Hidden Stories (বাংলা)
সর্বশেষ

হাওড়ায় প্রোমোটার খুনে পুলিশের বড় সাফল্য! দিল্লি থেকে পাকড়াও মূল দুই ঘাতক, উদ্ধার আগ্নেয়াস্ত্র

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ০৫ মার্চ ২০২৬
হাওড়ায় প্রোমোটার খুনে পুলিশের বড় সাফল্য! দিল্লি থেকে পাকড়াও মূল দুই ঘাতক, উদ্ধার আগ্নেয়াস্ত্র

হাওড়া: পিলখানার প্রোমোটার সৌফিক খান হত্যাকাণ্ডে অবশেষে কি যবনিকা পতন হতে চলেছে? কারণ, ঘটনার প্রায় এক সপ্তাহ পর দিল্লি থেকে মূল দুই অভিযুক্ত হারুন খান ও রোহিত হোসেনকে গ্রেফতার করল পুলিশ। গোলাবাড়ি থানার একটি বিশেষ দল গোপন সূত্রে খবর পেয়ে দিল্লিতে অভিযান চালিয়ে এই দু’জনকে জালে তোলে। একইসঙ্গে, সিআইডির তৎপরতায় উদ্ধার হয়েছে খুনে ব্যবহৃত মারণাস্ত্রও।


গত ২৫ ফেব্রুয়ারি কাকভোরে রাস্তার উপরেই গুলিতে ঝাঁঝরা করে দেওয়া হয়েছিল প্রোমোটার সৌফিক খানকে। সেই ঘটনার পর থেকেই ফেরার ছিল ঘটনার দুই পান্ডা হারুন ও রোহিত। পুলিশ জানতে পারে, বারবার ডেরা বদলে তারা দিল্লিতে গা ঢাকা দিয়েছে। এরপরই হাওড়া পুলিশের বিশেষ দল রাজধানীতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। সিআইডি এই ঘটনার তদন্তভার নেওয়ার পরই ধৃতদের থেকে বৃহত্তর ষড়যন্ত্রের শিকড় খুঁজতে মরিয়া হন গোয়েন্দারা।


শুক্রবার রাতে এই মামলার তদন্তে আসে এক নাটকীয় মোড়। পুলিশ জানতে পারে, খুনের পর ঘাতকরা তাদের অস্ত্র কলকাতার বৌবাজার এলাকায় এক পরিচিতের বাড়িতে লুকিয়ে রেখেছিল। মুন্না নামে এক ব্যক্তির বাড়ির জলের ট্যাঙ্ক থেকে উদ্ধার হয় দু’টি আগ্নেয়াস্ত্র এবং দু’টি ম্যাগাজিন। মুন্নাকে জেরা করে পুলিশ জানতে পেরেছে, খুনের ঠিক পরেই হারুন ও রোহিত তার কাছে এই অস্ত্রগুলি জমা দিয়ে গা ঢাকা দিয়েছিল।


ইতিমধ্য়েই পিলখানার ঘটনাস্থলে যান সিআইডির ডিআইজি ইন্দ্র চক্রবর্তী। তিনি স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন এবং তথ্যপ্রমাণ সংগ্রহ করেন। ইন্দ্র জানান, "তদন্ত প্রক্রিয়া সঠিক পথেই এগোচ্ছে। মূল অভিযুক্তরা ধরা পড়েছে এবং প্রয়োজনীয় সমস্ত প্রমাণ সংগ্রহ করা হচ্ছে।"


রাজনৈতিক ও প্রোমোটিং সংক্রান্ত বিবাদ নাকি অন্য কোনও পুরনো শত্রুতা, ঠিক কী কারণে এই নৃশংস হত্যাকাণ্ড, তা জানতে ধৃতদের নিজেদের হেফাজতে নিয়ে জেরা শুরু করেছে সিআইডি ও গোলাবাড়ি থানার পুলিশ।

বিষয় : HOWRAH

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

রোববার, ১৪ জুন ২০২৬


হাওড়ায় প্রোমোটার খুনে পুলিশের বড় সাফল্য! দিল্লি থেকে পাকড়াও মূল দুই ঘাতক, উদ্ধার আগ্নেয়াস্ত্র

প্রকাশের তারিখ : ০৫ মার্চ ২০২৬

featured Image
হাওড়া: পিলখানার প্রোমোটার সৌফিক খান হত্যাকাণ্ডে অবশেষে কি যবনিকা পতন হতে চলেছে? কারণ, ঘটনার প্রায় এক সপ্তাহ পর দিল্লি থেকে মূল দুই অভিযুক্ত হারুন খান ও রোহিত হোসেনকে গ্রেফতার করল পুলিশ। গোলাবাড়ি থানার একটি বিশেষ দল গোপন সূত্রে খবর পেয়ে দিল্লিতে অভিযান চালিয়ে এই দু’জনকে জালে তোলে। একইসঙ্গে, সিআইডির তৎপরতায় উদ্ধার হয়েছে খুনে ব্যবহৃত মারণাস্ত্রও।গত ২৫ ফেব্রুয়ারি কাকভোরে রাস্তার উপরেই গুলিতে ঝাঁঝরা করে দেওয়া হয়েছিল প্রোমোটার সৌফিক খানকে। সেই ঘটনার পর থেকেই ফেরার ছিল ঘটনার দুই পান্ডা হারুন ও রোহিত। পুলিশ জানতে পারে, বারবার ডেরা বদলে তারা দিল্লিতে গা ঢাকা দিয়েছে। এরপরই হাওড়া পুলিশের বিশেষ দল রাজধানীতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। সিআইডি এই ঘটনার তদন্তভার নেওয়ার পরই ধৃতদের থেকে বৃহত্তর ষড়যন্ত্রের শিকড় খুঁজতে মরিয়া হন গোয়েন্দারা।শুক্রবার রাতে এই মামলার তদন্তে আসে এক নাটকীয় মোড়। পুলিশ জানতে পারে, খুনের পর ঘাতকরা তাদের অস্ত্র কলকাতার বৌবাজার এলাকায় এক পরিচিতের বাড়িতে লুকিয়ে রেখেছিল। মুন্না নামে এক ব্যক্তির বাড়ির জলের ট্যাঙ্ক থেকে উদ্ধার হয় দু’টি আগ্নেয়াস্ত্র এবং দু’টি ম্যাগাজিন। মুন্নাকে জেরা করে পুলিশ জানতে পেরেছে, খুনের ঠিক পরেই হারুন ও রোহিত তার কাছে এই অস্ত্রগুলি জমা দিয়ে গা ঢাকা দিয়েছিল।ইতিমধ্য়েই পিলখানার ঘটনাস্থলে যান সিআইডির ডিআইজি ইন্দ্র চক্রবর্তী। তিনি স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন এবং তথ্যপ্রমাণ সংগ্রহ করেন। ইন্দ্র জানান, "তদন্ত প্রক্রিয়া সঠিক পথেই এগোচ্ছে। মূল অভিযুক্তরা ধরা পড়েছে এবং প্রয়োজনীয় সমস্ত প্রমাণ সংগ্রহ করা হচ্ছে।"রাজনৈতিক ও প্রোমোটিং সংক্রান্ত বিবাদ নাকি অন্য কোনও পুরনো শত্রুতা, ঠিক কী কারণে এই নৃশংস হত্যাকাণ্ড, তা জানতে ধৃতদের নিজেদের হেফাজতে নিয়ে জেরা শুরু করেছে সিআইডি ও গোলাবাড়ি থানার পুলিশ।

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার