Hidden Stories (বাংলা)
সর্বশেষ

রান্নার গ্যাসে এক ধাক্কায় ৬০ টাকা বৃদ্ধি! প্রতিবাদে কাল 'হাতা-খুন্তি' নিয়ে পথে মমতা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ০৭ মার্চ ২০২৬
রান্নার গ্যাসে এক ধাক্কায় ৬০ টাকা বৃদ্ধি! প্রতিবাদে কাল 'হাতা-খুন্তি' নিয়ে পথে মমতা

মধ্যপ্রাচ্যের যুদ্ধের আবহে সাধারণ মানুষের হেঁসেলে বড়সড় কোপ! রান্নার গ্যাসের সিলিন্ডার পিছু দাম একলাফে ৬০ টাকা বাড়িয়ে দিল কেন্দ্র। এই মূল্যবৃদ্ধির প্রতিবাদে এবার সরাসরি রাজপথে নামার ডাক দিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।


শুক্রবার মধ্যরাত থেকেই কার্যকর হয়েছে নতুন দাম। এক নজরে দেখে নিন বর্তমান পরিস্থিতি:

গৃহস্থের গ্যাস (১৪.২ কেজি): ৮৭৯ টাকা থেকে বেড়ে হলো ৯৩৯ টাকা (৬০ টাকা বৃদ্ধি)।


বাণিজ্যিক গ্যাস (১৯ কেজি): ১১৪ টাকা ৫০ পয়সা বেড়ে দাম দাঁড়াল ১৯৯০ টাকা। এর ফলে রেস্তরাঁয় খাওয়ার খরচও বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে।

বুকিংয়ে কড়াকড়ি: দুটি সিলিন্ডার বুকিংয়ের মধ্যে এখন অন্তত ২১ দিনের ব্যবধান থাকতে হবে।


ধর্মতলার মঞ্চ থেকে প্রধানমন্ত্রী মোদীকে তীব্র আক্রমণ করে মুখ্যমন্ত্রী প্রশ্ন তোলেন, “গ্যাসের দাম আকাশছোঁয়া হয়ে গেলে সাধারণ মানুষ রান্না করবে কী করে? দেশ বেঁচে দিয়ে গলায় মালা পরে ঘুরে বেড়াচ্ছিলেন? আগে থেকে কেন ভাবা হলো না?”


গ্যাসের দাম কমানোর দাবিতে আগামীকাল, রবিবার কলকাতায় প্রতিবাদ মিছিল করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী নিজে সাদা পোশাকে থাকলেও, প্রতিবাদী সাধারণ মানুষ ও নেতা-কর্মীদের কালো পোশাক পরে আসার অনুরোধ জানিয়েছেন তিনি। গৃহবধূদের প্রতীকী প্রতিবাদ হিসেবে সঙ্গে 'হাতা-খুন্তি' নিয়ে মিছিলে যোগ দেওয়ার বিশেষ আহ্বান জানিয়েছেন মমতা।


ভোটের মুখে রান্নার গ্যাসের এই মূল্যবৃদ্ধি সাধারণ মানুষের ক্ষোভকে আরও উসকে দিয়েছে, আর সেই ক্ষোভকে হাতিয়ার করেই এবার রাজপথে নামছে তৃণমূল।

বিষয় : WestBengalPolitics KolkataNews GASPRICEHIKE' MAMATABANERJEE LPGPRICERISE PROTESTRALLY INFLATION KITCHENBUDGET

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

শনিবার, ১৩ জুন ২০২৬


রান্নার গ্যাসে এক ধাক্কায় ৬০ টাকা বৃদ্ধি! প্রতিবাদে কাল 'হাতা-খুন্তি' নিয়ে পথে মমতা

প্রকাশের তারিখ : ০৭ মার্চ ২০২৬

featured Image
মধ্যপ্রাচ্যের যুদ্ধের আবহে সাধারণ মানুষের হেঁসেলে বড়সড় কোপ! রান্নার গ্যাসের সিলিন্ডার পিছু দাম একলাফে ৬০ টাকা বাড়িয়ে দিল কেন্দ্র। এই মূল্যবৃদ্ধির প্রতিবাদে এবার সরাসরি রাজপথে নামার ডাক দিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।শুক্রবার মধ্যরাত থেকেই কার্যকর হয়েছে নতুন দাম। এক নজরে দেখে নিন বর্তমান পরিস্থিতি:গৃহস্থের গ্যাস (১৪.২ কেজি): ৮৭৯ টাকা থেকে বেড়ে হলো ৯৩৯ টাকা (৬০ টাকা বৃদ্ধি)।বাণিজ্যিক গ্যাস (১৯ কেজি): ১১৪ টাকা ৫০ পয়সা বেড়ে দাম দাঁড়াল ১৯৯০ টাকা। এর ফলে রেস্তরাঁয় খাওয়ার খরচও বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে।বুকিংয়ে কড়াকড়ি: দুটি সিলিন্ডার বুকিংয়ের মধ্যে এখন অন্তত ২১ দিনের ব্যবধান থাকতে হবে।ধর্মতলার মঞ্চ থেকে প্রধানমন্ত্রী মোদীকে তীব্র আক্রমণ করে মুখ্যমন্ত্রী প্রশ্ন তোলেন, “গ্যাসের দাম আকাশছোঁয়া হয়ে গেলে সাধারণ মানুষ রান্না করবে কী করে? দেশ বেঁচে দিয়ে গলায় মালা পরে ঘুরে বেড়াচ্ছিলেন? আগে থেকে কেন ভাবা হলো না?”গ্যাসের দাম কমানোর দাবিতে আগামীকাল, রবিবার কলকাতায় প্রতিবাদ মিছিল করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী নিজে সাদা পোশাকে থাকলেও, প্রতিবাদী সাধারণ মানুষ ও নেতা-কর্মীদের কালো পোশাক পরে আসার অনুরোধ জানিয়েছেন তিনি। গৃহবধূদের প্রতীকী প্রতিবাদ হিসেবে সঙ্গে 'হাতা-খুন্তি' নিয়ে মিছিলে যোগ দেওয়ার বিশেষ আহ্বান জানিয়েছেন মমতা।ভোটের মুখে রান্নার গ্যাসের এই মূল্যবৃদ্ধি সাধারণ মানুষের ক্ষোভকে আরও উসকে দিয়েছে, আর সেই ক্ষোভকে হাতিয়ার করেই এবার রাজপথে নামছে তৃণমূল।

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার