Hidden Stories (বাংলা)
সর্বশেষ

বদলে গেল মোদীর ব্রিগেডের দিনক্ষণ! কবে আসছেন প্রধানমন্ত্রী? বড় ঘোষণা বঙ্গ বিজেপির

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ০৫ মার্চ ২০২৬
বদলে গেল মোদীর ব্রিগেডের দিনক্ষণ! কবে আসছেন প্রধানমন্ত্রী? বড় ঘোষণা বঙ্গ বিজেপির

কলকাতা: বিধানসভা নির্বাচনের রণভেরি বাজার আগেই বঙ্গ রাজনীতিতে বড়সড় নির্ঘণ্টবদল! ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বহুল প্রতীক্ষিত জনসভার তারিখ পরিবর্তন করল বিজেপি। আগে ১৫ মার্চ এই সভার কথা থাকলেও, বঙ্গ বিজেপি নেতৃত্বের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রধানমন্ত্রী একদিন আগে অর্থাৎ ১৪ মার্চ, শনিবার ব্রিগেডের জনসভা থেকে নির্বাচনী প্রচারের সুর বাঁধবেন।


বিজেপি সূত্রে খবর, কর্মসূচির একদিন আগেই অর্থাৎ ১৩ মার্চ রাতে কলকাতায় পা রাখবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ১৪ তারিখ - শনিবার দুপুরে ব্রিগেডের হাই-ভোল্টেজ সভা সেরে ওইদিনই তিনি দিল্লি ফিরে যাবেন। রাজ্য বিজেপির ‘পরিবর্তন যাত্রা’ বা রথযাত্রার আনুষ্ঠানিক সমাপ্তি ঘটবে প্রধানমন্ত্রীর এই মেগা শো-এর মাধ্যমেই।


বঙ্গ রাজনীতিতে ব্রিগেডের দখল নেওয়া মানেই শক্তির আস্ফালন। ২০২১ সালের বিধানসভা ভোটের আগে ৭ মার্চ ব্রিগেডে সভা করেছিলেন মোদী। ঠিক পাঁচ বছর পর ফের বিধানসভা ভোটের প্রাক্কালে সেই একই রণকৌশল নিচ্ছে গেরুয়া শিবির। রাজনৈতিক মহলের মতে, আগামী সপ্তাহেই রাজ্যে বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা হতে পারে। তার ঠিক আগেই মোদীর এই সভা কর্মীদের চাঙ্গা করতে বড় দাওয়াই হতে চলেছে।


সংগঠনগতভাবে দক্ষিণবঙ্গে বিজেপি কিছুটা কোণঠাসা থাকলেও, উত্তরবঙ্গ ও জঙ্গলমহলের রথযাত্রার উন্মাদনা ব্রিগেডে টেনে আনতে মরিয়া সুকান্ত-শুভেন্দুরা। রবিবারের বদলে কেন শনিবার বেছে নেওয়া হল, তা নিয়ে জল্পনা থাকলেও দলের একাংশের মতে, সভার প্রস্তুতি ও ভিড় সামাল দেওয়ার কৌশলগত কারণেই এই সিদ্ধান্ত।


ভোটের ঠিক মুখে দাঁড়িয়ে এবার মোদীর গলায় ‘সোনার বাংলা’র কোন নতুন স্বপ্ন বা তৃণমূলের বিরুদ্ধে কোন কড়া বার্তা শোনা যায়, এখন সেদিকেই তাকিয়ে রাজনৈতিক মহল।

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

শনিবার, ১৩ জুন ২০২৬


বদলে গেল মোদীর ব্রিগেডের দিনক্ষণ! কবে আসছেন প্রধানমন্ত্রী? বড় ঘোষণা বঙ্গ বিজেপির

প্রকাশের তারিখ : ০৫ মার্চ ২০২৬

featured Image
কলকাতা: বিধানসভা নির্বাচনের রণভেরি বাজার আগেই বঙ্গ রাজনীতিতে বড়সড় নির্ঘণ্টবদল! ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বহুল প্রতীক্ষিত জনসভার তারিখ পরিবর্তন করল বিজেপি। আগে ১৫ মার্চ এই সভার কথা থাকলেও, বঙ্গ বিজেপি নেতৃত্বের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রধানমন্ত্রী একদিন আগে অর্থাৎ ১৪ মার্চ, শনিবার ব্রিগেডের জনসভা থেকে নির্বাচনী প্রচারের সুর বাঁধবেন।বিজেপি সূত্রে খবর, কর্মসূচির একদিন আগেই অর্থাৎ ১৩ মার্চ রাতে কলকাতায় পা রাখবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ১৪ তারিখ - শনিবার দুপুরে ব্রিগেডের হাই-ভোল্টেজ সভা সেরে ওইদিনই তিনি দিল্লি ফিরে যাবেন। রাজ্য বিজেপির ‘পরিবর্তন যাত্রা’ বা রথযাত্রার আনুষ্ঠানিক সমাপ্তি ঘটবে প্রধানমন্ত্রীর এই মেগা শো-এর মাধ্যমেই।বঙ্গ রাজনীতিতে ব্রিগেডের দখল নেওয়া মানেই শক্তির আস্ফালন। ২০২১ সালের বিধানসভা ভোটের আগে ৭ মার্চ ব্রিগেডে সভা করেছিলেন মোদী। ঠিক পাঁচ বছর পর ফের বিধানসভা ভোটের প্রাক্কালে সেই একই রণকৌশল নিচ্ছে গেরুয়া শিবির। রাজনৈতিক মহলের মতে, আগামী সপ্তাহেই রাজ্যে বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা হতে পারে। তার ঠিক আগেই মোদীর এই সভা কর্মীদের চাঙ্গা করতে বড় দাওয়াই হতে চলেছে।সংগঠনগতভাবে দক্ষিণবঙ্গে বিজেপি কিছুটা কোণঠাসা থাকলেও, উত্তরবঙ্গ ও জঙ্গলমহলের রথযাত্রার উন্মাদনা ব্রিগেডে টেনে আনতে মরিয়া সুকান্ত-শুভেন্দুরা। রবিবারের বদলে কেন শনিবার বেছে নেওয়া হল, তা নিয়ে জল্পনা থাকলেও দলের একাংশের মতে, সভার প্রস্তুতি ও ভিড় সামাল দেওয়ার কৌশলগত কারণেই এই সিদ্ধান্ত।ভোটের ঠিক মুখে দাঁড়িয়ে এবার মোদীর গলায় ‘সোনার বাংলা’র কোন নতুন স্বপ্ন বা তৃণমূলের বিরুদ্ধে কোন কড়া বার্তা শোনা যায়, এখন সেদিকেই তাকিয়ে রাজনৈতিক মহল।

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার