Hidden Stories (বাংলা)
সর্বশেষ

বিহারের রাজনীতিতে মেগা রদবদল? মুখ্যমন্ত্রীর কুর্সি ছেড়ে কি এবার রাজ্যসভায় নীতীশ?

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ০৪ মার্চ ২০২৬
বিহারের রাজনীতিতে মেগা রদবদল? মুখ্যমন্ত্রীর কুর্সি ছেড়ে কি এবার রাজ্যসভায় নীতীশ?

পাটনা: গত দুই দশক ধরে বিহারের ক্ষমতার অলিন্দে নীতীশ কুমারের যে দাপট ছিল, তার অবসান কি সময়ের অপেক্ষা? বিহার রাজনীতির অলিতে-গলিতে এখন এই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে। জোর জল্পনা, মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়ে খুব শীঘ্রই রাজ্যসভায় মনোনয়ন দাখিল করতে পারেন নীতীশ কুমার। আগামিকালই তিনি এই মনোনয়ন জমা দিতে পারেন বলে সূত্রের খবর। আর তেমনটা হলে, ২০ বছর পর বিহারে এক নতুন রাজনৈতিক অধ্যায়ের সূচনা হতে পারে।


দীর্ঘদিন ধরেই বিহারের প্রশাসনিক ক্ষমতা ছাড়তে নীতীশ খুব একটা আগ্রহী ছিলেন না। বিজেপির সঙ্গে জোট থাকলেও নীতীশ নিজেই সবসময় চালকের আসনে থেকেছেন। তবে, রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, ১ মার্চ ৭৫ বছরে পা দেওয়ার পর নীতীশের উপর কেন্দ্রীয় রাজনীতিতে যাওয়ার চাপ বাড়ছে। বিজেপি শিবিরের একাংশ চাইছে, নীতীশ এবার দিল্লি গিয়ে জাতীয় রাজনীতি সামলান। যদি নীতীশ সত্যিই রাজ্যসভায় যান, তবে বিহারে প্রথমবারের মতো বিজেপির কোনও নেতার মুখ্যমন্ত্রী হওয়ার পথ প্রশস্ত হবে।


বিহার বিধানসভা নির্বাচনের ফলাফল প্রকাশের পর থেকেই এই রদবদলের একটা ইঙ্গিত পাওয়া যাচ্ছিল। যদিও এতদিন নীতীশ ও তাঁর দল জেডিইউ (JD-U) বিষয়টি এড়িয়ে গিয়েছে। কিন্তু, বর্তমান পরিস্থিতি বলছে যে সমঝোতার জল অনেক দূর গড়িয়েছে। পাটনা থেকে দিল্লি — দুই জায়গাতেই এখন আলোচনায় শুধু নীতীশের সম্ভাব্য ইস্তফা।


এখনও পর্যন্ত নীতীশ কুমার বা বিজেপির পক্ষ থেকে এই বিষয়ে কোনও আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি। তবে, শেষ মুহূর্তের কোনও নাটকীয় মোড় না এলে বিহারের মুখ্যমন্ত্রী বদল এখন কেবল সময়ের অপেক্ষা। গোটা দেশের নজর এখন গঙ্গা তীরের এই রাজ্যের দিকে। নীতীশ সত্যিই তাঁর দীর্ঘদিনের আসন ছেড়ে কেন্দ্রীয় রাজনীতিতে পা বাড়ান, নাকি শেষ মুহূর্তে চিত্রনাট্যে নতুন কোনও টুইস্ট আসে, সেটাই দেখার!

বিষয় : RajyaSabhaElection2026

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

রোববার, ১৪ জুন ২০২৬


বিহারের রাজনীতিতে মেগা রদবদল? মুখ্যমন্ত্রীর কুর্সি ছেড়ে কি এবার রাজ্যসভায় নীতীশ?

প্রকাশের তারিখ : ০৪ মার্চ ২০২৬

featured Image
পাটনা: গত দুই দশক ধরে বিহারের ক্ষমতার অলিন্দে নীতীশ কুমারের যে দাপট ছিল, তার অবসান কি সময়ের অপেক্ষা? বিহার রাজনীতির অলিতে-গলিতে এখন এই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে। জোর জল্পনা, মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়ে খুব শীঘ্রই রাজ্যসভায় মনোনয়ন দাখিল করতে পারেন নীতীশ কুমার। আগামিকালই তিনি এই মনোনয়ন জমা দিতে পারেন বলে সূত্রের খবর। আর তেমনটা হলে, ২০ বছর পর বিহারে এক নতুন রাজনৈতিক অধ্যায়ের সূচনা হতে পারে।দীর্ঘদিন ধরেই বিহারের প্রশাসনিক ক্ষমতা ছাড়তে নীতীশ খুব একটা আগ্রহী ছিলেন না। বিজেপির সঙ্গে জোট থাকলেও নীতীশ নিজেই সবসময় চালকের আসনে থেকেছেন। তবে, রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, ১ মার্চ ৭৫ বছরে পা দেওয়ার পর নীতীশের উপর কেন্দ্রীয় রাজনীতিতে যাওয়ার চাপ বাড়ছে। বিজেপি শিবিরের একাংশ চাইছে, নীতীশ এবার দিল্লি গিয়ে জাতীয় রাজনীতি সামলান। যদি নীতীশ সত্যিই রাজ্যসভায় যান, তবে বিহারে প্রথমবারের মতো বিজেপির কোনও নেতার মুখ্যমন্ত্রী হওয়ার পথ প্রশস্ত হবে।বিহার বিধানসভা নির্বাচনের ফলাফল প্রকাশের পর থেকেই এই রদবদলের একটা ইঙ্গিত পাওয়া যাচ্ছিল। যদিও এতদিন নীতীশ ও তাঁর দল জেডিইউ (JD-U) বিষয়টি এড়িয়ে গিয়েছে। কিন্তু, বর্তমান পরিস্থিতি বলছে যে সমঝোতার জল অনেক দূর গড়িয়েছে। পাটনা থেকে দিল্লি — দুই জায়গাতেই এখন আলোচনায় শুধু নীতীশের সম্ভাব্য ইস্তফা।এখনও পর্যন্ত নীতীশ কুমার বা বিজেপির পক্ষ থেকে এই বিষয়ে কোনও আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি। তবে, শেষ মুহূর্তের কোনও নাটকীয় মোড় না এলে বিহারের মুখ্যমন্ত্রী বদল এখন কেবল সময়ের অপেক্ষা। গোটা দেশের নজর এখন গঙ্গা তীরের এই রাজ্যের দিকে। নীতীশ সত্যিই তাঁর দীর্ঘদিনের আসন ছেড়ে কেন্দ্রীয় রাজনীতিতে পা বাড়ান, নাকি শেষ মুহূর্তে চিত্রনাট্যে নতুন কোনও টুইস্ট আসে, সেটাই দেখার!

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার