Hidden Stories (বাংলা)
সর্বশেষ

হুমায়নের জনতা উন্নয়ন পার্টির আগে বসল 'আম'! বদলে গেল দলের নাম

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ০৪ মার্চ ২০২৬
হুমায়নের জনতা উন্নয়ন পার্টির আগে বসল 'আম'! বদলে গেল দলের নাম

মুর্শিদাবাদ: শেষ পর্যন্ত জট কাটল ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবীরের রাজনৈতিক দলের নাম নিয়ে। বুধবার নির্বাচন কমিশন তাঁর নতুন দলের রেজিস্ট্রেশন মঞ্জুর করেছে। তবে পূর্বঘোষিত নাম নয়, হুমায়ুনের দলের নামের আগে যুক্ত হয়েছে ‘আম’ শব্দটি। এখন থেকে তাঁর দলের আনুষ্ঠানিক নাম হল ‘আম জনতা উন্নয়ন পার্টি’ (AJUP)।


গত বছরের ২২ ডিসেম্বর মুর্শিদাবাদের বেলডাঙার সভা থেকে হুমায়ুন কবীর তাঁর নতুন দলের নাম ঘোষণা করেছিলেন ‘জনতা উন্নয়ন পার্টি’ (JUP)। তৃণমূল থেকে সাসপেন্ড হওয়ার পর এই নতুন মঞ্চ গড়ার ডাক দিয়েছিলেন তিনি। কিন্তু গত মাসে জানা যায়, ‘জনতা উন্নয়ন পার্টি’ নামে একটি দল ইতিমধ্যেই কমিশনের কাছে নথিভুক্ত রয়েছে। রুহুল আমিন নামে জনৈক ব্যক্তি ওই নামটি আগে জমা দেওয়ায় আইনি জটিলতা তৈরি হয়। সেই জটিলতা কাটাতেই মূল নামের আগে ‘আম’ শব্দ বসিয়ে নতুন নাম চূড়ান্ত করেন হুমায়ুন।


কমিশনের নিয়ম অনুযায়ী, রেজিস্ট্রেশন মঞ্জুর হওয়ার পর এবার হুমায়ুনকে নতুন রাজনৈতিক দলের বিষয়ে সংবাদপত্রে বিজ্ঞাপন দিতে হবে। এই প্রক্রিয়া সম্পন্ন হলে কমিশন আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেবে। এরপরই প্রতীকের জন্য আবেদন করতে পারবেন ভরতপুরের বিধায়ক।


রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের (সিইও) দফতর আগেই হুমায়ুনের প্রস্তাবিত দলের রেজিস্ট্রেশনের জন্য সুপারিশ পাঠিয়েছিল। এখন নাম বদল ও রেজিস্ট্রেশন সম্পন্ন হওয়ায় স্বস্তিতে বিধায়ক শিবির। মুর্শিদাবাদের রাজনীতিতে এই ‘আম জনতা উন্নয়ন পার্টি’ কতটা প্রভাব ফেলতে পারে, এখন সেদিকেই নজর রাজনৈতিক মহলের।

বিষয় : HUMAYUN KABIR

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

শনিবার, ১৩ জুন ২০২৬


হুমায়নের জনতা উন্নয়ন পার্টির আগে বসল 'আম'! বদলে গেল দলের নাম

প্রকাশের তারিখ : ০৪ মার্চ ২০২৬

featured Image
মুর্শিদাবাদ: শেষ পর্যন্ত জট কাটল ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবীরের রাজনৈতিক দলের নাম নিয়ে। বুধবার নির্বাচন কমিশন তাঁর নতুন দলের রেজিস্ট্রেশন মঞ্জুর করেছে। তবে পূর্বঘোষিত নাম নয়, হুমায়ুনের দলের নামের আগে যুক্ত হয়েছে ‘আম’ শব্দটি। এখন থেকে তাঁর দলের আনুষ্ঠানিক নাম হল ‘আম জনতা উন্নয়ন পার্টি’ (AJUP)।গত বছরের ২২ ডিসেম্বর মুর্শিদাবাদের বেলডাঙার সভা থেকে হুমায়ুন কবীর তাঁর নতুন দলের নাম ঘোষণা করেছিলেন ‘জনতা উন্নয়ন পার্টি’ (JUP)। তৃণমূল থেকে সাসপেন্ড হওয়ার পর এই নতুন মঞ্চ গড়ার ডাক দিয়েছিলেন তিনি। কিন্তু গত মাসে জানা যায়, ‘জনতা উন্নয়ন পার্টি’ নামে একটি দল ইতিমধ্যেই কমিশনের কাছে নথিভুক্ত রয়েছে। রুহুল আমিন নামে জনৈক ব্যক্তি ওই নামটি আগে জমা দেওয়ায় আইনি জটিলতা তৈরি হয়। সেই জটিলতা কাটাতেই মূল নামের আগে ‘আম’ শব্দ বসিয়ে নতুন নাম চূড়ান্ত করেন হুমায়ুন।কমিশনের নিয়ম অনুযায়ী, রেজিস্ট্রেশন মঞ্জুর হওয়ার পর এবার হুমায়ুনকে নতুন রাজনৈতিক দলের বিষয়ে সংবাদপত্রে বিজ্ঞাপন দিতে হবে। এই প্রক্রিয়া সম্পন্ন হলে কমিশন আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেবে। এরপরই প্রতীকের জন্য আবেদন করতে পারবেন ভরতপুরের বিধায়ক।রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের (সিইও) দফতর আগেই হুমায়ুনের প্রস্তাবিত দলের রেজিস্ট্রেশনের জন্য সুপারিশ পাঠিয়েছিল। এখন নাম বদল ও রেজিস্ট্রেশন সম্পন্ন হওয়ায় স্বস্তিতে বিধায়ক শিবির। মুর্শিদাবাদের রাজনীতিতে এই ‘আম জনতা উন্নয়ন পার্টি’ কতটা প্রভাব ফেলতে পারে, এখন সেদিকেই নজর রাজনৈতিক মহলের।

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার