বোনের বাড়ি যাওয়ার নাম করে বেরিয়েছিলেন, কিন্তু আর ফেরেননি। দীর্ঘ ১৩ দিন ধরে নিখোঁজ মালদার হরিশ্চন্দ্রপুরের ‘কনটেন্ট ক্রিয়েটর’ গৃহবধূ। ঘর আর দুই নাবালক সন্তানকে সামলাতে গিয়ে এখন চোখে অন্ধকার দেখছেন ভিনরাজ্যে কর্মরত স্বামী।
মালদার হরিশ্চন্দ্রপুর থানার ভেলাবাড়ি গ্রামের বাসিন্দা বিসো মল্লিক (৩৪) গত ২৩ ফেব্রুয়ারি থেকে নিখোঁজ। স্বামী বিকাশ মল্লিক কাজের সূত্রে ভিনরাজ্যে থাকেন, দিন পনেরো আগেই বাড়ি ফিরেছিলেন। সেদিন পাশের গ্রামে কাজে যাওয়ার সময় স্ত্রী জানিয়েছিলেন তিনি বোনের বাড়ি যাবেন। কিন্তু তারপর থেকেই আর হদিস নেই তাঁর।
স্বামী বিকাশ মল্লিকের দাবি, বাড়ি থেকে বেরোনোর সময় তাঁর স্ত্রী সঙ্গে করে নগদ ৫৫ হাজার টাকা নিয়ে গিয়েছেন। তাঁর অভিযোগ, মাসখানেক ধরে স্ত্রীর ফোন সবসময় ব্যস্ত থাকত। স্ত্রী সোশ্যাল মিডিয়ায় রিলস বানাতেন, সেই সূত্রেই কি প্রলোভনে পড়ে কারও সাথে চলে গেলেন? এই প্রশ্নই এখন তাড়া করে বেড়াচ্ছে পরিবারকে। বর্তমানে মহিলার ফোনটি সুইচড অফ রয়েছে।
বাড়িতে মায়ের পথ চেয়ে বসে আছে দুই নাবালক ছেলে। ভিনরাজ্যে কাজ ফেলে রেখে এখন সন্তানদের সামলাতে হিমশিম খাচ্ছেন বাবা। প্রতিবেশীরাও এই ঘটনায় উদ্বিগ্ন এবং পুলিশের দ্রুত হস্তক্ষেপ দাবি করেছেন। ইতিমধ্যেই হরিশ্চন্দ্রপুর থানায় নিখোঁজ ডায়েরি করা হয়েছে। পুলিশ কি পারবে বিসো মল্লিককে খুঁজে বের করতে? নাকি রিলসের দুনিয়ার কোনো আড়ালে লুকিয়ে আছে অন্য কোনো বড় রহস্য?
বিষয় : MALDA DISTRICT Missing Woman

রোববার, ১৪ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ০৭ মার্চ ২০২৬

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।
— হিডেন স্টোরিজ পরিবার
আপনার মতামত লিখুন