Hidden Stories (বাংলা)
সর্বশেষ

চারধাম যাত্রার অনলাইন রেজিস্ট্রেশন শুরু, জেনে নিন দিনক্ষণ ও নিয়মাবলী

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ০৬ মার্চ ২০২৬
চারধাম যাত্রার অনলাইন রেজিস্ট্রেশন শুরু, জেনে নিন দিনক্ষণ ও নিয়মাবলী

নিজস্ব প্রতিনিধি: হিমালয়ের কোলে পবিত্র চারধাম যাত্রার প্রস্তুতি শুরু হয়ে গেল। শুক্রবার সকাল ৭টা থেকে সরকারিভাবে খুলে দেওয়া হল অনলাইন রেজিস্ট্রেশনের পোর্টাল। উত্তরাখণ্ড সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, চলতি বছর ১৯ এপ্রিল থেকে শুরু হতে চলেছে এই তীর্থযাত্রা। ভিড় নিয়ন্ত্রণ এবং ভক্তদের নিরাপত্তা সুনিশ্চিত করতেই এবারও আগাম নাম নথিভুক্তকরণ বাধ্যতামূলক করা হয়েছে।


এ বছর ১৯ এপ্রিল দিনটি হিন্দু ধর্মাবলম্বীদের কাছে অত্যন্ত শুভ। কারণ, ওই দিনই অক্ষয় তৃতীয়া। সেই পবিত্র তিথিতেই শুরু হচ্ছে যাত্রা। কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে - 


১৯ এপ্রিল: খুলবে গঙ্গোত্রী ও যমুনেত্রী মন্দিরের দরজা।


২২ এপ্রিল: ভক্তদের জন্য খুলে দেওয়া হবে কেদারনাথ ধাম।


২৩ এপ্রিল: যাত্রা শুরু হবে বদ্রিনাথ ধামে।


তীর্থযাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে এবার একাধিক ব্যবস্থা রাখা হয়েছে। যেমন - আজ, অর্থাৎ ৬ মার্চ সকাল থেকেই সরকারি ওয়েবসাইট এবং নির্দিষ্ট মোবাইল অ্যাপের মাধ্যমে রেজিস্ট্রেশন শুরু হয়েছে। যাঁরা অনলাইনে নথিভুক্তি করতে পারবেন না, তাঁদের জন্য ১৭ এপ্রিল থেকে ঋষিকেশ, হরিদ্বার এবং দেরাদুনে অফলাইন রেজিস্ট্রেশন কাউন্টার খোলা হবে।


উল্লেখ্য, হিমালয়ের দুর্গম পথে প্রতি বছর লক্ষ-লক্ষ মানুষের সমাগম হয়। গত কয়েক বছর ধরে সেই ভিড় সামলাতে হিমশিম খেতে হয়েছে প্রশাসনকে। উত্তরাখণ্ড সরকার সূত্রে খবর, রেজিস্ট্রেশনের ফলে প্রতিদিন কতজন পুণ্যার্থী পাহাড়ে থাকছেন, তার সঠিক হিসাব থাকবে। যাত্রীদের ফোন নম্বর ও ঠিকানা থাকলে যেকোনও প্রাকৃতিক বিপর্যয় বা স্বাস্থ্য সমস্যায় দ্রুত সাহায্য পৌঁছে দেওয়া সম্ভব হবে। এবং সেই অনুযায়ী পুলিশ, স্বাস্থ্যকর্মী এবং পানীয় জলের ব্যবস্থা রাখা সহজ হবে।


এবার যাত্রার অন্তত দুদিন আগে রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করার পরামর্শ দিয়েছে প্রশাসন। পাহাড়ি এলাকায় আবহাওয়ার অনিশ্চয়তা থাকে। তাই, যাত্রীদের প্রয়োজনীয় গরম কাপড় ও ওষুধ সঙ্গে রাখার অনুরোধ জানানো হয়েছে।

বিষয় : Char Dham Yatra

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

রোববার, ১৪ জুন ২০২৬


চারধাম যাত্রার অনলাইন রেজিস্ট্রেশন শুরু, জেনে নিন দিনক্ষণ ও নিয়মাবলী

প্রকাশের তারিখ : ০৬ মার্চ ২০২৬

featured Image
নিজস্ব প্রতিনিধি: হিমালয়ের কোলে পবিত্র চারধাম যাত্রার প্রস্তুতি শুরু হয়ে গেল। শুক্রবার সকাল ৭টা থেকে সরকারিভাবে খুলে দেওয়া হল অনলাইন রেজিস্ট্রেশনের পোর্টাল। উত্তরাখণ্ড সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, চলতি বছর ১৯ এপ্রিল থেকে শুরু হতে চলেছে এই তীর্থযাত্রা। ভিড় নিয়ন্ত্রণ এবং ভক্তদের নিরাপত্তা সুনিশ্চিত করতেই এবারও আগাম নাম নথিভুক্তকরণ বাধ্যতামূলক করা হয়েছে।এ বছর ১৯ এপ্রিল দিনটি হিন্দু ধর্মাবলম্বীদের কাছে অত্যন্ত শুভ। কারণ, ওই দিনই অক্ষয় তৃতীয়া। সেই পবিত্র তিথিতেই শুরু হচ্ছে যাত্রা। কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে - ১৯ এপ্রিল: খুলবে গঙ্গোত্রী ও যমুনেত্রী মন্দিরের দরজা।২২ এপ্রিল: ভক্তদের জন্য খুলে দেওয়া হবে কেদারনাথ ধাম।২৩ এপ্রিল: যাত্রা শুরু হবে বদ্রিনাথ ধামে।তীর্থযাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে এবার একাধিক ব্যবস্থা রাখা হয়েছে। যেমন - আজ, অর্থাৎ ৬ মার্চ সকাল থেকেই সরকারি ওয়েবসাইট এবং নির্দিষ্ট মোবাইল অ্যাপের মাধ্যমে রেজিস্ট্রেশন শুরু হয়েছে। যাঁরা অনলাইনে নথিভুক্তি করতে পারবেন না, তাঁদের জন্য ১৭ এপ্রিল থেকে ঋষিকেশ, হরিদ্বার এবং দেরাদুনে অফলাইন রেজিস্ট্রেশন কাউন্টার খোলা হবে।উল্লেখ্য, হিমালয়ের দুর্গম পথে প্রতি বছর লক্ষ-লক্ষ মানুষের সমাগম হয়। গত কয়েক বছর ধরে সেই ভিড় সামলাতে হিমশিম খেতে হয়েছে প্রশাসনকে। উত্তরাখণ্ড সরকার সূত্রে খবর, রেজিস্ট্রেশনের ফলে প্রতিদিন কতজন পুণ্যার্থী পাহাড়ে থাকছেন, তার সঠিক হিসাব থাকবে। যাত্রীদের ফোন নম্বর ও ঠিকানা থাকলে যেকোনও প্রাকৃতিক বিপর্যয় বা স্বাস্থ্য সমস্যায় দ্রুত সাহায্য পৌঁছে দেওয়া সম্ভব হবে। এবং সেই অনুযায়ী পুলিশ, স্বাস্থ্যকর্মী এবং পানীয় জলের ব্যবস্থা রাখা সহজ হবে।এবার যাত্রার অন্তত দুদিন আগে রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করার পরামর্শ দিয়েছে প্রশাসন। পাহাড়ি এলাকায় আবহাওয়ার অনিশ্চয়তা থাকে। তাই, যাত্রীদের প্রয়োজনীয় গরম কাপড় ও ওষুধ সঙ্গে রাখার অনুরোধ জানানো হয়েছে।

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার