Hidden Stories (বাংলা)
সর্বশেষ

হঠাৎ করেই মানসিক হাসপাতালে বাংলাদেশের স্বাস্থ্যমন্ত্রী ও প্রতিমন্ত্রী

সংবাদদাতা, ঢাকা
সংবাদদাতা, ঢাকা
প্রকাশ : ০৮ মার্চ ২০২৬
হঠাৎ করেই মানসিক হাসপাতালে বাংলাদেশের স্বাস্থ্যমন্ত্রী ও প্রতিমন্ত্রী
জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটে আকস্মিক পরিদর্শনে গিয়ে নোংরা পরিবেশ, বিছানায় ছারপোকা—কর্তৃপক্ষকে কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর

ঢাকা: আকস্মিকভাবে রাজধানীর জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট ও হাসপাতাল পরিদর্শনে গিয়ে একাধিক অব্যবস্থাপনার চিত্র দেখতে পেলেন বাংলাদেশের  স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন সরদার। হাসপাতালের পরিবেশ, রোগীদের থাকার ব্যবস্থা এবং পরিষ্কার-পরিচ্ছন্নতা নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন তিনি।

রবিবার (৮ মার্চ) সকালে হঠাৎ করেই রাজধানীর এই মানসিক স্বাস্থ্য প্রতিষ্ঠানে পৌঁছন স্বাস্থ্যমন্ত্রী। তার সঙ্গে পরিদর্শনে উপস্থিত ছিলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা. এম এ মুহিত। হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন তারা এবং সার্বিক পরিষেবা ব্যবস্থা খতিয়ে দেখেন।

পরিদর্শনের সময় হাসপাতালের কিছু ওয়ার্ডে নোংরা বিছানা, তেলাপোকা ও ছারপোকার উপস্থিতি এবং অস্বাস্থ্যকর পরিবেশ চোখে পড়ে মন্ত্রীর। বিষয়টি দেখে ক্ষোভ প্রকাশ করেন তিনি এবং হাসপাতাল প্রশাসনের দায়িত্বশীলদের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন।

এ প্রসঙ্গে স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন সরদার বলেন, সরকারের কাছে দায়বদ্ধ দায়িত্বপ্রাপ্ত কেউ তার দায়িত্ব ঠিকভাবে পালন করছেন না। তিনি দ্রুত পরিস্থিতি উন্নত করার নির্দেশ দেন এবং রোগীদের জন্য আরও মানবিক পরিবেশ নিশ্চিত করার ওপর জোর দেন।

এদিকে স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা. এম এ মুহিত বলেন, দেশের সর্বোচ্চ মানসিক স্বাস্থ্য প্রতিষ্ঠান হওয়া সত্ত্বেও এখানে নেতৃত্বের সংকট এবং প্রশাসনিক দুর্বলতা রয়েছে। তবে দ্রুত সমস্যাগুলোর সমাধান করা হবে বলেও আশ্বাস দেন তিনি।

সরকারি সূত্রের মতে, পরিদর্শনের পর হাসপাতালের সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করে প্রয়োজনীয় প্রশাসনিক পদক্ষেপ নেওয়া হতে পারে।

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

রোববার, ১৪ জুন ২০২৬


হঠাৎ করেই মানসিক হাসপাতালে বাংলাদেশের স্বাস্থ্যমন্ত্রী ও প্রতিমন্ত্রী

প্রকাশের তারিখ : ০৮ মার্চ ২০২৬

featured Image
ঢাকা: আকস্মিকভাবে রাজধানীর জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট ও হাসপাতাল পরিদর্শনে গিয়ে একাধিক অব্যবস্থাপনার চিত্র দেখতে পেলেন বাংলাদেশের  স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন সরদার। হাসপাতালের পরিবেশ, রোগীদের থাকার ব্যবস্থা এবং পরিষ্কার-পরিচ্ছন্নতা নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন তিনি।রবিবার (৮ মার্চ) সকালে হঠাৎ করেই রাজধানীর এই মানসিক স্বাস্থ্য প্রতিষ্ঠানে পৌঁছন স্বাস্থ্যমন্ত্রী। তার সঙ্গে পরিদর্শনে উপস্থিত ছিলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা. এম এ মুহিত। হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন তারা এবং সার্বিক পরিষেবা ব্যবস্থা খতিয়ে দেখেন।পরিদর্শনের সময় হাসপাতালের কিছু ওয়ার্ডে নোংরা বিছানা, তেলাপোকা ও ছারপোকার উপস্থিতি এবং অস্বাস্থ্যকর পরিবেশ চোখে পড়ে মন্ত্রীর। বিষয়টি দেখে ক্ষোভ প্রকাশ করেন তিনি এবং হাসপাতাল প্রশাসনের দায়িত্বশীলদের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন।এ প্রসঙ্গে স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন সরদার বলেন, সরকারের কাছে দায়বদ্ধ দায়িত্বপ্রাপ্ত কেউ তার দায়িত্ব ঠিকভাবে পালন করছেন না। তিনি দ্রুত পরিস্থিতি উন্নত করার নির্দেশ দেন এবং রোগীদের জন্য আরও মানবিক পরিবেশ নিশ্চিত করার ওপর জোর দেন।এদিকে স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা. এম এ মুহিত বলেন, দেশের সর্বোচ্চ মানসিক স্বাস্থ্য প্রতিষ্ঠান হওয়া সত্ত্বেও এখানে নেতৃত্বের সংকট এবং প্রশাসনিক দুর্বলতা রয়েছে। তবে দ্রুত সমস্যাগুলোর সমাধান করা হবে বলেও আশ্বাস দেন তিনি।সরকারি সূত্রের মতে, পরিদর্শনের পর হাসপাতালের সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করে প্রয়োজনীয় প্রশাসনিক পদক্ষেপ নেওয়া হতে পারে।

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার