Hidden Stories (বাংলা)
সর্বশেষ

ভোটার তালিকায় কারচুপির অভিযোগ! মালদহে গান্ধী মূর্তির পাদদেশে অবস্থান বিক্ষোভে মৌসম নূর ও কংগ্রেস

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ০৫ মার্চ ২০২৬
ভোটার তালিকায় কারচুপির অভিযোগ! মালদহে গান্ধী মূর্তির পাদদেশে অবস্থান বিক্ষোভে মৌসম নূর ও কংগ্রেস

ভোটার তালিকায় নাম বাদ দেওয়া নিয়ে এবার সরব হলো মালদহ জেলা কংগ্রেস। অ্যাডজুডিকেশন লিস্টে থাকা সমস্ত বৈধ ভোটারদের নাম মূল তালিকায় অন্তর্ভুক্ত করার দাবিতে বৃহস্পতিবার থেকে ইংরেজবাজার শহরের গান্ধী মূর্তির পাদদেশে অবস্থান বিক্ষোভ শুরু করেছে তারা। এই আন্দোলনের নেতৃত্বে রয়েছেন বর্ষীয়ান কংগ্রেস নেত্রী তথা প্রাক্তন সাংসদ মৌসম নূর।


বিক্ষোভ মঞ্চ থেকে নির্বাচন কমিশন, বিজেপি এবং তৃণমূল— এই তিন পক্ষকেই একযোগে নিশানা করেছেন মৌসম নূর। তাঁর দাবি, এক বিশাল অংশের মানুষকে নির্বাচনী প্রক্রিয়ার বাইরে রাখার জন্য গভীর ষড়যন্ত্র করা হয়েছে। মৌসম নূর বলেন, “মানুষকে তাঁদের সাংবিধানিক ভোটাধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে। এই চক্রান্তের পেছনে বিজেপি, তৃণমূল এবং খোদ নির্বাচন কমিশন জড়িত। যতক্ষণ না পর্যন্ত সমস্ত বৈধ ভোটারের নাম তালিকায় ফিরছে, আমাদের এই আন্দোলন চলবে।”


কংগ্রেসের পক্ষ থেকে জানানো হয়েছে, বহু সাধারণ মানুষ আবেদন জানানো সত্ত্বেও তাঁদের নাম ভোটার তালিকায় তোলা হয়নি। তালিকায় এই অস্বচ্ছতার প্রতিবাদে মালদহ জুড়ে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন জেলা নেতৃত্ব। ইংরেজবাজারে শুরু হওয়া এই অবস্থান বিক্ষোভে শামিল হয়েছেন কংগ্রেসের জেলা স্তরের একাধিক নেতা ও কয়েকশো সমর্থক।


তৃণমূল ও বিজেপির আঁতাঁতের ফলে সাধারণ মানুষের গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়া হচ্ছে— এই অভিযোগকে হাতিয়ার করেই আগামী দিনে আন্দোলনের ঝাঁঝ বাড়াতে চাইছে হাত শিবির।

বিষয় : Mausam Noor

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

শনিবার, ১৩ জুন ২০২৬


ভোটার তালিকায় কারচুপির অভিযোগ! মালদহে গান্ধী মূর্তির পাদদেশে অবস্থান বিক্ষোভে মৌসম নূর ও কংগ্রেস

প্রকাশের তারিখ : ০৫ মার্চ ২০২৬

featured Image
ভোটার তালিকায় নাম বাদ দেওয়া নিয়ে এবার সরব হলো মালদহ জেলা কংগ্রেস। অ্যাডজুডিকেশন লিস্টে থাকা সমস্ত বৈধ ভোটারদের নাম মূল তালিকায় অন্তর্ভুক্ত করার দাবিতে বৃহস্পতিবার থেকে ইংরেজবাজার শহরের গান্ধী মূর্তির পাদদেশে অবস্থান বিক্ষোভ শুরু করেছে তারা। এই আন্দোলনের নেতৃত্বে রয়েছেন বর্ষীয়ান কংগ্রেস নেত্রী তথা প্রাক্তন সাংসদ মৌসম নূর।বিক্ষোভ মঞ্চ থেকে নির্বাচন কমিশন, বিজেপি এবং তৃণমূল— এই তিন পক্ষকেই একযোগে নিশানা করেছেন মৌসম নূর। তাঁর দাবি, এক বিশাল অংশের মানুষকে নির্বাচনী প্রক্রিয়ার বাইরে রাখার জন্য গভীর ষড়যন্ত্র করা হয়েছে। মৌসম নূর বলেন, “মানুষকে তাঁদের সাংবিধানিক ভোটাধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে। এই চক্রান্তের পেছনে বিজেপি, তৃণমূল এবং খোদ নির্বাচন কমিশন জড়িত। যতক্ষণ না পর্যন্ত সমস্ত বৈধ ভোটারের নাম তালিকায় ফিরছে, আমাদের এই আন্দোলন চলবে।”কংগ্রেসের পক্ষ থেকে জানানো হয়েছে, বহু সাধারণ মানুষ আবেদন জানানো সত্ত্বেও তাঁদের নাম ভোটার তালিকায় তোলা হয়নি। তালিকায় এই অস্বচ্ছতার প্রতিবাদে মালদহ জুড়ে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন জেলা নেতৃত্ব। ইংরেজবাজারে শুরু হওয়া এই অবস্থান বিক্ষোভে শামিল হয়েছেন কংগ্রেসের জেলা স্তরের একাধিক নেতা ও কয়েকশো সমর্থক।তৃণমূল ও বিজেপির আঁতাঁতের ফলে সাধারণ মানুষের গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়া হচ্ছে— এই অভিযোগকে হাতিয়ার করেই আগামী দিনে আন্দোলনের ঝাঁঝ বাড়াতে চাইছে হাত শিবির।

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার