Hidden Stories (বাংলা)
সর্বশেষ

শেষ মুহূর্তে সফর বাতিল রাষ্ট্রপতির, আগেই ইস্তফা রাজ্যপালের, জোড়া ধাক্কায় কর্মসূচি নিয়ে অনিশ্চয়তা উত্তরবঙ্গে

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ০৬ মার্চ ২০২৬
শেষ মুহূর্তে সফর বাতিল রাষ্ট্রপতির, আগেই ইস্তফা রাজ্যপালের, জোড়া ধাক্কায় কর্মসূচি নিয়ে অনিশ্চয়তা উত্তরবঙ্গে

শিলিগুড়ি: দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে প্রথমবার উত্তরবঙ্গ সফরে আসার কথা ছিল রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর। কিন্তু, শুক্রবার একেবারে শেষ মুহূর্তে বাতিল হয়ে গেল তাঁর সেই সফর। পাহাড় থেকে সমতল — রাষ্ট্রপতির আগমন ঘিরে গত কয়েকদিন ধরে যে সাজো সাজো রব ছিল, তাতে কার্যত জল ঢেলে দিল এই সিদ্ধান্ত। কেন এই সফর বাতিল হল, তা নিয়ে সরকারিভাবে কোনও স্পষ্ট ব্যাখ্যা না মিললেও, রাজ্যের বর্তমান রাজনৈতিক ও প্রশাসনিক ডামাডোল নিয়ে জল্পনা তুঙ্গে।


সূচি অনুযায়ী, শুক্রবার বিকেলে বাগডোগরা বিমানবন্দরে নেমে সরাসরি দার্জিলিংয়ের লোকভবনে যাওয়ার কথা ছিল রাষ্ট্রপতির। সেখানে ‘দার্জিলিং ফিল্ম ফেস্টিভ্যাল’-এর উদ্বোধন এবং শনিবার শিলিগুড়ির গোঁসাইপুরে আন্তর্জাতিক সাঁওতাল কাউন্সিলের সম্মেলনে যোগ দেওয়ার কথা ছিল তাঁর। দেশের প্রথম আদিবাসী রাষ্ট্রপতিকে স্বাগত জানাতে আদিবাসী সম্প্রদায়ের মধ্যেও ব্যাপক উদ্দীপনা তৈরি হয়েছিল। কিন্তু, রাষ্ট্রপতির অনুপস্থিতিতে এই অনুষ্ঠানগুলির ভবিষ্যৎ এখন বিশ বাঁও জলে।


সফর বাতিলের কারণ হিসাবে কেউ বলছেন পাহাড়ের প্রতিকূল আবহাওয়ার কথা, আবার কেউ তুলছেন নিরাপত্তার প্রশ্ন। তবে, সবথেকে বড় জল্পনা তৈরি হয়েছে কলকাতার রাজভবনকে ঘিরে। বৃহস্পতিবার রাতেই পশ্চিমবঙ্গের রাজ্যপালের পদ থেকে আচমকা ইস্তফা দিয়েছেন সিভি আনন্দ বোস। রাষ্ট্রপতি ভবনে তিনি ইস্তফাপত্র পাঠিয়ে দেওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই মুর্মুর সফর বাতিল হওয়াকে নিছক কাকতালীয় বলে মানতে পারছেন না রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ। সাংবিধানিক প্রধানের অনুপস্থিতিতে রাষ্ট্রপতির সফরসূচি বজায় রাখা নিয়ে কোনও আইনি বা প্রশাসনিক জটিলতা তৈরি হয়েছে কিনা, তা নিয়ে চর্চা শুরু হয়েছে।


রাষ্ট্রপতির সফর ঘিরে উত্তরবঙ্গের নিরাপত্তাব্যবস্থা নজিরবিহীনভাবে বাড়ানো হয়েছিল। বিধাননগর থেকে অনুষ্ঠান গোঁসাইপুরে সরিয়ে আনা হয়েছিল শুধুমাত্র নিরাপত্তার খাতিরে। বৃক্ষরোপণ থেকে শুরু করে একাধিক ভার্চুয়াল উদ্বোধনের প্রস্তুতিও সারা ছিল। কিন্তু শুক্রবার সকালে সফর বাতিলের খবর পৌঁছতেই প্রশাসনিক মহলে হতাশা ছড়িয়ে পড়ে।


গত বছর অসমে অনুষ্ঠিত হওয়ার পর এবার উত্তরবঙ্গে আন্তর্জাতিক সাঁওতাল কাউন্সিলের বড় সম্মেলন হওয়ার কথা ছিল। আদিবাসী সংস্কৃতি, ভাষা ও অর্থনীতির উন্নয়নের লক্ষ্যে আয়োজিত এই অনুষ্ঠানে রাষ্ট্রপতির উপস্থিতি ছিল সবথেকে বড় আকর্ষণ। তাঁর সফর বাতিল হওয়ায় এই আন্তর্জাতিকস্তরের সম্মেলনটি জৌলুস হারাবে বলেও আশঙ্কা উদ্যোক্তাদের।

বিষয় : West Bengal

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

রোববার, ১৪ জুন ২০২৬


শেষ মুহূর্তে সফর বাতিল রাষ্ট্রপতির, আগেই ইস্তফা রাজ্যপালের, জোড়া ধাক্কায় কর্মসূচি নিয়ে অনিশ্চয়তা উত্তরবঙ্গে

প্রকাশের তারিখ : ০৬ মার্চ ২০২৬

featured Image
শিলিগুড়ি: দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে প্রথমবার উত্তরবঙ্গ সফরে আসার কথা ছিল রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর। কিন্তু, শুক্রবার একেবারে শেষ মুহূর্তে বাতিল হয়ে গেল তাঁর সেই সফর। পাহাড় থেকে সমতল — রাষ্ট্রপতির আগমন ঘিরে গত কয়েকদিন ধরে যে সাজো সাজো রব ছিল, তাতে কার্যত জল ঢেলে দিল এই সিদ্ধান্ত। কেন এই সফর বাতিল হল, তা নিয়ে সরকারিভাবে কোনও স্পষ্ট ব্যাখ্যা না মিললেও, রাজ্যের বর্তমান রাজনৈতিক ও প্রশাসনিক ডামাডোল নিয়ে জল্পনা তুঙ্গে।সূচি অনুযায়ী, শুক্রবার বিকেলে বাগডোগরা বিমানবন্দরে নেমে সরাসরি দার্জিলিংয়ের লোকভবনে যাওয়ার কথা ছিল রাষ্ট্রপতির। সেখানে ‘দার্জিলিং ফিল্ম ফেস্টিভ্যাল’-এর উদ্বোধন এবং শনিবার শিলিগুড়ির গোঁসাইপুরে আন্তর্জাতিক সাঁওতাল কাউন্সিলের সম্মেলনে যোগ দেওয়ার কথা ছিল তাঁর। দেশের প্রথম আদিবাসী রাষ্ট্রপতিকে স্বাগত জানাতে আদিবাসী সম্প্রদায়ের মধ্যেও ব্যাপক উদ্দীপনা তৈরি হয়েছিল। কিন্তু, রাষ্ট্রপতির অনুপস্থিতিতে এই অনুষ্ঠানগুলির ভবিষ্যৎ এখন বিশ বাঁও জলে।সফর বাতিলের কারণ হিসাবে কেউ বলছেন পাহাড়ের প্রতিকূল আবহাওয়ার কথা, আবার কেউ তুলছেন নিরাপত্তার প্রশ্ন। তবে, সবথেকে বড় জল্পনা তৈরি হয়েছে কলকাতার রাজভবনকে ঘিরে। বৃহস্পতিবার রাতেই পশ্চিমবঙ্গের রাজ্যপালের পদ থেকে আচমকা ইস্তফা দিয়েছেন সিভি আনন্দ বোস। রাষ্ট্রপতি ভবনে তিনি ইস্তফাপত্র পাঠিয়ে দেওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই মুর্মুর সফর বাতিল হওয়াকে নিছক কাকতালীয় বলে মানতে পারছেন না রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ। সাংবিধানিক প্রধানের অনুপস্থিতিতে রাষ্ট্রপতির সফরসূচি বজায় রাখা নিয়ে কোনও আইনি বা প্রশাসনিক জটিলতা তৈরি হয়েছে কিনা, তা নিয়ে চর্চা শুরু হয়েছে।রাষ্ট্রপতির সফর ঘিরে উত্তরবঙ্গের নিরাপত্তাব্যবস্থা নজিরবিহীনভাবে বাড়ানো হয়েছিল। বিধাননগর থেকে অনুষ্ঠান গোঁসাইপুরে সরিয়ে আনা হয়েছিল শুধুমাত্র নিরাপত্তার খাতিরে। বৃক্ষরোপণ থেকে শুরু করে একাধিক ভার্চুয়াল উদ্বোধনের প্রস্তুতিও সারা ছিল। কিন্তু শুক্রবার সকালে সফর বাতিলের খবর পৌঁছতেই প্রশাসনিক মহলে হতাশা ছড়িয়ে পড়ে।গত বছর অসমে অনুষ্ঠিত হওয়ার পর এবার উত্তরবঙ্গে আন্তর্জাতিক সাঁওতাল কাউন্সিলের বড় সম্মেলন হওয়ার কথা ছিল। আদিবাসী সংস্কৃতি, ভাষা ও অর্থনীতির উন্নয়নের লক্ষ্যে আয়োজিত এই অনুষ্ঠানে রাষ্ট্রপতির উপস্থিতি ছিল সবথেকে বড় আকর্ষণ। তাঁর সফর বাতিল হওয়ায় এই আন্তর্জাতিকস্তরের সম্মেলনটি জৌলুস হারাবে বলেও আশঙ্কা উদ্যোক্তাদের।

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার