Hidden Stories (বাংলা)
সর্বশেষ

বিশ্বজুড়ে ফেসবুক-ইনস্টাগ্রাম বিভ্রাট! হঠাৎ লগ-আউট হচ্ছে অ্যাকাউন্ট, চরম ভোগান্তিতে লক্ষ লক্ষ ইউজার

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ০৪ মার্চ ২০২৬
বিশ্বজুড়ে ফেসবুক-ইনস্টাগ্রাম বিভ্রাট! হঠাৎ লগ-আউট হচ্ছে অ্যাকাউন্ট, চরম ভোগান্তিতে লক্ষ লক্ষ ইউজার

ফের বিশ্বজুড়ে মুখ থুবড়ে পড়ল জনপ্রিয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ফেসবুক। মঙ্গলবার মধ্যরাত থেকে শুরু হওয়া এই সমস্যায় বিপাকে পড়েছেন বিশ্বের লক্ষ লক্ষ ইউজার। বুধবারও পরিস্থিতির খুব একটা উন্নতি হয়নি। ফেসবুকের পাশাপাশি মেটার অন্যান্য প্ল্যাটফর্ম যেমন ইনস্টাগ্রামেও লগ-ইন সংক্রান্ত সমস্যা দেখা দিচ্ছে বলে অভিযোগ উঠেছে।


ব্যবহারকারীদের অভিযোগ, আচমকাই তাঁদের ফেসবুক অ্যাকাউন্ট 'লগ-আউট' হয়ে যাচ্ছে। পুনরায় লগ-ইন করার চেষ্টা করলে স্ক্রিনে ভেসে উঠছে— ‘অ্যাকাউন্ট অস্থায়ীভাবে ব্যবহারযোগ্য নয়’ (Account Temporarily Unavailable)।


৬১ শতাংশ ইউজার জানিয়েছেন তাঁরা ওয়েবসাইট বা ওয়েব ভার্সনে সমস্যায় পড়েছেন।


১৮ শতাংশ ইউজারের অভিযোগ, পাসওয়ার্ড সঠিক থাকলেও লগ-ইন করা সম্ভব হচ্ছে না।


১১ শতাংশ ইউজার মোবাইল অ্যাপ ব্যবহারে সমস্যার কথা জানিয়েছেন।


আমেরিকা, ইউরোপের পাশাপাশি এশিয়ার দেশগুলোতেও এই বিভ্রাট চরমে পৌঁছেছে।


ফেসবুকে ঢুকতে না পেরে ইউজাররা এক্স (সাবেক টুইটার) হ্যান্ডেলে ক্ষোভ উগরে দিচ্ছেন। বিশ্বজুড়ে এখন ট্রেন্ডিং হ্যাশট্যাগ #FacebookDown। অনেকেই প্রশ্ন তুলছেন, আধুনিক প্রযুক্তির যুগেও কেন এত দীর্ঘ সময় ধরে পরিষেবা ব্যাহত হচ্ছে? এর আগে ২০২১ সালে টানা পাঁচ ঘণ্টা এবং ২০২৪ সালেও কয়েক ঘণ্টার জন্য ফেসবুক স্তব্ধ হয়ে গিয়েছিল। এবারও সেই একই অভিজ্ঞতার পুনরাবৃত্তি হওয়ায় বিরক্ত সাধারণ মানুষ থেকে শুরু করে ব্যবসায়িক কাজে ফেসবুক ব্যবহারকারীরা।


এই যান্ত্রিক ত্রুটি বা সার্ভার ডাউন হওয়ার কারণ নিয়ে এখনও পর্যন্ত মেটার পক্ষ থেকে স্পষ্ট কোনো বিবৃতি মেলেনি। তবে কারিগরি দল দ্রুত সমস্যা সমাধানের চেষ্টা করছে বলে সূত্রের খবর। বারবার এমন ঘটনায় সাইবার সুরক্ষা নিয়েও প্রশ্ন তুলতে শুরু করেছেন বিশেষজ্ঞরা।

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

রোববার, ১৪ জুন ২০২৬


বিশ্বজুড়ে ফেসবুক-ইনস্টাগ্রাম বিভ্রাট! হঠাৎ লগ-আউট হচ্ছে অ্যাকাউন্ট, চরম ভোগান্তিতে লক্ষ লক্ষ ইউজার

প্রকাশের তারিখ : ০৪ মার্চ ২০২৬

featured Image
ফের বিশ্বজুড়ে মুখ থুবড়ে পড়ল জনপ্রিয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ফেসবুক। মঙ্গলবার মধ্যরাত থেকে শুরু হওয়া এই সমস্যায় বিপাকে পড়েছেন বিশ্বের লক্ষ লক্ষ ইউজার। বুধবারও পরিস্থিতির খুব একটা উন্নতি হয়নি। ফেসবুকের পাশাপাশি মেটার অন্যান্য প্ল্যাটফর্ম যেমন ইনস্টাগ্রামেও লগ-ইন সংক্রান্ত সমস্যা দেখা দিচ্ছে বলে অভিযোগ উঠেছে।ব্যবহারকারীদের অভিযোগ, আচমকাই তাঁদের ফেসবুক অ্যাকাউন্ট 'লগ-আউট' হয়ে যাচ্ছে। পুনরায় লগ-ইন করার চেষ্টা করলে স্ক্রিনে ভেসে উঠছে— ‘অ্যাকাউন্ট অস্থায়ীভাবে ব্যবহারযোগ্য নয়’ (Account Temporarily Unavailable)।৬১ শতাংশ ইউজার জানিয়েছেন তাঁরা ওয়েবসাইট বা ওয়েব ভার্সনে সমস্যায় পড়েছেন।১৮ শতাংশ ইউজারের অভিযোগ, পাসওয়ার্ড সঠিক থাকলেও লগ-ইন করা সম্ভব হচ্ছে না।১১ শতাংশ ইউজার মোবাইল অ্যাপ ব্যবহারে সমস্যার কথা জানিয়েছেন।আমেরিকা, ইউরোপের পাশাপাশি এশিয়ার দেশগুলোতেও এই বিভ্রাট চরমে পৌঁছেছে।ফেসবুকে ঢুকতে না পেরে ইউজাররা এক্স (সাবেক টুইটার) হ্যান্ডেলে ক্ষোভ উগরে দিচ্ছেন। বিশ্বজুড়ে এখন ট্রেন্ডিং হ্যাশট্যাগ #FacebookDown। অনেকেই প্রশ্ন তুলছেন, আধুনিক প্রযুক্তির যুগেও কেন এত দীর্ঘ সময় ধরে পরিষেবা ব্যাহত হচ্ছে? এর আগে ২০২১ সালে টানা পাঁচ ঘণ্টা এবং ২০২৪ সালেও কয়েক ঘণ্টার জন্য ফেসবুক স্তব্ধ হয়ে গিয়েছিল। এবারও সেই একই অভিজ্ঞতার পুনরাবৃত্তি হওয়ায় বিরক্ত সাধারণ মানুষ থেকে শুরু করে ব্যবসায়িক কাজে ফেসবুক ব্যবহারকারীরা।এই যান্ত্রিক ত্রুটি বা সার্ভার ডাউন হওয়ার কারণ নিয়ে এখনও পর্যন্ত মেটার পক্ষ থেকে স্পষ্ট কোনো বিবৃতি মেলেনি। তবে কারিগরি দল দ্রুত সমস্যা সমাধানের চেষ্টা করছে বলে সূত্রের খবর। বারবার এমন ঘটনায় সাইবার সুরক্ষা নিয়েও প্রশ্ন তুলতে শুরু করেছেন বিশেষজ্ঞরা।

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার