Hidden Stories (বাংলা)
সর্বশেষ

রবিবার গ্রুপ-ডি চাকরির পরীক্ষা, অথচ হাওড়া ও শিয়ালদহে বাতিল একগুচ্ছ ট্রেন! চরম ভোগান্তির মুখে ৮ লক্ষ পরীক্ষার্থী

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ০৭ মার্চ ২০২৬
রবিবার গ্রুপ-ডি চাকরির পরীক্ষা, অথচ হাওড়া ও শিয়ালদহে বাতিল একগুচ্ছ ট্রেন! চরম ভোগান্তির মুখে ৮ লক্ষ পরীক্ষার্থী

কলকাতা: একদিকে স্কুল সার্ভিস কমিশনের (SSC) গ্রুপ-ডি শিক্ষাকর্মী নিয়োগের মেগা পরীক্ষা, অন্যদিকে রেলের লাইনে রক্ষণাবেক্ষণের কাজ। এই দুইয়ের জাঁতাকলে পড়ে রবিবার চরম দুর্ভোগের আশঙ্কা করছেন রাজ্যের লক্ষ লক্ষ পরীক্ষার্থী। বিশেষ করে হাওড়া ও শিয়ালদহ ডিভিশনে একগুচ্ছ লোকাল ট্রেন বাতিল থাকায় পরীক্ষাকেন্দ্রে পৌঁছানো নিয়ে বড়সড় প্রশ্নচিহ্ন দেখা দিয়েছে।


রবিবার রাজ্যজুড়ে ১,৭০৭টি পরীক্ষাকেন্দ্রে প্রায় ৮ লক্ষ ৯ হাজার প্রার্থী এসএসসি গ্রুপ-ডি পরীক্ষার জন্য বসবেন। পরীক্ষার্থীদের সঙ্গে অভিভাবক ধরলে সেই সংখ্যাটা অনায়াসেই ১২ লক্ষ ছাড়িয়ে যেতে পারে। ডানকুনি, ব্যান্ডেল, বর্ধমান বা মেমারির মতো দূরবর্তী এলাকা থেকে কয়েক লক্ষ পরীক্ষার্থীর কলকাতায় আসার কথা। এই বিপুল ভিড় সামলানোর বদলে ট্রেন বাতিল হওয়ায় ক্ষোভ ছড়িয়েছে পরীক্ষার্থীমহলে।


রেল কর্তৃপক্ষ সূত্রে জানানো হয়েছে, নিয়মমাফিক রক্ষণাবেক্ষণের কাজের জন্যই এই সিদ্ধান্ত। বাতিল ট্রেনের তালিকায় রয়েছে, হাওড়া ডিভিশনের মোট ১৪ জোড়া লোকাল ট্রেন। যার মধ্যে ব্যান্ডেলে ৩ জোড়া, শেওড়াফুলি, পাণ্ডুয়া এবং মেমারিতে ১ জোড়া করে ট্রেন বাতিল থাকবে। অন্যদিকে, শিয়ালদহ ডিভিশনেও ৩ জোড়া লোকাল ট্রেন বাতিল করা হয়েছে। লোকাল ট্রেনের পাশাপাশি বেশ কিছু দূরপাল্লার ট্রেনের সময়সূচীও পরিবর্তন করা হয়েছে বলে রেলের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।


সরকারি সূত্রের দাবি, অনেক আগে থেকেই রেলের সমস্ত বিভাগকে এই পরীক্ষার দিনক্ষণ জানানো হয়েছিল। তা সত্ত্বেও কেন একই দিনে রক্ষণাবেক্ষণের কাজ রাখা হল, তা নিয়ে প্রশ্ন উঠছে। এই বিষয়ে স্কুল সার্ভিস কমিশনের তরফে এখনও কোনও প্রতিক্রিয়া মেলেনি। তবে, ট্রেনের অভাবে বাসে বা বিকল্প পথে পরীক্ষাকেন্দ্রে পৌঁছাতে পরীক্ষার্থীদের নাভিশ্বাস উঠবে বলেই মনে করছে সংশ্লিষ্ট মহল।

বিষয় : HOWRAH SEALDAH Train Cancelled

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

শনিবার, ১৩ জুন ২০২৬


রবিবার গ্রুপ-ডি চাকরির পরীক্ষা, অথচ হাওড়া ও শিয়ালদহে বাতিল একগুচ্ছ ট্রেন! চরম ভোগান্তির মুখে ৮ লক্ষ পরীক্ষার্থী

প্রকাশের তারিখ : ০৭ মার্চ ২০২৬

featured Image
কলকাতা: একদিকে স্কুল সার্ভিস কমিশনের (SSC) গ্রুপ-ডি শিক্ষাকর্মী নিয়োগের মেগা পরীক্ষা, অন্যদিকে রেলের লাইনে রক্ষণাবেক্ষণের কাজ। এই দুইয়ের জাঁতাকলে পড়ে রবিবার চরম দুর্ভোগের আশঙ্কা করছেন রাজ্যের লক্ষ লক্ষ পরীক্ষার্থী। বিশেষ করে হাওড়া ও শিয়ালদহ ডিভিশনে একগুচ্ছ লোকাল ট্রেন বাতিল থাকায় পরীক্ষাকেন্দ্রে পৌঁছানো নিয়ে বড়সড় প্রশ্নচিহ্ন দেখা দিয়েছে।রবিবার রাজ্যজুড়ে ১,৭০৭টি পরীক্ষাকেন্দ্রে প্রায় ৮ লক্ষ ৯ হাজার প্রার্থী এসএসসি গ্রুপ-ডি পরীক্ষার জন্য বসবেন। পরীক্ষার্থীদের সঙ্গে অভিভাবক ধরলে সেই সংখ্যাটা অনায়াসেই ১২ লক্ষ ছাড়িয়ে যেতে পারে। ডানকুনি, ব্যান্ডেল, বর্ধমান বা মেমারির মতো দূরবর্তী এলাকা থেকে কয়েক লক্ষ পরীক্ষার্থীর কলকাতায় আসার কথা। এই বিপুল ভিড় সামলানোর বদলে ট্রেন বাতিল হওয়ায় ক্ষোভ ছড়িয়েছে পরীক্ষার্থীমহলে।রেল কর্তৃপক্ষ সূত্রে জানানো হয়েছে, নিয়মমাফিক রক্ষণাবেক্ষণের কাজের জন্যই এই সিদ্ধান্ত। বাতিল ট্রেনের তালিকায় রয়েছে, হাওড়া ডিভিশনের মোট ১৪ জোড়া লোকাল ট্রেন। যার মধ্যে ব্যান্ডেলে ৩ জোড়া, শেওড়াফুলি, পাণ্ডুয়া এবং মেমারিতে ১ জোড়া করে ট্রেন বাতিল থাকবে। অন্যদিকে, শিয়ালদহ ডিভিশনেও ৩ জোড়া লোকাল ট্রেন বাতিল করা হয়েছে। লোকাল ট্রেনের পাশাপাশি বেশ কিছু দূরপাল্লার ট্রেনের সময়সূচীও পরিবর্তন করা হয়েছে বলে রেলের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।সরকারি সূত্রের দাবি, অনেক আগে থেকেই রেলের সমস্ত বিভাগকে এই পরীক্ষার দিনক্ষণ জানানো হয়েছিল। তা সত্ত্বেও কেন একই দিনে রক্ষণাবেক্ষণের কাজ রাখা হল, তা নিয়ে প্রশ্ন উঠছে। এই বিষয়ে স্কুল সার্ভিস কমিশনের তরফে এখনও কোনও প্রতিক্রিয়া মেলেনি। তবে, ট্রেনের অভাবে বাসে বা বিকল্প পথে পরীক্ষাকেন্দ্রে পৌঁছাতে পরীক্ষার্থীদের নাভিশ্বাস উঠবে বলেই মনে করছে সংশ্লিষ্ট মহল।

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার