অভিযোগে সরব সাংসদ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ০৪ মার্চ ২০২৬
ঝাড়গ্রাম পুলিশ লাইন থেকে নিখোঁজ পুরুলিয়ার কনস্টেবল! তদন্তে গাফিলতির অভিযোগে সরব সাংসদ
প্রতীকী ছবি

পুরুলিয়া: কর্মস্থল থেকে এক পুলিশকর্মীর রহস্যজনকভাবে নিখোঁজ হওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে পুরুলিয়া ও ঝাড়গ্রাম জেলায়। নিখোঁজ কনস্টেবল তপন মাছুয়ারের পরিবারের সঙ্গে দেখা করে রাজ্য পুলিশের ভূমিকা নিয়ে একযোগে তীব্র ক্ষোভ প্রকাশ করেন ও হুঁশিয়ারি দেন পুরুলিয়ার বিজেপি সাংসদ জ্যোতির্ময় সিং মাহাত।


পুরুলিয়া জেলার ঝালদা থানার অন্তর্গত করাডি গ্রামের বাসিন্দা তপন মাছুয়ার ঝাড়গ্রাম পুলিশ লাইনে কর্মরত ছিলেন। জানা গিয়েছে, গত ৭ জানুয়ারি কর্মস্থল থেকেই তিনি নিখোঁজ হয়ে যান। এই ঘটনায় ঝাড়গ্রাম থানায় নিখোঁজ ডায়ারি করা হলেও দীর্ঘ দু’মাস অতিক্রান্ত। পরিবারের অভিযোগ, ঝাড়গ্রাম পুলিশ এখনও পর্যন্ত তপনের কোনও হদিশ দিতে পারেনি। এমনকী তদন্তের অগ্রগতি নিয়ে কোনও সন্তোষজনক উত্তরও মেলেনি।


মঙ্গলবার নিখোঁজ তপন মাছুয়ারের করাডি গ্রামের বাড়িতে যান সাংসদ জ্যোতির্ময় সিং মাহাত। তিনি পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং তাঁদের পাশে থাকার আশ্বাস দেন। ঝাড়গ্রাম পুলিশ লাইনের মতো সুরক্ষিত এলাকা থেকে একজন পুলিশ কর্মী নিখোঁজ হওয়ার ঘটনায় রাজ্যের আইনশৃঙ্খলার কড়া সমালোচনা করেন তিনি।


সাংসদ বলেন, "যে রাজ্যে খোদ পুলিশ লাইন নিরাপদ নয়, সেখানে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়? ঝাড়গ্রাম পুলিশ লাইন থেকে একজন কর্মী উধাও হয়ে গেলেন। অথচ, পুলিশ গত দুই মাসেও রহস্যের কিনারা করতে পারল না! এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক।" তিনি আরও বলেন, "যদি অবিলম্বে তপন মাছুয়ারের নিখোঁজ রহস্য উন্মোচন না হয় এবং পুলিশ সঠিক তথ্য না দেয়, তবে আগামী দিনে আমরা বড়সড় আন্দোলনে নামতে বাধ্য হব।"


এদিকে, বাড়ির একমাত্র রোজগেরে সদস্যের দীর্ঘদিনের অনুপস্থিতিতে দিশেহারা তপনের পরিবার। ঝাড়গ্রাম পুলিশের এই 'নিষ্ক্রিয়তা'র বিরুদ্ধে স্থানীয়স্তরেও ক্ষোভ দানা বাঁধছে। সাংসদের এই হস্তক্ষেপের পর এখন দেখার, পুলিশ প্রশাসন তদন্তের গতি বাড়াতে কোনও কার্যকরী পদক্ষেপ করে কিনা।

বিষয় : #purulia #jhargram #constablemissing

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

রোববার, ১৪ জুন ২০২৬


ঝাড়গ্রাম পুলিশ লাইন থেকে নিখোঁজ পুরুলিয়ার কনস্টেবল! তদন্তে গাফিলতির অভিযোগে সরব সাংসদ

প্রকাশের তারিখ : ০৪ মার্চ ২০২৬

featured Image
পুরুলিয়া: কর্মস্থল থেকে এক পুলিশকর্মীর রহস্যজনকভাবে নিখোঁজ হওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে পুরুলিয়া ও ঝাড়গ্রাম জেলায়। নিখোঁজ কনস্টেবল তপন মাছুয়ারের পরিবারের সঙ্গে দেখা করে রাজ্য পুলিশের ভূমিকা নিয়ে একযোগে তীব্র ক্ষোভ প্রকাশ করেন ও হুঁশিয়ারি দেন পুরুলিয়ার বিজেপি সাংসদ জ্যোতির্ময় সিং মাহাত।পুরুলিয়া জেলার ঝালদা থানার অন্তর্গত করাডি গ্রামের বাসিন্দা তপন মাছুয়ার ঝাড়গ্রাম পুলিশ লাইনে কর্মরত ছিলেন। জানা গিয়েছে, গত ৭ জানুয়ারি কর্মস্থল থেকেই তিনি নিখোঁজ হয়ে যান। এই ঘটনায় ঝাড়গ্রাম থানায় নিখোঁজ ডায়ারি করা হলেও দীর্ঘ দু’মাস অতিক্রান্ত। পরিবারের অভিযোগ, ঝাড়গ্রাম পুলিশ এখনও পর্যন্ত তপনের কোনও হদিশ দিতে পারেনি। এমনকী তদন্তের অগ্রগতি নিয়ে কোনও সন্তোষজনক উত্তরও মেলেনি।মঙ্গলবার নিখোঁজ তপন মাছুয়ারের করাডি গ্রামের বাড়িতে যান সাংসদ জ্যোতির্ময় সিং মাহাত। তিনি পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং তাঁদের পাশে থাকার আশ্বাস দেন। ঝাড়গ্রাম পুলিশ লাইনের মতো সুরক্ষিত এলাকা থেকে একজন পুলিশ কর্মী নিখোঁজ হওয়ার ঘটনায় রাজ্যের আইনশৃঙ্খলার কড়া সমালোচনা করেন তিনি।সাংসদ বলেন, "যে রাজ্যে খোদ পুলিশ লাইন নিরাপদ নয়, সেখানে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়? ঝাড়গ্রাম পুলিশ লাইন থেকে একজন কর্মী উধাও হয়ে গেলেন। অথচ, পুলিশ গত দুই মাসেও রহস্যের কিনারা করতে পারল না! এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক।" তিনি আরও বলেন, "যদি অবিলম্বে তপন মাছুয়ারের নিখোঁজ রহস্য উন্মোচন না হয় এবং পুলিশ সঠিক তথ্য না দেয়, তবে আগামী দিনে আমরা বড়সড় আন্দোলনে নামতে বাধ্য হব।"এদিকে, বাড়ির একমাত্র রোজগেরে সদস্যের দীর্ঘদিনের অনুপস্থিতিতে দিশেহারা তপনের পরিবার। ঝাড়গ্রাম পুলিশের এই 'নিষ্ক্রিয়তা'র বিরুদ্ধে স্থানীয়স্তরেও ক্ষোভ দানা বাঁধছে। সাংসদের এই হস্তক্ষেপের পর এখন দেখার, পুলিশ প্রশাসন তদন্তের গতি বাড়াতে কোনও কার্যকরী পদক্ষেপ করে কিনা।

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার