Hidden Stories (বাংলা)
সর্বশেষ

কানাডায় ভারতীয় ইউটিউবারকে কুপিয়ে খুন! খলিস্তান বিরোধী প্রচারই কি কাল হল পাঞ্জাবি মহিলার?

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ০৫ মার্চ ২০২৬
কানাডায় ভারতীয় ইউটিউবারকে কুপিয়ে খুন! খলিস্তান বিরোধী প্রচারই কি কাল হল পাঞ্জাবি মহিলার?

অন্টারিয়ো: কানাডার মাটিতে আরও এক ভারতীয় বংশোদ্ভূতের রক্তাক্ত দেহ উদ্ধার ঘিরে শুরু হয়েছে প্রবল বিতর্ক। অন্টারিয়োর জনপ্রিয় পাঞ্জাবি ইউটিউবার ন্যান্সি গ্রেওয়ালকে (৪৫) কুপিয়ে খুনের অভিযোগ উঠল অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীদের বিরুদ্ধে। এই ঘটনার পেছনে কোনো গভীর রাজনৈতিক ষড়যন্ত্র রয়েছে কি না, তা নিয়ে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে কানাডার পুলিশ।


পুলিশি সূত্রের খবর অনুযায়ী, স্থানীয় সময় মঙ্গলবার রাত সাড়ে ৯টা নাগাদ অন্টারিয়োর টড লেনের কাছে এক মহিলাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন পথচারীরা। খবর পেয়েই উইন্ডসোর পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। আশঙ্কাজনক অবস্থায় ন্যান্সিকে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। পুলিশের প্রাথমিক অনুমান, ন্যান্সিকে অন্য কোথাও কুপিয়ে টড লেনের কাছে ফেলে দিয়ে গিয়েছে আততায়ীরা।


সোশ্যাল মিডিয়ায় অত্যন্ত প্রভাবশালী ছিলেন ন্যান্সি গ্রেওয়াল। তাঁর ইউটিউব চ্যানেলে তিনি মূলত পাঞ্জাবের রাজনীতি ও সমাজ নিয়ে কথা বলতেন। খলিস্তানপন্থী আন্দোলনের কড়া সমালোচক ছিলেন তিনি। এমনকি জেলবন্দি সাংসদ অমৃতপাল সিংহ, অকালি নেতা বিক্রম সিংহ ও ডেরা বিয়াসের গুরিন্দর সিংহের বিরুদ্ধেও একাধিকবার সোচ্চার হয়েছিলেন তিনি। ভারত ও কানাডার সাম্প্রতিক কূটনৈতিক টানাপোড়েন নিয়েও নিজের জোরালো মতামত প্রকাশ করতেন ন্যান্সি। তাঁর এই স্পষ্টবাদিতাই কি খুনের নেপথ্যের কারণ? সেই দিকটি খতিয়ে দেখছে পুলিশ।


কানাডার বার্নাবিতে গত জানুয়ারিতে দিলরাজ সিংহ গিল নামে এক ভারতীয় যুবকের গুলিবিদ্ধ দেহ উদ্ধার হয়েছিল। সেই রেশ কাটতে না কাটতেই ন্যান্সি গ্রেওয়ালের এই মর্মান্তিক পরিণতি কানাডায় বসবাসকারী ভারতীয়দের নিরাপত্তা নিয়ে বড়সড় প্রশ্ন তুলে দিল। উইন্ডসোর পুলিশ বর্তমানে এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে অপরাধীদের শনাক্ত করার চেষ্টা চালাচ্ছে।

বিষয় : canada

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

রোববার, ১৪ জুন ২০২৬


কানাডায় ভারতীয় ইউটিউবারকে কুপিয়ে খুন! খলিস্তান বিরোধী প্রচারই কি কাল হল পাঞ্জাবি মহিলার?

প্রকাশের তারিখ : ০৫ মার্চ ২০২৬

featured Image
অন্টারিয়ো: কানাডার মাটিতে আরও এক ভারতীয় বংশোদ্ভূতের রক্তাক্ত দেহ উদ্ধার ঘিরে শুরু হয়েছে প্রবল বিতর্ক। অন্টারিয়োর জনপ্রিয় পাঞ্জাবি ইউটিউবার ন্যান্সি গ্রেওয়ালকে (৪৫) কুপিয়ে খুনের অভিযোগ উঠল অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীদের বিরুদ্ধে। এই ঘটনার পেছনে কোনো গভীর রাজনৈতিক ষড়যন্ত্র রয়েছে কি না, তা নিয়ে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে কানাডার পুলিশ।পুলিশি সূত্রের খবর অনুযায়ী, স্থানীয় সময় মঙ্গলবার রাত সাড়ে ৯টা নাগাদ অন্টারিয়োর টড লেনের কাছে এক মহিলাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন পথচারীরা। খবর পেয়েই উইন্ডসোর পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। আশঙ্কাজনক অবস্থায় ন্যান্সিকে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। পুলিশের প্রাথমিক অনুমান, ন্যান্সিকে অন্য কোথাও কুপিয়ে টড লেনের কাছে ফেলে দিয়ে গিয়েছে আততায়ীরা।সোশ্যাল মিডিয়ায় অত্যন্ত প্রভাবশালী ছিলেন ন্যান্সি গ্রেওয়াল। তাঁর ইউটিউব চ্যানেলে তিনি মূলত পাঞ্জাবের রাজনীতি ও সমাজ নিয়ে কথা বলতেন। খলিস্তানপন্থী আন্দোলনের কড়া সমালোচক ছিলেন তিনি। এমনকি জেলবন্দি সাংসদ অমৃতপাল সিংহ, অকালি নেতা বিক্রম সিংহ ও ডেরা বিয়াসের গুরিন্দর সিংহের বিরুদ্ধেও একাধিকবার সোচ্চার হয়েছিলেন তিনি। ভারত ও কানাডার সাম্প্রতিক কূটনৈতিক টানাপোড়েন নিয়েও নিজের জোরালো মতামত প্রকাশ করতেন ন্যান্সি। তাঁর এই স্পষ্টবাদিতাই কি খুনের নেপথ্যের কারণ? সেই দিকটি খতিয়ে দেখছে পুলিশ।কানাডার বার্নাবিতে গত জানুয়ারিতে দিলরাজ সিংহ গিল নামে এক ভারতীয় যুবকের গুলিবিদ্ধ দেহ উদ্ধার হয়েছিল। সেই রেশ কাটতে না কাটতেই ন্যান্সি গ্রেওয়ালের এই মর্মান্তিক পরিণতি কানাডায় বসবাসকারী ভারতীয়দের নিরাপত্তা নিয়ে বড়সড় প্রশ্ন তুলে দিল। উইন্ডসোর পুলিশ বর্তমানে এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে অপরাধীদের শনাক্ত করার চেষ্টা চালাচ্ছে।

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার