বিনোদন ডেস্ক: দক্ষিণ ভারতীয় সিনেমার মেগাস্টার থালাপথি বিজয়ের ব্যক্তিগত জীবন নিয়ে গত কয়েক বছর ধরেই জল্পনার অন্ত নেই। বিশেষ করে স্ত্রী সঙ্গীতা স্বর্ণলিঙ্গমের সঙ্গে তাঁর দীর্ঘস্থায়ী দাম্পত্যে চিড় ধরার খবর বারবার শিরোনামে এসেছে। এবার সেই জল্পনা আরও উস্কে দিয়ে শোনা যাচ্ছে, আইনি বিচ্ছেদের পথে হাঁটছে এই তারকা দম্পতি এবং খোরপোশ বাবদ সঙ্গীতাকে বিশাল অঙ্কের টাকা দিতে চলেছেন বিজয়!
চেন্নাইয়ের চলচ্চিত্র মহলে কান পাতলে শোনা যাচ্ছে, বিজয় এবং সঙ্গীতা পারস্পরিক বোঝাপড়ার মাধ্যমে বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছেন। রটনা এই যে - সঙ্গীতাকে খোরপোশ হিসেবে প্রায় ২৫০ কোটি টাকা দেওয়ার প্রস্তাব দিয়েছেন বিজয়। যদিও, এই বিশাল অঙ্কের টাকার বিষয়টি নিয়ে বিজয় বা তাঁর পরিবারের পক্ষ থেকে এখনও কোনও আনুষ্ঠানিক সিলমোহর পড়েনি।
বিজয় ও সঙ্গীতার বিয়ের বয়স ২৫ বছর পার হয়েছে। তাঁদের দুটি সন্তানও রয়েছে। তবে, গত কয়েক বছর ধরে বিভিন্ন পারিবারিক অনুষ্ঠানে সঙ্গীতাকে দেখা না যাওয়ায় বিচ্ছেদের জল্পনা জোরালো হয়। বিশেষ করে বিজয়ের ছবির অডিয়ো লঞ্চ বা ঘনিষ্ঠ বন্ধুর বিয়েতেও সঙ্গীতার অনুপস্থিতি ভক্তদের মনে প্রশ্ন জাগিয়েছিল। গুঞ্জন উঠেছিল, বিজয় এক দক্ষিণী অভিনেত্রীর সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন, যার জেরেই এই দূরত্ব!
বর্তমানে বিজয় তাঁর শেষ ছবি ‘থালাপথি ৬৯’-এর কাজ এবং নিজের রাজনৈতিক দল ‘তামিলগা ভেট্রি কাজাগম’ (TVK) নিয়ে ব্যস্ত। ২০২৬-এর বিধানসভা নির্বাচনের আগে নিজের ইমেজ স্বচ্ছ রাখতে চাইছেন অভিনেতা। তবে, এই বিচ্ছেদের খবর তাঁর রাজনৈতিক কেরিয়ারে কোনও প্রভাব ফেলে কিনা, সেটাই এখন দেখার।
থালাপথি বিজয়ের অগণিত ভক্ত অবশ্য এখনও আশা করছেন, এই খবর কেবলই রটনা। তবে, ২৫০ কোটি টাকার এই 'সেটেলমেন্ট'-এর খবরটি বর্তমানে দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রিতে টক অফ দ্য টাউন।

রোববার, ১৪ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ০৪ মার্চ ২০২৬

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।
— হিডেন স্টোরিজ পরিবার
আপনার মতামত লিখুন